Home আঞ্চলিক খুলনায় স্ত্রীর পিতা মাতা ও ভাইয়ের ইট ও ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনায় স্ত্রীর পিতা মাতা ও ভাইয়ের ইট ও ছুরিকাঘাতে যুবক নিহত

17

স্টাফ রিপোর্টার।।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনায় এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে নগরীর মিয়াপাড়া এলাকায়।

জানাগেছে, খুলনা নগরীর মিয়াপাড়া পাইপের মোড়স্থ নতুন রাস্তা এডভোকেট সালাম সাহেবের বাড়ির ভাড়াটিয়া চান মিয়া পুত্র মোঃ সবুজ (৩০) এর সাথে তার স্ত্রী রেশমা আক্তারের সাথে মনোমালিন্যের খবর পেয়ে স্ত্রীর ভাই সাগর, পিতা সিদ্দিক ও মা ফাতেমা বেগম সবুজের বাসার গলির মুখে ওৎ পেতে থাকে। 

এক সময় সবুজকে পেয়ে তারা বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ইট ও ছুরি দিয়ে মাথায় বুকে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনার টের পেয়ে স্থানীয়রা দ্রুত সবুজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু করেন। মৃত্যুর খবর শুনে স্ত্রী রেশমা আক্তার পালিয়ে যায় বলে নিহতের পরিবার সুত্রে জানা গেছে। এছাড়া স্থানীয় সিটি ক্যামেরার ফুটেজে সাগর, পিতা সিদ্দিক ও মা ফাতেমা বেগম ‘র উপস্থিতি দেখা গেছে।

নিহত সবুজের সুরাইয়া নামে ৩িন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ‘সবুজ শালা-শ্বশুরের আঘাতে মারা গেছেন কি-না তা নিয়ে তদন্ত চলছে। এই নিয়ে আমাদের একটি দল মাঠে কাজ করছে।’

তিনি বলেন, ‘সবুজের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করেনি। যেহেতু আঘাতে সবুজের মৃত্যু হয়েছে। তাই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’