রূপসা প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষ থেকে রূপসা উপজেলার তিলক কুদিরবটতলা মোড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২০ জানুয়ারী সন্ধ্যায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস। রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্রের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল গফুর খান, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম শেখ, আমজাদ হোসেন বাবু, যুবলীগ নেতা শাহরিয়ার মানিক, খায়রুল হাওলাদার, সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন, মনিরুল ইসলাম, জনি, উজ্বল মিত্র, ইকবাল শেখ, নজরুল ইসলাম, মারুফ, হিমেল, রিমেল, ইমরান, নওশের প্রমুখ। এই সময় অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।











































