Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

53

দাকোপে প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮ হাজার টাকা জরিমানা

মোঃ শামীম হোসেন,বাজুয়া (দাকোপ)

করোনা ভাইরাস (কোভিট-১৯) এর ওমিক্রন সংক্রমন প্রতিরোধে দাকোপে স্বাস্থ্যবিধি জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ এবং পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮ হাজার টাকা জরিমানা আদায়। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের নেতৃত্বে উপজেলা সদর চালনা পৌরসভার ডাক বাংলা মোাড়, আচাভূঁয়া, চালনা বাজার, বৌমার গাছতলা পানখালী ফেরীঘাট এলাকায় করোনা ভাইরাসের (ওমিক্রন) সংক্রমন প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে শত মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের মাঝে সচেতনা মুলক প্রচার পরিচালনা করেন। সময় স্বাস্থ্যবিধি (মাস্ক) না পরায় ভ্রাম্যমান আদালত বসিয়ে জনকে শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। অপর দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব মাহমুদ পাশার নেতৃত্বে পৃথক আর একটি টিম উপজেলার দাকোপ ইউনিয়নের পোদ্দারগঞ্জ, দাকোপ গেট বাজয়া ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় ভ্রামমান আদালত পরিচালনা করে জনের কাছ থেকে ১৭ হাজার শত টাকা জরিমানা আদায় করেন। সময়  ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৪৩) ধারায় ১৫ হাজার টাকা, সড়ক পরিবহন আইনে ১৫ শত টাকা এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৮ (২৪) এর ৭২ ধারায় হাজার টাকা জরিমানা আদায় করেন। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের নাজির বিকাশ বর্মন উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের নাজির কিরণ বালা , দাকোপ থানায় এস আই প্রদীপসহ পুলিশ ফোর্স সিপিপি’একটি দল।

অভয়নগরে মাদক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নর্থ বেঙ্গল এলাকা থেকে ইকবাল হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ তার ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে অভয়নগর থানার এসআই আকরাম শাহ আলম ফোর্স নিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

ইকবাল হোসেন খুলনার খালিশপুর এলাকার মৃত রাজু হোসেনের পুত্র। সে নওয়াপাড়া পৌরসভার কলোনি এলাকার হেদায়েত হোসেনের কন্যা চম্পাকে বিয়ে করে নওয়াপাড়াতে’ভাড়া থাকতেন। তিন মাস পূর্বে নর্থ বেঙ্গল এলাকার ফজলে রাব্বি সুজনের বাড়ির তিন তলার ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে উঠেন। তার একটি কন্যা একটি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, ইকবাল হোসেন মাদকসেবন বিক্রয় করতেন মাদক বিক্রির অপরাধে ইতিপূর্বে প্রশাসন তাকে একাধিকবার গ্রেফতার করেছে। তার সংসারে বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী চম্পার সাথে ঝগড়া লেগেই থাকত।

স্ত্রী চম্পা বেগম বলেন, আমার স্বামী প্রতিনিয়ত নেশা করতেন। আমি বাঁধা দিলে আমার সাথে খারাপ আচরণ করতো। দু’দিন আগেও সংসারের কিছু জিনিসপত্র ভাংচুর করেছে তবে গতকাল কোন ঝগড়া হয়নি। সকালে ফজরের নামাজের পর সে আমাকে বলল আমি বাইরে যাচ্ছি ঘরের দরজা বন্ধ করে ঘুমাও। কিছুক্ষণ পর সাড়ে টায় বাসায় ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। আমি পাশের রুমে ছিলাম। পরে তাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি তার লাশ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলছে।

ব্যাপারে অভয়নগর থানার এসআই শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ইকবাল নামের এক যুবকের মৃতদেহ তার ঘরের মধ্য থেকে উদ্ধার করেছি। থানায় মামলা হয়েছে। বিস্তারিত কিছু জানা যায়নি।

অভয়নগরে ট্রাকের চাকায় প্রাণ গেল দুধ ব্যাবসায়ীর

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় শাহ আলম কাজী নামের(৩৭) এক দুধ বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল চারটার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে দূর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম নওয়াপাড়া গ্রামের নূর মোহাম্মদ কাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রতিদিনের ন্যায় দুধ বিক্রয়ের জন্য শাহ আলম সাইকেল চালিয়ে চেঙ্গুটিয়া বাজারে পৌছালে পিছনদিক থেকে যশোর গামী ট্রাক তাকে চাপা দেয়।  ট্রাকের চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওয়াপাড়াহাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,‘ ট্রাকের ধাক্কার এক দুধ বিক্রেতার মৃত্যু হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। অনেক চেষ্টা করেও ট্রাকটিকে আটকাতে পারিনি।’

ফকিরহাটে ধর্ষন চেষ্টা মামলার আসামি ২৪ ঘন্টায় গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের পিলজংগ গ্রামে ধর্ষন চেষ্টার অভিযোগে মুজিবর বেহারা (৫৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছেন মডেল থানা পুলিশ। সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় তাকে নিজ এলাকা হতে আটক করা হয়। আটককৃত মুজিবর বেহারা উক্ত গ্রামের মাহাতাব বেহারার পূত্র। ভুক্তভোগী জানান,১৩ই জানুয়ারী রাতে আমার স্বামী সাংসারিক কাজে বাহিরে থাকায় আসামী মুজিবর বেহারী হঠাৎ এসে আমার মুখ চেপে ধরে আমাকে ধর্ষনের চেষ্টা করে এবং বলে রাজি না হলে আমার শিশু সন্তানকে গলা চেপে মেরে ফেলবে। এসময় আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামী মুজিবর দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪, তারিখ ১৬-০১-২০২২। এঘটনায় সোমবার বেলা সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মোঃ মাসুম বিল¬াহসহ সঙ্গিয় ফোর্স নিয়ে পিলজংগ গ্রামের বসতবাড়ি থেকে এলাকাবাসীর সহযোগীতায় মুজিবরকে আটক করেন। ব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খায়রুল আনাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এবং আমরা আসামী গ্রেফতার করেছি।

ডুমুরিয়ায় আমনের বাম্পার ফলন : কৃষকের মুখে হাসির পরশ

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ফলন বাজার ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৬২৫ হেক্টর জমিতে এবার আমন ধানের আবাদ হয়েছে। আর জমিতে ৬২ হাজার ৫০০ মেঃ টন ধান উৎপাদন হয়েছে। এর মধ্যে বেশির ভাগ উ”ফলনশীল জাতের হাইব্রিড ধান। আগের মতো এখন আর মোটা জাতের ধান চাষ হয়না। দক্ষিন-পশ্চিমাঞ্চলের এক সময়ে জনপ্রিয় ছিলো লক্ষ্মীজটা, রানী সেলুট, ঝুমুর বালাম, চাপাল, হোগলাপাতা, মরিশাল, কৈজুড়ি কিংবা হিজলদিঘি রাজা মোড়ল অথবা ধরণের অনেক চমকপ্রদ নামের দেশীয়জাতের ধান। যার অধিকাংশই জাত এখন বিলুপ্ত প্রায়। মাগুরখালী ইউনিয়নের শিবনগর বিলে কৃষক সুজয় মন্ডল নিতাই মন্ডলের ক্ষেতে গত শনিবার ধান মাড়াইয়ের কাজ চলছিলো। তাদের প্রায় ১০ বিঘা জমিতে বেশি চাষ করেছে ৩০ ২৩ জাতের ধান। ফলন গত বছরের চেয়ে এবার অনেকটা ভালো। কিছু জমিতে তারা মোটা জাতের সাহেবকচি ধান চাষও করেছেন। সবমিলে আবহাওয়া অনুকূলে থাকায় বছর ফলন ভালো হয়েছে। কৃষকরা ধান মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন বিষয়ে নিশ্চিত করে বলেন, ডুমুরিয়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। বাজার ভালো পাওয়ায় কৃষকরা এবার বেশ খুশি।

আশাশুনিতে ব্যবসায়ীকে জখম ছিনতাই : গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির শোভনালীতে এক মৎস্য ব্যবাসয়ীকে হত্যার চেষ্টা, রক্তাক্ত জখম মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ব্যবসায়ীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এক আসামীকে গ্রেফতার করেছে। আসামী পক্ষের খুন জখমের হুমকীতে বাদী ১৭ জানুয়ারি (সোমবার) থানায় সাধারণ ডায়েরী করেছেন। 

