Home আঞ্চলিক মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টি, ঘন কুয়াশায় নৌ ও সড়ক পথে যান চলাচলে...

মোংলায় গুড়ি গুড়ি বৃষ্টি, ঘন কুয়াশায় নৌ ও সড়ক পথে যান চলাচলে বিঘ্ন

13

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। শবিবার ভোর থেকেই মেঘ ও ঘন কুয়াশায় চারিদিকে ঘোয়াশা অবস্থার সৃষ্টি হয়েছে। ভোর থেকেই আকাশে সূর্যের দেখা নেই। তাই আগের চেয়ে শীতও বেশি জেঁকে বসেছে এ এলাকায়। কুয়াশায় নৌ ও সড়ক পথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। কুয়াশা আর গুড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও সুন্দরবনের দুবলার চরের শুটকি প্রক্রিয়াজাতকরণের মালিক-শ্রমিকেরা।

তবে মোংলাসহ উপকূলীয় এলাকায় এমন মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি আরো দুই তিন দিন ধরে অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস।