স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে বাড়ছে সংক্রমণ। সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে রোগির সংখ্যাও। গত ২৪ ঘন্টায় বিভাগের করোনা শনাক্ত হয়েছে ৮৫৭ জনের।
তবে এই সময়ে বিভাগে কোন রোগির মৃত্যু হয়নি। এরআগে, বুধবার ৯৩৪ জনের করোনা শনাক্ত এবং আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।











