শোভনালী গ্রামের মৃত জবেদ আলী গাইনের ছেলে আফজাল হোসেন মৎস্য ঘের ব্যবসায়ী। টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে আসামী বৈকরঝুটি গ্রামের মৃত জবেদ মোড়লের ছেলে ইমদাদুল শোভনালী গ্রামের মৃত মেহের সরদারের ছেলে মোমজেত তাকে দীর্ঘদিন হয়রানী, ক্ষয়ক্ষতি, গালিগালাজ জীবন নাশের হুমকী দিয়ে আসছিল। গত ২২ ডিসেম্বর তারা অজ্ঞাতনামা আসামীদের নিয়ে জনৈক আঃ রাজ্জাকের দোকানের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে আফজাল মৌখিক প্রতিবাদ করে। তখন আসামীরা লোহার রড, দা দিয়ে হামলা করে রক্তাক্ত হাড় কাটা ফাটা জখম শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। ৮৫ হাজার টাকা মূল্যের মোবাইল স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এব্যাপারে আহত আফজালের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে থানায় মামলা (নং ১১) রুজু করলে পুলিশ ১নং আসামী ইমদাদুলকে গ্রেফতার করেন। ঘটনার পর অন্য আসামীসহ তাদের সহযোগিরা মামলার বাদী বাদীর পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে হুমকী দিয়ে আসছে। এমনকি ছোট ছেলেমেয়েরা আসামীর বাড়ির কাছে প্রাইমারী স্কুলে গেলে তাদেরকেও হুমকী দেওয়া হচ্ছে। মামলা না ওঠালে খুন জখমের হুমকীতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে মামলার বাদী থাানয় ১৭ জানুয়ারি ৬৮৬ নং সাধারণ ডায়রী করেছেন।

আশাশুনিতে টিকাদানের ৫ম দিনে ৪৩৫০ শিক্ষার্থীকে টিকা প্রদান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকাদান কার্যক্রমের ৫ম দিনে ৪৩৫০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দু’টি ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।

আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তে খাজরা ইউনিয়নের সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকাদান করা হয়। একেন্দ্রে হাজার ৩৫০ শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়। অপরদিকে রিভারভিউ কেওড়া পার্কে বুধহাটা ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের স্কুল, মাদরাসা কলেজিয়েট স্কুলের ৭ম থেকে একাদশ শ্রেনির ২০০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দরগাহপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দরগাহপুর ইউনিয়নের এবং চাপড়া রিভারভিউ কেওড়া পার্কে কাদাকাটি ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

নলতায় গ্রামীণ অফসেট প্রিন্টিং প্রেস এর রনি’মাতার দাফন সম্পন্ন

তরিকুল ইসলাম লাভলু, নলতা (কালিগঞ্জ)

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরীফ মোড় এলাকায় গ্রামীণ ফটোস্ট্যাট এন্ড অফসেট প্রিন্টিং প্রেস এর স্বত্ত্বাধিকারী আলহাজ্জ রনজু আহমেদ রনি বিদেশী জাহাজে কারিগরি সাইডে কর্মরত ফয়সাল আহমেদ রানা’মাতা এবং নলতা মানিকতলা এলাকার আলহাজ্জ মো. রফিকুল ইসলাম’সহধর্মিণী আলহাজ্জ ফজিলাতুন্নেছা পুতুল (৫৫) কে নলতার পাইকাড়ায় পুরানো বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

১৭ জানুয়ারি সোমবার বাদ যোহর দাফন পূর্ব পাইকাড়া গ্রামে অনুষ্ঠিত নামাজে জানাজায় মরহুমার স্বামী আলহাজ্জ রফিকুল ইসলাম, বড় পুত্র আলহাজ্জ রনজু আহমেদ রনি, খুলনা থেকে আগত মরহুমার ভ্রাতা ভিকু সহ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, জনপ্রতিনিধি, শিক্ষক, প্রতিবেশি তথা নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রাপ্ত তথ্যানুযায়ি, বেশ কয়েকমাস যাবৎ লিভার সিরোসিস সহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন নলতা মানিকতলা গ্রামের আলহাজ্জ মো. রফিকুল ইসলাম এর সহধর্মিণী আলহাজ্জ ফজিলাতুন্নেছা পুতুল।

উন্নত চিকিৎসার জন্য প্রথমে ভারতের ভ্যালোরে, পরবর্তীতে গত প্রায় ২০ দিন যাবৎ ঢাকার একটি উন্নতমানের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত কয়েকদিন আগে তাকে নলতা হাসপাতালে ভর্তি রাখা।হয়। সর্বশেষ গত শুক্রবার সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হলে ১৬ জানুয়ারি রবিবার দিবাগত রাত ১.৪৫ মিনিটে সকলকে কান্নার সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমান সৎ, হাস্যোজ্জ্বল ভালো মনের মানুষ রনি-রানার মাতা আলহাজ্জ ফজিলাতুন্নেছা পুতুল ( ইন্নানিল্লাহি…  রাজিউন)

মৃত্যুকালে তিনি স্বামী, পুত্র সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী আত্মীয়-স্বজন রেখে গেছেন।

১৭ জানুযারি সোমবার সকালে নলতার মালিকতলা গ্রামের বাসভবনে গোসল কয়েক ঘন্টা অবস্থান শেষে পুরানো বাড়ী নলতা ইউপির পাইকাড়া গ্রামে নেয়া হয় মরহুমাকে।

সেখানে বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

রামপালের ভাগা বাজারে ১০ গ্রামবাসীর সম্প্রতি সভা

স্টাফ রিপোর্টার

রামপালের ভাগা বাজারে ১০ গ্রামের সাধারণ মানুষ বাজার ব্যবসায়ীদের এক সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাজারের পার্শ্ববর্তী কাদিরখোলা গ্রামে আওয়ামী লীগ নেতা ফিরোজকে হত্যার মামলার আসামিরা জামিনে এসেই আরও একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটায়। গুরুত্বপূর্ণ ভাগা বাজার আশপাশের পরিবেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী এলাকাবাসী। হটাৎকরে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির কারণে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সম্প্রতি সভায় কয়েক শত মানুষ যোগ দেন। তারা বলেন ভাগা বাজার এর আশপাশের গ্রামের সব মানুষ শান্তিপ্রিয়। তারা শান্তিতে ব্যবসা বসবাস করতে চান। এখানে রপ্তানিযোগ্য কাকড়া বিপননের বড় মোকাম রয়েছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে সহস্রাধিক ব্যবসায়ী এই পেশার সাথে জড়িত। এখানে ব্যবসার পরিবেশ নষ্ট হলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো। বাজারের আস্তা শৃঙ্খলা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।  কেই ঘোলা পানিতে মাছ শিকার সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।  সোমবার বিকাল টায় উপজেলার ভাগা বাজারের মৎস্য অবতরন কেন্দ্রে আলহাজ্ব শেখ আ. হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. বজলুর রহমান, শেখ আবু নাইম, ইমতিয়াজ শেখ, আলী আশ্বাব শেখ, ইব্রাহিম শেখ, মাওলানা নাজিম উদ্দীন, অজয় বিশ্বাস, মাষ্টার রবিন্দ্রনাথ পাল, মো. মনিরুজ্জামান, হেমায়েত শেখ, শাফায়াত শেখ, নজমুল শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, মো. শরিফুল ইসলাম, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, মতিয়ার রহমান, আব্বাস খান, আ. রাজ্জাক, শেখ শাহিনুর রহমান, আকবর হোসেন, মোনায়েম সরদার, বাচ্চু মোড়ল প্রমুখ।

ফকিরহাটে ক-শ্রেণীর ভুমিহীনদের যাচাই-বাছাই সংক্রান্ত সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে ক-শ্রেণীর প্রকৃত ভুমিহীনদের যাচাই-বাছাই তালিকা সংক্রান্ত সভা সোমবার বিকাল ৪টায় জাড়িয়া ভট্টখামার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ডি সেলিম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি শিক্ষাবিদ পুলিন বিহারী ঘোষ। এসময় আরো উপস্থিত ছিলেন, মানসা-বাহিরদিয়া ইউনিয়ন সহকারী (ভুমি) কর্মকর্তা শেখ আকবর আলী, প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ সেলিম শেখ, ইউপি সদস্য মোঃ হারুন-অর রশিদ, মোঃ শরিফ হোসেন, আসপিয়ার হোসেন মোড়ল, মোসাঃ মাহম্মুদা আক্তার, তাসলিমা বেগম লতা ইউপি সদস্য শাহীন ফারাজী প্রমুখ। সভায় মিনেদার বিলে সরকারী খাস জমিতে (আশ্রায়ন প্রকল্প) বঙ্গবন্ধু পল্লী-০৫ নির্মাণ করে সেখানে ৫০টি পরিবারকে জমি ঘর তৈরীর উপর বিস্তারিত আলোচনা করা হয়। এসময় তিনিটি ওয়ার্ডের বিপুল সংখ্যাক ভুমিহীনরা উপস্থিত ছিলেন।

