Home আঞ্চলিক রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের স্থলে আছেন মাত্র ৫ জন

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের স্থলে আছেন মাত্র ৫ জন

9

রূপসা প্রতিনিধি ।।

রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক স্বল্পতা হওয়ায় রোগীদের ভোগান্তি। ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী সংকটসহ নানাবিধ কারনে ভেঙে পড়েছে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের চিকিৎসা সেবা। ২২ জন ডাক্তারের স্থলে মাত্র ৫ জন ডাক্তার হাজার হাজার রোগীদের সেবাদান করছেন। তাছাড়া কর্মকর্তা এবং কর্মচারী ১৫০ জনের ৪২টি পদ শূন্য। দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন এবং ল্যাবের কাজ বন্ধ থাকায় রোগীদের খুলনাসহ পাশর্^বর্তী উপজেলায় গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে রিপোর্ট করাতে হয়। টেকনিশিয়ান না থাকায় গত ৪ মাস ধরে করোনা ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ঢাকাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেও এর কোন সমাধান পাওয়া যাচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের স্থলে ১৭টি শূন্য পদ রয়েছে। জুনিয়র কনস্যালট্যান্ট সার্জারী, জুনিয়র কনস্যালট্যান্ট গাইনী, জুনিয়র কনস্যালট্যান্ট মেডিসিন, জুনিয়র কনস্যালট্যান্ট এ্যানেসথেশিয়া, জুনিয়র কনসালট্যান্ট শিশু, জুনিয়র কনসালট্যান্ট ইএনটি (নাক-কান-গলা), জুনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক্স, জুনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজী, জুনিয়র কনসালট্যান্ট চক্ষু, জুনিয়র কনসালট্যান্ট চর্ম ও যৌন, আবাসিক মেডিকেল অফিসার, সহকারী সার্জন (ইউএইচসি), মেডিকেল অফিসার (সমমান), ইনডোর মেডিকেল অফিসার, ইমারজেন্সী মেডিকেল অফিসার, প্যাথলজিস্ট, এনেসথেটিস্ট পদগুলি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তাছাড়া প্রধান সহকারী, হিসাব রক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার, উপ-সহকারী কাম মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি), ফিজিও, কার্ডিওগ্রাফার, কাম্পউন্ডার, সহকারী নার্স, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, মেডিকেল টেকনোলজিস্ট-২ জন, স্বাস্থ্য সহকারী –১১ জন, হালবাল সহকারী-১ জন, সিএইচসিপি-২, ল্যাব এ্যাটেনডেন্ট, ওটি বয়, ইমারজেন্সী এ্যাটেডেন্ট, অফিস সহায়ক, ওয়ার্ড বয়, আয়া, মশালচী, নিরাপত্তা প্রহরী, মালী ১ জন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মী-৩ জনের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যে ৫ জন ডাক্তার বর্তমানে কর্মরত রয়েছেন এর মধ্যে অতি স¤প্রতি আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ উজ্জল কুমার পাল এবং ডাঃ সরফুদ্দিন আহম্মেদ এফসিপিএস করার জন্য খুলনায় প্রশিক্ষণে যুক্ত হবেন। এক্ষেত্রে রোগী দেখবেন মাত্র ৩ জন ডাক্তার। অপরদিকে এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট এবং টেকনিশিয়ান দীর্ঘদিন না থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছে নিয়মিত। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ করোনা টেস্টের ল্যাব। সারাদেশে করোনার ঝুঁকি বাড়লেও টেকনিশিয়ান না থাকায় গত ৪ মাস ধরে ল্যাবের কার্যক্রম বন্ধ রয়েছে। এমতাবস্থায় রূপসা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে করোনা পরীক্ষাও যথারীতি বন্ধ আছে।

হাসপাতালের ইনডোরের বাথরুমের অবস্থা শোচনীয় হওয়ায় রোগীদের ভোগান্তির শেষ নেই। তেমনি মাথাপিছু প্রত্যেক রোগীর জন্য ১২৫ টাকা হারে খাবার সরবরাহ করার সরকারি নির্দেশনা থাকলেও সেখানেও রয়েছে অনিয়মের অভিযোগ। দন্ত বিভাগে সার্জন থাকলেও টেকনিশিয়ান না থাকায় দিন দিন দন্ত বিভাগের দামী বেডসহ টুলস গুলো প্রায় নষ্ট হওয়ার পথে। ইউনিয়ন পর্যায়ে ১ জন করে মোট ৫ জন সহকারী সার্জনের পদ শূন্য থাকলেও সহকারী সার্জন ডাঃ সাকির হোসেন-২৫০ শয্যা হাসপাতালে, ডাঃ শায়লা নাহিদ লাভলী সংক্রামণব্যাধি হাসপাতালে, ডাঃ আয়শা আক্তার নিপা, কোভিড-১৯ হাসপাতালে এবং ডাঃ সুমিত পাল কোভিড-১৯ হাসপাতালে প্রেষণে দায়িত্ব পালন করছেন। তাছাড়া সিনিয়র স্টাফ নার্স টুলু রানী মজুমদার, মোসাঃ শিউলী আক্তার (স্যাকমো) সরকারি আরবান ডিসপেন্সারীতে, মোঃ আহসানুস সোহাইব (মেঃ টেঃ ল্যাব), ডেন্টাল বিভাগের মোঃ কামরুল হক (মেঃ টেঃ) এবং নৈশ প্রহরী মোঃ লিয়াকত আলী মোল­¬া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেষণে ডিউটি করছেন। উক্ত ডাক্তার এবং কর্মকর্তারা সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি খুলনায় বসবাস করে বিভিন্ন ক্লিনিকে দায়িত্বে আছেন বলে অভিযোগ রয়েছে।

হাসপাতালের অপারেশন দীর্ঘদিন বন্ধ থাকা প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন রোগী দেখতেই ডাক্তারদের হিমসিম খেতে হয়। এ কারণে জনবলের অভাবে ২০১৭ সাল থেকে হাসপাতালে অপারেশন বন্ধ আছে। এতে অপারেশনে ব্যবহৃত সকল প্রকার টুলস বিনষ্ট হচ্ছে। ডাক্তার সংকট সম্পর্কে তিনি জানান বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র মারফত অবহিত করা হলেও ডাক্তার সংকট কাটছেনা। এ ব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারাবদ্ধ থাকলেও উপজেলা পর্যায়ের হাসপাতালে ডাক্তারদের নিয়োগ দিলেও উক্ত কর্মকর্তারা কিছুদিন দায়িত্ব পালন শেষে কর্তৃপক্ষকে ম্যানেজ করে শহরের কোন না কোন হাসপাতালে প্রেষণে দায়িত্ব নিয়ে হর হামেশা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে রোগী দেখেন বলে অভিযোগ রয়েছে।