Home আঞ্চলিক উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেতা ফকরুল আলমকে ঢাকায় প্রেরণ

উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেতা ফকরুল আলমকে ঢাকায় প্রেরণ

22

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি নেতা বাবুল কাজি হত্যার বিচার খুলনার মাটিতেই হবে। পুলিশ প্রশাসনের যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের আইনের মুখোমুখি হতে হবে। খুলনার পুলিশ প্রশাসন নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ভুলে আওয়ামী ক্যাডারে পরিনত হয়েছে। তারা বিএনপি নেতা বাবুল কাজিকে যে কায়দায় হত্যা করেছেন একই কায়দার নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলমকে হত্যা করতে চেয়েছিলেন।

শনিবার (২২ জানুয়ারি) বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ৫ জানুয়ারি (বুধবার) বেলা ১১টায় কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের উদ্দেশ্যমুলকভাবে ফখরুল আলমকে লাঠি দিয়ে আঘাত করে এতে তার একটি চোখ গুরুত্বর জখম হয়। দীর্ঘ সময় খুলনায় চিকিৎসা করলেও বিএনপি নেতা ফখরুলের চোখের কোন উন্নতি হয়নি। মারাত্মক আঘাতপ্রাপ্ত চোখটি নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় তাকে ঢাকায় প্রেরন করা হয়েছে। বিএনপি নেতারা আরো বলেন, অস্ত্রের মুখে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি, শেখ হাসিনাও পারবেন না। ভিডিও ফুটেজ দেখলেই হামলাকারিদের খুজে বের করা সম্ভব। কারা নির্দেশ দিয়েছেন; কারা তাকে রক্তাক্ত করেছেন, কারা তাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে। অবিলম্বে তাদের খুজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতার হলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।