অর্ধ কোটি ঋণ আদায় করে ‘দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী’ কলারোয়ার শাহজাহান আলী

সোহাগ হোসেন, কলারোয়া

জাগরণী সপ্তাহে অর্ধ কোটি টাকার ক্ষুদ্রঋণ আদায় সমাজসেবা  অধিদপ্তরের  অন্যান্য প্রকল্পগুলো সফলতার সাথে বাস্তবায়ন করে তার ঋণগ্রহণকারী দের মধ্যে খেলাপি গ্রহীতা না থাকায়    জাতীয় সমাজসেবা দিবসে দেশের শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে সাতক্ষীরার কলারোয়া সমাজসেবা অধিদপ্তরের  ইউনিয়ন সমাজ কর্মী মোঃ শাহাজান আলী।

গতকাল রবিবার (১৬ জানুয়ারি)  রাতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দায়িত্বে অবহেলা না করে দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী মর্যাদা  অর্জনকারী শাহাজান আলীকে সংবর্ধনা প্রদান করে সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহীদ। সংবর্ধিত শাহজাহান আলী উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের  রহিম সরদারের ছেলে।

তিনি দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’কে বলেন, সম্প্রতি জাতীয় সমাজসেবা দিবসে-২১’ দেশের সাড়ে ৫হাজার ইউনিয়ন সমাজকর্মীদের  মধ্যে থেকে শ্রেষ্ঠ হওয়া যথাযথ দায়িত্ব পালন কঠোর পরিশ্রমের জন্য সম্ভব হয়েছে। তার কর্মময় জীবনে সুনামের সাথে দায়িত্ব পালন করায় কাজের স্বীকৃতিস্বরুপ দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসাবে কলারোয়ার শাহজাহান আলীকে সংবর্ধনা দেওয়া  হয়।

উপজেলাতে সমাজকর্মী হিসেবে ৭জনের পদ  থাকলেও সেখানে পথ শূন্যতায় দায়িত্ব পালন করছে জন। শাহাজান আলী উপজেলার জালালাবাদ, কয়লা,  কেড়াগাছি সোনাবাড়িয়া  ৪টি ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ  কার্যক্রমের দায়িত্ব পালন করেন। উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ৩০১ জন ক্ষুদ্র ঋণ গ্রাহক রয়েছে। ক্ষুদ্রঋণ জাগরণী সপ্তাহে ৪৫ লক্ষ টাকা ডিসেম্বর মাসব্যাপী মোট ৫৩ লক্ষ টাকা আদায় করেছে ঋণ গ্রহণকারীদের কাছ থেকে যেখানে  একজন ঋণগ্রহীতাও  ফোল্ডার বা ঋণখেলাপি নেই। সমাজসেবা কর্মকর্তা আরো বলেন, সরকার দেশের অসহায় মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু করেছে। উপজেলায় প্রতিবন্ধী, অগ্নিদগ্ধ, পল্লী সমাজসেবা কার্যক্রম, ক্ষুদ্রঋণ কার্যক্রম এর আওতায় থাকলে তারা সুধ মুক্ত  ঋণ গ্রহণ করতে পারবে। একজন ঋণগ্রহীতা সর্বোচ্চ ৩০ হাজার টাকা বাৎসরিক ঋণ নিতে পারবে। সংবর্ধিত শাহাজাহান আলী বলেন, ৮বছর চাকুরির বয়সে এই প্রথম উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদের নিবিড় তদারকি প্রতি সপ্তাহের পরিকল্পনা অনুযায়ী টার্গেট ফিলাপসহ সকল সহকর্মী সদস্যদের ভ্রাতৃত্ববোধ  সহযোগিতার কারণেই দেশের শ্রেষ্ঠ সমাজকর্মী হওয়া সম্ভব হয়েছে। জীবনের এই প্রথম এমন অনুপ্রেরণা কখনোই অবহেলা করবেন না বলে তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিল্ড সুপারভাইজার আমিনুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী শিরিনা খাতুন, হুমায়ুন কবির (সদ্য অবসরপ্রাপ্ত), ফজলুল হক (এলপিআর), অফিস সহকারী আসাদুজ্জামান, অফিস সহায়ক সেলিম জাফর, অফিস স্টাফ শেরআলী সহ সূধিবৃন্দ।

কলারোয়ার সেই মাথায় শিং আকৃতির টিউমার আক্রান্ত শরীফা মারা গেছে

কলারোয়া সাতক্ষীরা:

জন্মগত প্রতিবন্ধী মাথায় বিরল শিং আকৃতির দূরারোগ্য ব্যাধি টিউমারে আক্রান্ত শিশু সাতক্ষীরা কলারোয়ার সেই শরীফা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৭ জানুয়ারি)  ভোর টা ২০ মিনিটে প্রতিবন্ধীকতা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে বলে নিশ্চিত করেছেন প্রতিবেশী শফিকুর রহমান। প্রতিবন্ধী শিশু শরিফা উপজেলার কেঁড়াগাছি  ইউনিয়নের হরিনা গ্রামের  আশরাফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (১১)তিনি বলেন, অসুস্থ  প্রতিবন্ধী শরীফাকে নিয়ে লেখালেখি হওয়ার পর প্রায় দেড় বছর আগে ঢাকার এক্সিম ব্যাংকের আর্থিক সহযোগিতায় দেশের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলো। যার কৃতিত্ব দৈনিক যুগান্তরের সাংবাদিক প্রভাষক মোজাহিদুল ইসলামের। তার নিয়ে চিকিৎসা সহায়তা চেয়ে  পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের মানবিক উদ্যেগে দিনমজুর আশরাফুল ইসলামের মেয়ে বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরীফা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেয়েছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে শিশুর মৃতদেহ নিজ এলাকায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে  আনা হবে। পরে পারিবারিক কবরস্থানে  দাফন করা হবে।

সদ্য ঘোষিত আটরা-গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফুলতলা উপজেলা শাখা রবিবার ভুলবশতঃ আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করে যাহা সাংগঠনিক ইউনিট হিসাবে খানজাহান আলী থানার অন্তর্ভূক্ত। ভুলবশতঃ সদ্য ঘোষিত আটরা-গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের উক্ত কমিটি খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন এর নির্দেশক্রমে বিলুপ্ত ঘোষণা করা হলো।

কপিলমুনি রূপকার রায় সাহেব তিরোধান দিবস পালিত

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

পাইকাছায় কপিলমুনি রায় সাহেব বিনোদ বিহারী সাধু ৮৮তম তিরোধান দিবস পালিত হয়েছে। উপলক্ষ্যে শোভাযাত্রা আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক কপিলমুনি রূপকার দানবীর স্বর্গীয় রায়সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিকৃতিতে সকালে পুষ্পমাল্য অর্পণ করেন বিনোদ স্মৃতি সংসদ বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ সহ সাধারন মানুষ। সাড়ে ১০টায় বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদ সাড়ে ৮টায় বিনোদ স্মৃতি সংসদের উদ্যোগে শোক শোভাযাত্রা কপিলমুনি বাজার প্রদক্ষিণ করে।  কপোতাক্ষ স্নান ঘাটে বিনোদ স্মৃতি সংসদ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বিনোদ ভবন চত্বরে রায় সাহেবের কর্মজীবন সম্পর্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে কপিলমুনি বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের শিক্ষক পলাশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যুগোল কিশোর দে, সহকারী অধ্যাপক ত্রিদিব কান্তি মন্ডল, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবর রহমান, প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি জাফর আওলীয়া ডিগগ্রী মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জয়নাল আবেদীন, চম্পক কুমার পাল, সাধন কুমার ভদ্র, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, হিমাদ্রী শেখর দে, বেদমন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সহ-সভাপতি বিধান চন্দ্র ভদ্র, ইউপি সদস্য রবিন অধিকারী, শিক্ষক আব্দুর রহমান রামপ্রসাদ পাল প্রমুখ। অপরদিকে বিনোদ স্মৃতি সংসদের পক্ষ থেকে শোক শোভাযাত্রা শেষে এরপর সেখানে পথসভা আকারে রায়সাহেব বিনোদ বিহারী সাধুর জীবনীর উপর আলোকপাত করেন সংসদের তাপস কুমার সাধু অ্যাড. দীপঙ্কর সাহা প্রমুখ। ছাড়া গুণিজন স্মৃতি সংসদ পক্ষ খেকে গুণিজন বার্তা বিশেষ সংখ্যা প্রকাশ করেন।

