পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর জেলার ৮২ হাজার হেক্টরের বেশি আবাদি জমির বেশিরভাগই ছোট-বড় ১২টি নদীর তীরবর্তী অঞ্চলে। ফসল রক্ষায় বেড়িবাঁধ রয়েছে ২৮৪ কিলোমিটার। এর মধ্যে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪০ কিলোমিটার অংশ। ঝুঁকিতে আছে আরো প্রায় ৫০ কিলোমিটার অংশ।
স্থানীয়রা জানান, বন্যা, জোয়ার ও সামুদ্রিক জ্বলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে লবণাক্ত পানি ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে নষ্ট হয় ক্ষেতের ফসল।
স্থানীয় এক কৃষক বলেন, লবণ পানির জন্য কৃষকেরা ভালভাবে ফসল ফলাতে পারেন না। এখানে বেড়িবাঁধ প্রয়োজন।
অপর এক কৃষক বলেন, বর্ষা মৌসুম আসার আগেই যদি আমাদের এই বেড়িবাঁধ না হয়, তবে এখানকার মানুষ ভয়াবহ ক্ষতির মুকে পড়বে।
কৃষিজ উৎপাদন বাড়াতে সংস্কারসহ নতুন টেকসই বাঁধ নির্মাণের প্রয়োজন বলে জানায় কৃষি বিভাগ।
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার বলেন, এই বাঁধ না থাকার জেলায় ৫ হাজার ৩৮৬ হেক্টরেন চাষাবাদ সম্ভব হচ্ছে না। বর্তমানে বেড়িবাঁধের প্রয়োজন ১৪২ কিলোমিটার।
তবে বাঁধ সমস্যার সমাধানের আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মো. মেহেদী হাসান, ধীরে ধীরে এসব বেড়িবাঁধ মেরামত করা হচ্ছে। এছাড়া পর্যায়ক্রমে জেলার প্রয়োজনীয় সব বাঁধ নির্মাণ করা হবে। তাকে ফসল ও বাড়িঘরের ক্ষতি থেকে মানুষ রক্ষা পাবে।
পানি উন্নয়ন বোর্ডের মতে, ভাণ্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলায় ৫৯ কিলোমিটার বেড়িবাঁধ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।











































