স্টাফ রিপোর্টার ।।
খুলনা নগরীতে নূর ডেকোরেটারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর সোনাডাঙা বাসস্ট্যান্ডের নিকটে আইডিয়াল কলেজ রোডের ওই ডেকোরেটারের গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে খুলনা সদর ফায়ার স্টেশনের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ এক ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খুলনা সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান খুলনাঞ্চলকে বলেন, আমরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমান পরে নির্ণয় করা হবে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক খুলনাঞ্চলকে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে অবগতসহ নিরাত্তার জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।











