পরিবেশ উপমন্ত্রীর খুলনা সফরসূচি

তথ্য বিবরনী

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার চার দিনের সফরে ১৯ জানুয়ারি খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২০ ২১ জানুয়ারি পর্যন্ত বাগেরহাট খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। তিনি ২২ জানুয়ারি সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

শরণখোলায় ইয়াবা কারবারি আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ তিন সহযোগীসহ জাফর তালুকদার (৩২) নামে এক ইবাকা কারবারিকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সহযোগী তিন  জন হলেন সাইফুল ইসলাম (২৪), শাহিন তালুকদার (৫০) হামিদা বেগম (৩০)এদের বাড়িও মঠেরপাড় গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, মঠেরপাড় গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে জাফর তালুকদার একজন চিহ্নিত মাকদ কারবারি। অন্যরা তার সহযোগী হিসেবে কাজ করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শরণখোলায় ৪০০ শীতার্তের মাঝে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় দরিদ্র শীতার্তদের কম্বল দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। গত বুধবার থেকে সোমবার পর্যন্ত ব্যাংকের শরণখোলা শাখা ৪০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

তীব্র শীতে কম্বল পেয়ে কৃষি শ্রমিক হারুন হাওলাদার, হোটেল শ্রমিক আবু ছালেহ, ভ্যানচালক আ. রহমান, সুফিয়া বেগমসহ হতদরিদ্ররা আনন্দ প্রকাশ করেন।

শরণখোলা শাখা ব্যবস্থাক মো. সোহেল রানার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবির প্রমূখ।

শাখা ব্যবস্থাপক মো. সোহেল রানা বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক শরণখোলা শাখা করোনার শুরু থেকে শত শত অসহায় মানুষকে খাদ্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় দরিদ্র শীতার্তদের কম্বল দেয়া হয়েছে। ব্যাংকের মাধ্যমে আর্ত-মানবতার সেবা অব্যাহত থাকবে।

এক্রিডিটেশন ইভালুয়েশন টিমের কুয়েট পরিদর্শন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএইটিই এক্রিডিটেশনের জয়েন্ট ইভালুয়েশনের জন্য বিভিন্ন ক্লাস রুম, অনুষদ, ল্যাব ফ্যাসালিটিজ পরিদর্শন করেছে এক্রিডিটেশন ইভালুয়েশন টিম। সোমবার সকাল টায় বিশ^বিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সভা কক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে মতবিনিময় করে এক্রিডিটেশন ইভালুয়েশন টিম। সভায় বিশ^বিদ্যালয়ের গৃহিত বিভিন্ন প্রকল্প শিক্ষা ক্ষেত্রে বর্তমান অবস্থা ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সভায় বক্তব্য রাখেন পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। আলোচনা সভা শেষে এক্রিডিটেশন ইভালুয়েশন টিম সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।

ব্যাক্তিগত দায়বদ্ধতা থেকে জনগনের জন্য কাজ করে যাচ্ছি: সালাম মূর্শেদী এমপি

আসাদ, দিঘলিয়া

জননেত্রী শেখ হাসিনা আমাকে খুলনা-০৪ আসনের দায়িত্ব দেওয়ার আগে থেকে আমি জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি, আর দায়িত্ব পাওয়ার পর থেকে আমার কার্যক্রম বহুগুনে বৃদ্ধি পেয়েছে, এই সবই আমার দায়বদ্ধতা থেকে করছি।আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ঋণী করেছে। জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের জনগনের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে, এর থেকে কিছু দায়িত্ব আমার ওপর দেওয়ায় জননেত্রীর প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। গতকাল বিকাল টায় দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এই কথাগুলি বলেন।

এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ মোতালেব হোসেন, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মোল্লা, গাজীরহাট ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মোল্লা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরদার, এমপি মহোদয় এর প্রধান সমন্বয়ক মোঃ নোমান ওসামানী রিচি, হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ রাজা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, রুপসা উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ আসাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মঈন উদ্দিন, উপজেলযুবলীগ নেতা শেখ রিয়াজ হোসেন, হাচান মাহমুদ রাকিব, শেখ সাইদুর রহমান, মোঃ সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা শেখ আলামিন, প্রিন্স রায়,হাসিবুল ইসলাম,মোঃ সবুজ,সুদিত্ত সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ।

মোংলায় ৬২ বোতল বিদেশী মদ-বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা মোংলার ফেরিঘাট এলাকা থেকে ৬২ বোতল বিয়ার মদ জব্দ করেছে।মোংলা কোস্ট গার্ড’কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ডের একটি টহল দল ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। সময় অভিযানকারীরা ওই এলাকায় থাকা একটি বোট থেকে ১২ ক্যান বিয়ার ৫০ বোতল বিদেশী মদ জব্দ করে।  ওই সময় সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ার ক্যান মদ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বঞ্চিত রোগীরা

শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক সঠিক জনবল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ‘অপারেশন থিয়েটার আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও ছোট বড় কোনো অপারেশন করা হয় না। নিরুপায় হয়ে রোগীরা পার্শ্ববর্তী কোনো ক্লিনিক বা প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য হয়। যার ফলে সিজারিয়ান রোগীর মৃত্যুর হার বেড়েছে। এছাড়াও ভুল অপারেশনে ক্ষতিগ্রস্থের সংখ্যাও কম নয়। এদিকে দালালের খপ্পরে পড়ে এসকল ক্লিনিক গুলোতে গিয়ে মোট অংকের আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে রোগীদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিয়মানুসারে এলাকার জনসংখ্যার উপর ভিত্তি করে জুনিয়র কনসালটেন্ট ১০ জন থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র জন, এম এল এস জনের বিপরীতে জন, ওয়ার্ড বয় জনের বিতরীতে ১জন, ওটি বয় ০১ জন থাকার কথা থাকলেও বর্তমানে পদটি শূণ্য, ২জন আয়ার বিপরীতে রয়েছে জন, সিকিউরিটি গার্ড জনের জায়গায় ১জন, পরিষ্কার পরিছন্ন কর্মী জনের প্রয়োজনের রয়েছেন মাত্র জন। মালির পদটিও শূন্য। 

একদিকে যেমন জনবল সংকট অন্যদিকে  অপারেশন থিয়েটার আধুনিক যন্ত্রপাতিগুলো সঠিক ভাবে রক্ষনা বেক্ষনের অভাবে নষ্ট হতে চলেছে।  অযন্ত্র-অবহেলায় ফেলে রাখার কারনে ধুলো বালি পরে সরকারের দেওয়া দামিদামি আধুনিক সব যন্ত্রপাতি নষ্ট হওয়ার উপক্রম। এছাড়া হাসপাতালে আল্টাস্নোগ্রাফির ব্যবস্থা থাকলেও আল্টাস্নোগ্রাফির মেশিনটি ৫মাসের উর্ধে নষ্ট হয়ে পরে আসে বলে জানাযায়।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা নানা অভিযোগ করেন বলেন, এখানে চিকিৎসা সেবার মান এক দমই নিন্ম নামের। সময়মত কোন কিছুই পাওয়া যায় না। এদিকে বহিঃ বিভাগে রোগীরা লম্বা লাইনে দাড়িয়ে থাকার পরও সেবা না পেয়ে ফিরে যান। অল্পতেই রোগীদের রেফার্ড করা হয় যশোরসহ আশাপাশের স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে। তারা আরও বলেন হাসপাতালে মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ্য হতে আসেন। কিন্তু হাসপাতালের পরিবেশ এতটাই নোংরা যে রোগী সুস্থ্য হওয়ার পরিবর্তে অসুস্থ্য হয়ে যায়। অপরিস্কার টয়লেট, নেই কোন বিশুদ্ধ পানির ব্যবস্থা ,যরাজীর্ন ভবনসহ নানান সম্যায় যরজরীত মহেশপুর হাসপাতাল।

স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও রাজু আহম্মেদ জানান, সঠিক জনবল না থাকার এখানে সেবা নিতে আসা রোগীদের অভিযোগ আছে। ইতোমধ্যে বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

 অপারেশন থিয়েটার আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কোন অপারেশন কিংবা আল্টাস্নোগ্রাফি করানো হয় না কেন প্রশ্নে জবাবে তিনি বলেন, এসকল জায়গায় চিকিৎসক না থাকায় এখানে কোন অপারেশন করানো হয় না।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান,ইতোমধ্যে বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

