Home আঞ্চলিক কয়রায় ২ বস্তা হরিণ ধরার ফাঁদ সহ ৩ শিকারী আটক

কয়রায় ২ বস্তা হরিণ ধরার ফাঁদ সহ ৩ শিকারী আটক

41

কয়রা(খুলনা) প্রতিনিধি ।।

 সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ আড়ুয়া শিবসার নদীর মারকীরখাল এলাকায় বন বিভাগ অভিযান চালিয়ে বস্তা হরিণ ধরার ফাঁদ সহ জন হরিণ শিকারীকে আটক করেছে। সময় তাদের নিকট থেকে নৌকা সহ হরিণ নিধনের অন্যান্য সরঞ্জামী উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল ২০ জানুয়ারী  সকাল টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সকল হরিণ ধরার ফাঁদ,নৌকা সহ অন্যান্য মালামাল আটক করা হয়। আটককৃতরা হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫) মইদুল সরদার (৪২) রহিম গাজী (৩৫)এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।