Home আঞ্চলিক এসএসসি-২০১৩ ও এইচএসসি-২০১৫ ব্যাচের পুনর্মিলনী ১১ ফেব্রুয়ারি: রেজিস্ট্রেশন চলছে

এসএসসি-২০১৩ ও এইচএসসি-২০১৫ ব্যাচের পুনর্মিলনী ১১ ফেব্রুয়ারি: রেজিস্ট্রেশন চলছে

168

স্টাফ রিপোর্টার।।

“প্রেমের প্রেমান্ধায় হলাম জড়ো, বন্ধুত্বের প্রণয়ে সিক্ত তের পণেরো” স্লোগানকে সামনে রেখে এসএসসি-২০১৩ ও এইচএসসি-২০১৫ ব্যাচ খুলনা বিভাগের “পুনর্মিলনী-২০২২ ” এর আয়োজন করা হয়েছে। 

১৩-১৫ ব্যাচের সকলেই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবেন। আগামী ১১ ফেব্রুয়ারি ২০২২ (শুক্রবার ) খুলনার রূপসী রূপসার তীরে অবস্থিত সিএসএস আভা সেন্টারে পুনর্মিলনীর জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অংশগ্রহনে ইচ্ছুকদের রেজিষ্ট্রেশন ফি নির্ধারন করা হয়েছে =৬১০/- (মাত্র ছয় শত দশ টাকা)। রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২২। পোগ্রাম প্যাকেজে রয়েছে ১.কেক কাটা, ২. গ্রুপ ফটো তোলা, ৩. দুপুরের খাবার, ৪. সাংস্কৃতিক অনুষ্ঠান, ৫. খেলাধুলা, ৬. স্মৃতি চারণ. ৭. রেফেল ড্র, ৮. টি-শার্ট ইত্যাদি।

জরুরী প্রয়োজনে যোগাযোগ করতে হবে- লিমনঃ 01714-522216, মাঈনুরঃ 01312-572116, আসাদুল্লাহঃ 01714-157970 এছাড়া ই-মেইলঃ ssc13andhsc15family@gmail.com। অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করতে হবে।

অনুষ্ঠানে মিডিয়া পার্টানার খুলনা থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক খুলনাঞ্চল।