দাকোপে ঘন কুয়াশা হাড় কাঁপানো শীতের আভাসে মাঘের শুরু

মোঃ শামীম হোসেন- বাজুয়া

সহোদরা মাঘকে রেখে বিদায় নিল রিক্ত পৌষ। আজ মাঘের দিন। গ্রামীণ জনপদে আক্ষরিক অর্থেই মাঘ এলো শীতের দাপট নিয়ে। ‘শীতের হাওয়ায় লাগল নাচন আমলকীর এই ডালে ডালে..’ এমন লঘু দৃশ্যপট ঘুচে গেছে। শীত এসেছে অনেকটা শীতের প্রকৃত চরিত্র নিয়েই। সামুদ্রিক পাদদেশীয় দক্ষিণাঞ্চলে শীতের ছোবলে কাহিল হয়ে পড়েছে জনজীবন। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধছে। দাকোপে গতকাল সোমবার তাপমাত্রা খুবই কম থাকায় প্রচুর শীত অনুভব হয়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় উত্তরে হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, মাঘের শুরুতেই দাপটের সঙ্গে হাজির হবে শীত। তাপমাত্রা নামতে থাকবে। মেঘ-বৃষ্টি বন্ধ হয়ে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়বে বিভিন্ন জেলায়। তাই দাকোপবাসী মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহের কারণে শীতে নাজাল হয়ে পড়ছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী  নদীর পাড়ের মানুষের কষ্টের শেষ নাই। মাঘের প্রকৃতি নীরস, শীতে জবুথবু। হয়তো তাই কবি-সাহিত্যিকদের কলমও থমকে যায়। বাংলা সাহিত্যে ঋতু-প্রকৃতি নিয়ে কথার ফুলঝুরি ফুটলেও মাঘের প্রসঙ্গ বড় দুর্লভ। তবে কৃষি কৃষকের সঙ্গে এর একটি যোগসূত্র রয়েছে। ‘পৌষের শেষ আর মাঘের শুরু। এর মধ্যে শাইল বোরো যত পারো।’ সাধারণত ৩০ দিনে মাঘ মাসের শেষভাগে কখনো কখনো বৃষ্টি হয়ে থাকে। মাসে আমের মুকুল আসে। পাতা ঝরে পড়ে। খনার বচনে বলেÍ ‘যদি বর্ষে মাঘ/গিরস্থের বন্ধে ভাগ (ভাগ্য)। “যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুণ্যি দেশ”মূলত বাংলাদেশ বিষুবরেখার উত্তরে। প্রায় সাড়ে ২৩ ডিগ্রি অক্ষাংশে। কিন্তু শীতকালে অবস্থান পরিবর্তন করে সূর্য বিষুবরেখার দক্ষিণে চলে যায়। দক্ষিণে কিছুটা হেলে থাকে। দিন ছোট হয়। বড় হতে থাকে রাত। ফলে শীতের প্রকোপ বাড়ে। মাঘের শীত সবচেয়ে বেশি আলোচিত। মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা। মাঘে শীত জেঁকে বসে বলে মৌসুমি আয়োজনগুলো আবহমান বাংলার ঐতিহ্যকে আরো সমুন্নত করে রাখে। কৃষাণি-রমণীরা যখন গৃহে ব্যস্ত থাকে ‘শীতালী’ খাবার পরিবেশনে তখন হাট-বাজার, ফুটপাতে পেশাদার পিঠাওয়ালা ব্যস্ত হয়ে পড়ে নাগরিকদের রসনা তৃপ্ত করতে। নতুন আলু, শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, মুলা, শালগম ইত্যাদিতে কাঁচাবাজার ছেয়ে গেছে। ‘ভাপা’, ‘পুলি’, ‘চিতই’, ‘দুধচিতই’, ‘পাটিসাপ্টা’, ‘পাকনপিঠা’, ‘তেলের পিঠা’, ‘ম্যারা পিঠা’, ‘জামাই পিঠা’সহ আরো অনেক নামের স্বাদের পিঠায় রসনা বিলাসের আয়োজন চলছে বাড়ি বাড়ি। খেজুর রসের পায়েস আর খেজুর গুঁড়ের গন্ধে মাতোয়ারা সমগ্র দাকোপ মাঘের শীতে বাঘ কাঁপে’Íপ্রচলিত প্রবচনটি জলবায়ুর পরিবর্তনের প্রভাবে আর সত্যি হয়ে উঠতে পারছে কমই। অগ্রহায়ণ থেকে শীত শুরুর কথা। তার ব্যত্যয় ঘটেছে। পৌষ শেষ দিকে লঘুচাপজনিত ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহ মিলে শীতের কামড় অনুভূত হলেও তা শীতের স্বাভাবিক চরিত্র নয়। কারণে মানুষের অসুখ-বিসুখও বেড়ে গেছে। বিশেষ করে শিশু বৃদ্ধরা জ্বর-সর্দি, গলা ব্যথা ভেঙে যাওয়া, নিউমোনিয়া এবং আমাশয়ে আক্রান্ত হচ্ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দ্রুত বিস্তারের সাথে এই শীতের রোগগুলো অনুষঙ্গ হয়ে জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। চিকিৎসকরা সময়ে খুব সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। শীতবস্ত্রের দোকানগুলোতেও ভিড়। জ্যাকেট-সোয়েটার, চাদর, মাফলার, কানবন্ধনী-টুপি, কম্বল-কাঁথা ইত্যাদি বেচাকেনা অনেক বেড়ে গেছে।

গতকাল সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দাকোপে মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। এদিকে, ঘন কুয়াশার কারণে খুলনার দাকোপের পানখালি পোদ্দারগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী চালকরা। সারাদেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও দেশের দক্ষিণ  পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা কমেনি। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দক্ষিণের জনপদ খুলনা হিম হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। দাকোপে গত কয়েকদিন থেকেই বিরাজ করছে ঘন কুয়াশা। তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। দিনের বেশীরভাগ সময় ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে দাকোপের জনপদ। খুলনা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে রাত দিনের তাপমাত্রার তফাৎ আরো কমে এই এলাকায় ঠান্ডার প্রকোপ বাড়তে পারে। দাকোপের সকল এলাকায় চলছে মৃদু শৈত্য প্রবাহ। ঘন কুয়াশার কারণে দুপুরের পর দেখা মিলছে সূর্যের। ফলে খেটে খাওয়া দিনমুজুরদের দুঃখের  শেষ নাই। অতিরিক্ত ঠান্ডার কারণে কাজ করতে না পারা শ্রমিক দিলিপ দাস বলেন কুয়াশা আর ঠান্ডার কারণে এই তিনদিন ধরে কাজ করতে পারছি না। এখন ছেলে – মেয়ে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে।

নড়াইলে নব নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে সদর উপজেলা পরিষদ সভা অনুষ্ঠিত

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইলে নব নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে সদর উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ

মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা তোফায়েল আহম্মেদ তোফান, ডা: ইসমাইল হোসেনসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ। সভায় চন্ডীবরপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, কলোড়া ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা, বিছালী ইউপি চেয়ারম্যান মোঃ হেমায়েত হোসেন ফারুকসহ বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগন উপস্তিত ছিলেন।

সভায় নব নির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা স্বাগত জানান ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া করোনা পরিস্তিতি মোকাবেলায় সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ বাস্তবায়ন, জন্মসনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ কায়েম সনদ, বিভিন্ন তদন্ত প্রতিবেদন, প্রকল্প গ্রহণ বাস্তবায়ন, শুদ্ধাচার কৌশল কার্যক্রম, গ্রাম আদালত, তথ্য অধিকার, আইন-শৃংখলা রক্ষা, মাদক বিরোধী কার্যক্রম গ্রহণ, সরকারি অনুদান, বিভিন্ন প্রকার ভাতা, বাল্য বিবাহ বন্ধকরণে ইউপি চেয়ারম্যানদের সততা নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানানো হয়।

মোংলা বন্দরে ১৩২টি আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ীর নিলাম আজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের কার ইয়ার্ড সেডে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে হাজার ৮শ ৮৪ টি বিভিন্ন ধরণের আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ী। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই সকল গাড়ী ছাড় করিয়ে না নেয়ায় তারমধ্য থেকে ১শ ৩২ টি বিভিন্ন মডেলের গাড়ী নিলামে তোলা হচ্ছে। তাই আজ ১৮ জানুয়ারী এই গাড়ীগুলোর নিলাম অনুষ্ঠিত হবে। মোংলা কাস্টমস হাউসের নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা আবু বাসার সিদ্দিকী জানান, মঙ্গলবারের নিলামে ১৬টি মডেলের ১শ ৩২ টি গাড়ীর নিলাম দেয়া হবে। নিলামের মধ্যে রয়েছে হাইয়েস, নোহা, প্রাডো, নিশান প্রেট্রোল জাম ট্রাকসহ অন্যান্য গাড়ীও।

