কলারোয়া প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৭ কেজি রুপার গহনা একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের শহিদুল ইসলাম ও বেলাল হোসেন। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা নামক এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি ও পুলিশ। সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আল মাহামুদ জানান, ভারত থেকে চোরাপথে আসা বড়ো একটি রুপার চালান মোটরসাইকেলে করে পাচার করাহচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোটরসাইকেল ও রুপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করাহয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দীন মৃধা জানান, এ ঘটনায় মামলা হয়েছে।











































