Home আঞ্চলিক সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

19

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

সরেজমিনে যেয়ে জানা যায়, সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হকের দায়ের’কৃত ২০৪০/১৯ নম্বর  রিট পিটিশনের শুনানী শেষে মহামান্য হাইকোর্ট গত ২০ শে ফেব্রুয়ারী এক ব্যক্তি একই প্রতিষ্ঠানে ২ বারের বেশী দায়িত্ব পালন করতে পারবেন না এমন নির্দেশ দেওয়ায় বল্লী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ১৮ সেপটেম্বর পর্যন্ত আহবায়ক হিসাবে ৬ মাস দায়িত্ব পালন করেন। গত ১৪ই সেপ্টেম্বর ২০২১ ইং  তারিখে  প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক অবসরে যান। পরবর্তীতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম আব্দুল কাদের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তিনি আগামী ৩১ শে জানুয়ারী ২০২২ অবসরে যাবেন। উল্লেখ্য গত ২৫ শে সেপ্টেম্বর ৪ সদস্য বিশিষ্ট ৬ মাসের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পান সাতক্ষীরা সদরের মুনজিতপুর গ্রামের আব্দুস সেলিমের পুত্র জিয়াউর বিন সেলিম ওরফে যাদু। বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অবসরে যাওয়ার শেষ সময় আসলেও বর্তমান কমিটি নতুন ভাবে কোন কমিটি গঠন করেনি এবং দায়িত্বভারও হস্তান্তর করেনি। স্থানীয়রা অভিযোগ করে  জানান,বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আব্দুল কাদেরের  অবসরে যাওয়ার পর জেষ্ঠ্যতার ভিত্তিতে বিধি মোতাবেক ঐ বিদ্যালয়ের শিক্ষক আজাহারুজ্জামান মুকুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে অধিষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমান কমিটি অতি লাভের আশায় নিয়োগ বাণিজ্য করার লক্ষে সেটা না করে বিধি ভঙ্গ করে একই বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মোঃ জামিলুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার পায়তারা চালাচ্ছে একটি চক্র। এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আব্দূল কাদের জানান, “জেষ্ঠ্যতার ভিত্তিতে পদ মর্যাদার দিক থেকে মোঃ আজহারুজ্জামান মুকুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার পালন করবেন।”

বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম ওরফে যাদুর কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের  বিষয় জানতে চাইলে তিনি বলেন, “বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আব্দূল কাদেরের আজ কার্য দিবস পর্যন্ত তার দায়িত্ব শেষ। এ বিষয় বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে আমি একটা মতামত গ্রহন করি।”  তিনি আরোও বলেন, এনার পরে যিনি সিনিয়র তিনি এর দায়িত্ব গ্রহন করবেন। তিনি আজহারুজ্জামান  মুকুল সাহেব। কিন্তু আজহারুজ্জামান মুকুলের একাধিক মামলা থাকায় শিক্ষকরা বিভিন্ন দপ্তরে  লিখিত অভিযোগ করেন। পরিবেশ শান্ত করার জন্য আমি বিষয়টা নিয়ে কথা বলব এবং বর্তমান গোলাম আব্দূল কাদের সাহেবকে আরো কিছুদিন ঐ পদে রাখা যায় কিনা সে বিষয় সহকারী শিক্ষকরা আমাকে বলেছে, আমি বিষয়টি নিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলব। তবে বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব কে গ্রহন করবেন এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেন আমরা দুই এক দিনের মধ্যে  বিষয়টি সমাধান করব। এ বিষয় জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সাথে  মুঠোফোনে আলাপকালে তিনি  এ প্রতিবেদককে জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আব্দূল কাদের অবসরে যাওয়ার পর সিনিয়র শিক্ষক যিনি আছেন তিনিই এর দায়িত্ব গ্রহন করবেন। তবে এ বিষয় আমাকে বিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানায়নি। বিষয়টি আমাকে জানালে আমি দেখব।

উল্লেখ্য, নিয়োগ বাণিজ্য করার লক্ষ্যে বর্তমান এডহক কমিটির সভাপতি গোপনে রেগুলার কমিটি করার জন্য পায়তারা চালাচ্ছিলো। এ ব্যাপারে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের এক পর্যায়ে উক্ত কমিটি বাতিলের জন্য সাতক্ষীরা বিজ্ঞ জর্জ আদালতে খায়রুল ইসলাম ও বাবলুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এছাড়া যশোর শিক্ষা বোর্ডে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বরাবর ৫ হাজার টাকা সোনালী সেবা সহ উক্ত পকেট কমিটি অনুমোদন না দেওয়ার জন্য একই এলাকার সেলিম হোসেন, সরজিৎ কুমার সানা ও  মিজানুর রহমান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ পত্র দায়ের করেন।