তিনি বলেন, মোংলা বন্দর দিয়ে আমদানী করা এসব গাড়ী ৩০ দিনের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও সংশ্লিষ্টরা তা করেননি। ফলে নিয়মানুযায়ী পর্যায়ক্রমে নিলামে উঠানো হচ্ছে ওই সকল গাড়ী। এর আগে গত বছর ২১ বার নিলামে উঠানো হয়েছিলো প্রায় দুই হাজার গাড়ী। নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতার তালিকা প্রকাশের পর গাড়ীগুলো বিক্রির আদেশ দেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মোঃ কুদরত আলী শেখ বলেন, ২০০৯ সালের জুন ২শ ৫৫ টি রিকন্ডিশন্ড গাড়ী আমদানীর মধ্যদিয়ে বন্দরে গাড়ীর কার্যক্রম শুরু হয়। হক্স-বে অটোমোবাইল কোম্পানি প্রথম এই বন্দরে গাড়ী আমদানি করেন। সেই থেকে এই পর্যন্ত লাখ ৪৬ হাজার ১শ৬৩ টি গাড়ী রিকন্ডিশন্ড গাড়ী আমদানী হয়েছে এই বন্দরে। তারমধ্য থেকে লাখ ৪৩ হাজার ২শ ৭৯ টি গাড়ি বিক্রি নিলামের মধ্যে দিয়ে ছাড়করণ করা হয়েছে। বর্তমানে বন্দর জেটির ইয়ার্ড সেডে হাজার ৮শ ৮৪ টি গাড়ী রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ রিকন্ডিশন্ডভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি আব্দুল হক বলেন, করোনার কারণে গত বছর তাদের প্রায় হাজার গাড়ী বিক্রয় কেন্দ্র বন্ধ ছিলো। তাতে তারা প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েন। এই অবস্থায় বন্দরে পড়ে থাকা গাড়ীগুলোর নিলাম করা হলে তা ব্যবসায়ীদের জন্য মরার উপর খাঁড়ার ঘাঁ হবে। আমদানীকারকদের ছাড় (সুযোগ) দিয়ে ব্যবসায়ীদের পুঁজি রক্ষার্থে অবিলম্বে নিলাম বন্ধের দাবী জানান তিনি।

রূপান্তর কর্মী রতন দে’মৃত্যুতে শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

রূপান্তর-এর সিনিয়র কর্মী রতন দে (৫৮) আর নেই। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে তিনি খুলনা মহানগরীর দোলখোলাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে রূপসা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

রতন দে-এর মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় রতন দে’আত্মার শান্তি কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আমেরিকায় বেশ জনপ্রিয় কিনোয়া’চাষ হচ্ছে উপকুলীয় জনপদ কয়রায়

কয়রা(খুলনা)প্রতিনিধি

উত্তর আমেরিকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কিনোয়ার চাষাবাদ। সেই কিনোয়ার ফসল নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সার্বিক সহযোগিতায় কয়রায় প্রথমবারের মত চাষ হচ্ছে সুপার ফুড উত্তর আমেরিকার কিনোয়া। জানা গেছে, কিনোয়া একটি জনপ্রিয় পুষ্টিগুনে সমৃদ্ধি ফসলশস্য দানা। এই ফসল ধান জাতের শস্য ফসলের চেয়েও লাভ জনক। বাংলদেশে কৃষিতে এসেছে বৈচিত্র্যতা। আগামীতে বিশ^ কৃষি অর্থনীতিতে বাংলাদেশ নেতৃত্ব দিয়ে ঘুরে দাড়াবে। আর এই ঘুরে দাঁড়ানোর স্বপ্নে দেখাচ্ছে কিনোয়া ফসলের উৎপাদন। শের-ই-বাংলা কৃষি বিশ^বিদ্যালয় দীর্ঘ টি বছর ধরে কিনোয়া জাতের ফসল নিয়ে গবেষণা করছে। সেই গবেষণার পর মাঠ পর্যায়ে গত বছর কিছু চাষ করা হয়। কিন্তু বছর ব্যাপকভাবে চাষ হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় চাষ শুরু করছে কয়রায়। সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান বলেন,এটি উচ্চমান সম্পুর্ণ পুষ্টিকর খাদ্য ক্যালরি যুক্ত দানাদার খাবার। ভাত, রুটির বিকল্প হিসেবে ইউরোপ, আমেরিকা, উত্তর আমেরিকা, চীন ভারতের মানুষ খায়। কিনোয়া ফসলের শস্য দানার রং তিন ধরনের হয়ে থাকে, সাদা, লাল কালো। কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের কৃষাণী টুম্পা রাণী সরদার জানান, কিনোয়া সম্পর্কে তার পূর্বে কোন ধারনা ছিল না। আমার বাড়ির মাঠে চাষ করছিলাম এমন সময় সরেজমিন গবেষণা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কিনোয়া লাভ জনক ফসল। তাদের পরামর্শে নিজ বাড়ীর জমিতে কিনোয়া চাষ করেছি। সরেজমিন গবেষণা বিভাগ ইতিমধ্যে বীজ সার সহায়তা দিয়েছে। মাঠ পর্যায়ে ফসলের চাষ পদ্ধতি শিখিয়েছে। তবে এই কিনোয়া চাষে কোন রাসায়নিক সারের ব্যবহার করা হয়নি। শুধু জৈব সার ব্যবহার করা হয়েছে। সরেজমিন গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তফা কামাল শাহাদাৎ বলেন, কিনোয়া এটি লবণ খরা সহনশীল। জন্য ফসল চাষ করলে কৃষকরা লাভবান হবে। কিনোয়ার আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ জানান, কিনোয়া হলো হাই প্রোটিন সম্পন্ন খাবার। এটিকে সুপার ফুডও বলা হয়। কিনোয়াতে আ্যামিনো এ্যাসিড থাকে এবং লাইসিন সমৃদ্ধ , যা সারা শরীরজুড়ে স্বাস্থ্যকর টিস্যু বৃদ্ধিতেক সহায়তা করে। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারি। কিনোয়া আয়রন,ম্যাগ নেশিয়াম, ভিটামিন ই, পটাশিয়াম এবং ফাইবারের একটি উৎকৃষ্ট উৎস। রান্না করা হলে এর দানা গুলো আকারে চারগুন হয়ে যায়। খরা লবণাক্ত অহ্চলসহ সারাদেশে রবি মৌসুমে ফসলটি চাষ করা সম্ভব হবে। বৈশি^জলবায়ু পরিবর্তনের সর্বাধিক ঝুকিপূর্ণ দেশসমুহের মধ্যে বাংলাদেশ অন্যতম। সেক্ষেত্রে খরা লবণাক্ততা সহনশীল ফসল হিসেবে সম্ভাবনায় হয়ে উঠতে পারে নতুন ফসল কিনোয়া। তাই কয়রায় প্রথম বারের মতো শুরু করা হয়েছে এই দানাজাত ফসল। আগামীতে আরও অনেক জায়গায় কিনোয়া চাষাবাদ শুরু করা হবে।

শরণখোলায় বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ইয়াকুব আলী শিকারী নামের ৯৫ বছরের এক বৃদ্ধকে গলায় গামছা পেঁচিয়ে মারধর সহ একটি দোকান ঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। ১৬ জানুয়ারী রাতে উপজেলার কুমারখালী গ্রামের বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা মৃত. সৈয়দ বেপারীর পূত্র আব্দুল জলিল বেপারীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিবার রাত ৭টার দিকে পূর্ব খোন্তাকাটা গ্রামের ইয়াকুব শিকারী রায়েন্দা বাজার থেকে বাড়ি ফেরার পথে কুমারখালী এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জলিল বেপারী সহ ২/জনের একটি দল ওই বৃদ্ধের গলায় গামছা পেঁচিয়ে টেনে হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে শারিরীক নির্যাতন সহ দা দিয়ে জবাই করতে উদ্যত হলে তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে. ওই বৃদ্ধকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, বৃদ্ধকে নির্যাতনের বিষয়টি তিনি শুনেছেন। তবে, বৃদ্ধের সাথে প্রতিপক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালীগঞ্জে শীত বস্ত্র বিতরন

