Home জাতীয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: ভোটযুদ্ধ আজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: ভোটযুদ্ধ আজ

12

ঢাকা অফিস।।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম দ্বিবার্ষিক নির্বাচনের ভোটযুদ্ধ আজ। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। প্রথমটি গত দুই বছর দায়িত্ব পালন করা মিশা সওদাগর জায়েদ খান প্যানেল এবং অপরটি ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল। দুটি প্যানেলই এবার শক্তিশালী। তাই জমজমাট লড়াইয়েরই আভাস মিলেছে।  শুরু থেকেই বিভিন্ন ঘটনার কারণে সারা দেশের মানুষের চোখ এখন এই নির্বাচনের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ব্যাপক আলোচনা। এই দুই প্যানেলের প্রার্থী ভোটারদের পদচারণায় এফডিসি যেন প্রাণ ফিরে পেয়েছে।

মিশা সওদাগর জায়েদ খান প্যানেলের আরও কাজের জায়গা আছে উল্লেখ করে ইশতেহার দিয়েছেন, শিল্পীদের আবাসন ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপিল করা। ছাড়া, শিল্পী সমিতির কোষাগারে ১২ লাখ টাকা আছে।

সেটাকে ৫০ লাখ করার লক্ষ্য তাদের। এদিকে, ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল পরিবর্তন আনার কথা উল্লেখ করে ২২ দফা ইশতেহার দিয়েছেন। এরমধ্যে  উল্লেখযোগ্য হলো- বিএফডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনা, বাতিল স্থগিত বা ভোটাধিকার বঞ্চিত শিল্পীদের তা ফিরিয়ে দেয়া, শিল্পীদের প্রোফাইল তৈরি করা, বিশেষ করে নৃত্য অ্যাকশন শিল্পীদের প্রোফাইল তৈরি করে বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঠানো। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমি মোহাম্মদ হোসেন।

এবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে রয়েছেন- সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপু্‌ণ, সহ-সভাপতি রিয়াজ আহমেদ ডি. তায়েব, সহ-সাধারণ সম্পাদক  সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক  শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসেন, দপ্তর প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান। কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমনি,গাঙ্গুয়া সীমান্ত। অন্যদিকে মিশা-জায়েদ প্যানেলে রয়েছেন- সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান। সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল রুবেল, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ। এই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন- রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান হাসান জাহাঙ্গীর। ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অভিনেতা ডন হরবোলা।