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের উদ্যোগে শীতবন্ত্র বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সেমিনার কক্ষে শীতবন্ত্র বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।

উপলক্ষে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আহবায়ক মাহাবুর রহমান মাহফুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক ফাইজুর রহমান সাবিত, ইতি ব্যানার্জী, শেখ সাদি বিন হাফিজ,আবু জার গিফারি প্রমূখ। উদ্বোধনের দিনে প্রায় অর্ধ শতাধিক অসহায় হতদরিদ্্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

বেনাপোল বন্দরে ভারতীয় বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে হেলপারের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি                  

বেনাপোল বন্দরে বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে লিনগালা রাজামাল্লাহ (৪৩) নামে এক ভারতীয় ট্রাক হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বন্দরের ৩১ নম্বর শেডের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে বিস্ফোরক বোঝাই ট্রাকের কেবিন থেকে তার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। ঘটনায় ট্রাকের চালক গুরুগু পোচায়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরক নিয়ে আসা ওই ট্রাকের নম্বর –এপি-২৪ টিসি ৩৪৮৮।

বেনাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর আবদুল জলিল,ভারত থেকে ১১ টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক  আমদানি করা হয়। তার মধ্যে বিস্ফোরকবাহী  ট্রাকের একজন হেলপার লিনগালা রাজামাল্লাহ। লিনগালা রাজামাল্লাহ ভারতের অন্ধ্রপ্রদেশের দানামপল্লী এলাকার বাসিন্দা। ট্রাকের কেবিনে কিভাবে তার গলায় ফাস দেয়া হলো তা পুলিশ তদন্ত করে দেখছে। তবে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদšেতর জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না, এটি হত্যা না আত্মহত্যা।

ডুমুরিয়ায় থুকড়া বাজার বনিক সমিতির নির্বাচনে সভাপতি হামিদ,সম্পাদক রায়হান

ডুমুরিয়া প্রতিনিধি 

ডুমুরিয়ায় থুকড়া বাজার বনিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার থুকড়া হাট বাজার ব্যব¯’াপনা কমিটির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদে দুইটি প্যানেল ভিত্তিক নির্বাচনে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৫৬ জন ভোটারের মধ্যে ২৪৮ জন ভোটার ভোট প্রদান করেন। ভোটে আব্দুল হামিদ প্যানেল জয়লাভ করেছে। জানা যায়, থুকড়া বাজার বনিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৫ টি পদের নির্বাচনে  চাল ব্যবসায়ী আব্দুল হামিদ দলিল লেখক মোস্তাফিজুর রহমান প্যানেল হতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোটে সভাপাতি পদে আব্দুল হামিদ বিশ্বাস, সহসভাপতি পদে অনিল মন্ডল মোঃ ইব্রাহিম মোল্যা, সাধারণ সম্পাদক পদে মোঃ রমজান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিএম শাহাবুদ্দিন  নিলোৎপাল মন্ডল, কোষাধ্যক্ষ পদে বিএম ওসমান গণি, দপ্তর সম্পাদক পদে মোঃ রাজু আহম্মেদ,  প্রচার সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক জিএম জাকির হোসেন  এবং কার্যনির্বাহী সদস্য পদে এসএম জাকির হোসেন, মিলন সরদার, মোঃ আলাউদ্দিন গাজী, মোঃ নাহিদ গাজী প্রবীন কবিরাজ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা রফিকুল ইসলাম। নির্বাচনে সহায়তা করেন, ওসি রঘুনাথপুর তদন্তকেন্দ্র তুষার কান্তি বিশ্বাস। নির্বাচনে বিজয়ের পর পরই বাজারে একটি বিজয় মিছিল বের হয়।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী কাল: খুলনায় বিএনপির কর্মসুচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

আগামী ১৯ জানুয়ারী বুধবার স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, উন্নয়ন উতপাদনের রাজনীতির সূচনাকারী এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬ তম জন্মবার্ষিকী। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য খুলনা মহানগর জেলা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য, খ্যাতনামা কবি, লেখক, সাংবাদিক আবদুল হাই শিকদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি থাকবেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. গাজী আব্দুল বারী, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মালেক, বিএমএর সাবেক সভাপতি ডা. রফিকুল হক বাবলু, সাবেক সভাপতি অ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সাবেক সভাপতি অ্যাড. এস আর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ সভাপতি ড. অ্যাড. জাকির হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মো: রাশিদুল ইসলাম বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক মনিরুল হক বাবুল।

এদিকে কর্মসূচি সফল করতে মহানগর জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের এক যৌথ সভা সোমবার ১৭ জানুয়ারী বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডে দলীয কার্যালয়ে মহানগর আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।

উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন আব্দুর রহমান, রেহানা ঈসা, মোল্লা খায়রুল ইসলাম, মোস্তফা উল বারী লাভলু, সাইফুর রহমান মিন্টু, ডা. আব্দুল মজিদ, আব্দুর রকিব মল্লিক, আজিজুল হাসান দুলু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, মুর্শিদুর রহমান লিটন, মুর্শিদ কামাল, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, ওয়াহিদুজ্জামান রানা, শাহিনুল ইসলাম পাখী, আবুল কালাম জিয়া, হাফিজুর রহমান মনি, সাজ্জাদ আহসান পরাগ, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, একরামুল হক হেলাল, মজিবর রহমান, সুলতান মাহমুদ, ইলিয়াস মল্লিক, হাসানুর রশিদ মিরাজ, নাজমুল হুদা চৌধুরী সাগর, মো: ফারুক হিল্টন, আনিসুর রহমান, নাজমুস সাকির পিন্টু, হাফিজুর রহমান, জাফরী নেওয়াজ চন্দন, মশিউর রহমান যাদু, কাজী মিজানুর রহমান, কাজী ওয়াইজউদ্দিন সান্টু, খায়রুল ইসলাম খান জনি, শাহাদাত হোসেন ডাবলু, রবিউল ইসলাম, মোল্লা সাইফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, শেখ সরোয়ার হোসেন, বেগ তানভিরুল আযম, ওয়াহিদুর রহমান দীপু, খন্দকার হাসিনুল ইসলাম নিক, রফিকুল ইসলাম বাবু, জসীমউদ্দিন লাবু, তানভীরুল আযম রুম্মান, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, সেতারা সুলতানা, মো: তাজিম বিশ^াস, শেখ জামালউদ্দিন, বদরুল আনাম খান, আহসানউল্লাহ বুলবুল, শাহাবুদ্দিন মন্টু, হাবিবুর রহমান বিশ^াস, শেখ আনসার আলী, নাসির খান, নিঘাত সীমা, মোল্লা ফরিদ আহমেদ, মশিউর রহমান খোকন, খবিরউদ্দিন, এইচ এম আসলাম, জি এম মঈনউদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মোল্লা রাজু আহমেদ, দীন মোহাম্মদ, মনিরুজ্জামান লেলিন, ওয়াহিদুজ্জামান নান্না, নাসিমা আক্তার পলি, রেহানা আক্তার, আনজিরা বেগম, আসাদুজ্জামান হারুন, কাজী মিজানুর রশিদ, তরিকুল ইসলাম বাকার, জাহিদুল ইসলাম খোকন, আবুল ওয়ারা, ইব্রাহিম হাওলাদার, শফিকুল ইসলাম শাহিন, আব্দুস সালাম হাওলাদার, নুরুল হাসান দিপু, সাকেরউল্লাহ তুহিন, মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন, রফিকুল ইসলাম বাবু, জাহিদুল ইসলাম বাচ্চু, মনিরুল ইসলাম প্রমুখ।

পাইকগাছার সাবেক ইউপি সদস্য গড়ইখালী আওয়ামী লীগের সভাপতি অর্দ্ধেন্দু শেখরের স্মরণ সভা

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগের সভাপতি এবং গনপূর্তের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মণ্ডলের পিতা প্রায়ত অর্দ্ধেন্দু শেখর মণ্ডলের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১১ টায় গড়ুইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আব্দুস ছালাম কেরুর সভাপতিত্বে প্রভাষক ইমতিয়াজ হোসেনের পরিচালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন, তুষার কান্তি মন্ডল,অনন্ত কুমার মন্ডল, বিনোদ বিহারী সানা, আব্দুস সাত্তার গাজী, বিজন কুমার সানা, স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য গাউছুল করিম সরদার, আক্তার হোসেন গাইন, শরৎ চন্দ্র মন্ডল,আয়ুব আলী সরদার,রমেশ বর্মন, অচিন্ত কুমার মন্ডল,বিকাশ চন্দ্র মন্ডল, মমিনুর রহমান, আব্বাছ আলী মোল্যা, শিউলী মনি, যমুনা রানী,বক্তব্য রাখেন, শিক্ষক হাফিজুর রহমান, কুমারেশ মন্ডল, প্রমদ রায়, আব্দুস ছাত্তার গাজী, সুব্রত কুমার মৈত্র, সঞ্জয় কুমার মন্ডল, বিভাষ চন্দ্র বাছাড়, রুহুল কুদ্দুস, আবুল কালাম আজাদ, ভবেশ চন্দ্র সানা, বিভাষ চনাদ্র বাছাড়,বিকাশ কুমার মন্ডল, রুহুল কুদ্দুস তালুকদার, ঠাকুর দাশ সানা, স্বপন কুমার মন্ডল,  মওদুদ আহম্মদ প্রমুখ।

পাইকগাছায় লস্কর ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর বাইসাইকেল দিলেন

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার একজন প্রতিভাবান মেধাবী ছাত্রকে সাইকেল প্রদান করলেন লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। সে লস্কর আলমতলা চতুর্থ শ্রেনীর কর্মচারী নজরুল ইসলাম সানার পুত্র মোঃ সাইদুল ইসলাম সানা। ২০২১ সালের দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে গোল্ডেন প্লাস অর্জন করেছে এবং পাইকগাছা কেন্দ্রের মধ্যে প্রথম হয়েছে সে জেডিসি পরিক্ষায়ও গোল্ডেন প্লাস পেয়ে ছিলো। বর্তমানে তাকে প্রতিদিন পাইকগাছায় যেতে হয় প্রাইভেট পড়তে আর্থিক অসচ্ছলতার কারনে যাতায়াত খরচ বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে।  বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) কে জানালে, তিনি এই মেধাবী ছাত্র সাইদুল কে সাইকেল প্রদানের আশ্বাস দেন সোমবার সকালে  লস্কর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাইদুলের হাতে চেয়ারম্যান সাইকেল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাজ উদ্দিন আহমেদ, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, দফাদার রবিউল ঢালী গ্রাম পুলিশ মোস্তফা সানা সহ আরো অনেকে

পাইকগাছায় নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে পঙ্গু আঃ খালেকে সিঙ্গার সেলাই মেশিন বিতরণ

পাইকগাছা প্রতিনিধি।।

নিরাপদ সড়ক চাই ( নিসচা) দক্ষিণ অঞ্চল কপিলমুনি শাখা কতৃক সড়ক দুর্ঘটনায় আহত পঙ্গু আঃ খালেক সরদারকে সহয়াতা হিসাবে সিঙ্গার সেলাই মেশিন প্রদান করা হয়। সোমবার বিকালে উপজেলা পরিষদে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম  সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।  সময় সড়ক আন্দোলনের সভাপতি সম্পাদক নিসচা নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। উক্ত সহয়াতা সিঙ্গার সেলাই মেশিনটি হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি আদর্শ লাইব্রেরীর প্রতিষ্টতা মোঃ সাইদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সংগঠনকে প্রদান করেন।

পাইকগাছায় পরিকল্পিত উপায় বাগদা চিংড়ি ধান চাষের লক্ষে মত বিনিময় সভা

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় পরিকল্পিত উপায় বাগদা চিংড়ি ধান চাষ করার লক্ষে চিংড়ি চাষী চিংড়ি সাথে সম্পৃক্ত পোনা, কাঁকড়া, সাদা মাছ ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রয়্যাল ফিস চত্ত্বরে সভা অনুষ্ঠিত হয়েছে। ঘের ব্যাবসায়ী অজিয়ার রহমান শাহিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক  শেখ কামরুল হাসান টিপু। উপস্থিত ছিলেন চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন,  নির্মল মজুমদার, শেখ আনারুল ইসলাম, দাউদ শরীফ, মনোহর চন্দ্র সানা, আবুল হোসেন, রফিকুল ইসলাস, বিভূতি ভূষন রায়, সাজ্জাত আলী সরদার বাবুরাম মন্ডল, রেজাউল করিম পাড়, হেমেশ চন্দ্র মন্ডল, জি এম একরামুল ইসলাম, মোবারেক সরদার, মোবারেক সরদার, গোলক বিহারী মন্ডল, পঞ্চানন সানা, বাবর আল।

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল থেকে রাত পর্যন্ত  ভারত থেকে আমদানি পণ্য বোঝাই কোন ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

তবে বাংলাদেশ থেকে পন্য রফতানি অব্যাহত ছিল।

বিএসএফ পরিচয়পত্র ছাড়া ভারতীয় সিএন্ডএফ, ট্রান্সপোর্ট আমদানিকারকদের পেট্রাপোল বন্দরে ঢুকতে বাধা দেয়ায়  বাংলাদেশে পন্য রফতানি বন্ধ করে দেয় তারা।

গত শনিবারও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যšভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। ফলে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে আছে।

ভারতের পেট্রাপাল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র জানান, দীর্ঘদিন আমরা স্ব স্ব সংগঠনের পরিচয়পত্র নিয়ে পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। শনিবার হঠাৎ করে কাস্টমস বন্দরের পরিচয়পত্র ছাড়া সিএন্ডএফ এজেন্ট ট্রান্সপোর্ট সদস্যদের বন্দরে প্রবেশে বাধা দেয়। ফলে শনিবার আট ঘণ্টা বন্ধ করে দেয়া হয় দু’দেশের থাকে আমদানি-রফতানি।

সে কারণে বাধ্য হয়ে বাংলাদেশে পন্য রফতানি বন্ধ করে দেয়া হয়েছে। সব সংগঠনের সাথে আলোচনা করে রফতানি বন্ধ করে দেয়া হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, হঠাৎ করে ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলো বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ করে দেয়। ফলে আজ সারাদিন ভারত থেকে কোন পন্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। তবে বাংলাদেশ থেকে ভারতে পন্য রফতানি হয়েছে। কাস্টমস বন্দরে কাজকর্ম ছিল স্বাভাবিক।

এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে দুই মামলা

ঢাকা অফিস

ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদনের আগেই ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের (এসবিএসি) সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন পরিচালক এম মোয়াজ্জেম হোসেনসহ ১৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সোমবার (১৭ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় রাফি মাহি করপোরেশন নামের কাগুজে প্রতিষ্ঠানের নামে ১২ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আটজন দ্বিতীয় মামলায় কোটি লাখ টাকা আত্মসাতের অভিযোগে ছয়জনকে আসামি করা হয়েছে। দুই মামলাতেই আমজাদ হোসেনকে আসামি করা হয়েছে।

প্রথম মামলার আট আসামি হলেন, সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, রাফি-মাহি করপোরেশনের মালিক কে এম আসিফ উদ্দিন, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শেখ শরফুদ্দিন, ফার্স্ট অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. রুমন-উল-ইসলাম, এক্সিকিউটিভ অফিসার ইশতিয়াক আহমেদ, মো. তানজির উদ্দিন চেীধুরী সিনিয়র তাসরিমা নাহিদ।

দ্বিতীয় মামলার ছয় আসামি হলেন- সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট শেখ শরফুদ্দিন, ফার্স্ট এক্সকিউটিভ অফিসার মো. তানজির উদ্দিন চৌধুরী, সিনিয়র অফিসার মো. বুলবুল ইফতেখার আলী, আল-আমিন করপোরেশনের মালিক মো. মাসুদুর রহমান জামাল আহমেদ।

বিষয়ে দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংকের তৎকালীন মতিঝিল শাখা থেকে আসামিরা কোনো যাচাই-বাছাই ছাড়াই কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণের টাকা আত্মসাৎ করেছে। আমজাদ হোসেন মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যদের আসামি করে মামলা দায়ের হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারা ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুই মামলার এজাহারেই বলা হয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের বিজয়নগর শাখা থেকে প্রতারণার মাধ্যমে রাফি মাহি করপোরেশন নামের কাগুজে প্রতিষ্ঠানের নামে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঋণ অনুমোদনের পূর্বেই এস এম আমজাদ হোসেনসহ অন্যান্য আসামিরা ১২ কোটি ১১ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।

এতে আরও বলা হয়, ব্যাংকটির মতিঝিল শাখা থেকে প্রতারণার মাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই ভুয়া এসওডি-ওয়ার্ক অর্ডারের বিপরীতে ওই ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের নির্দেশে অনুমোদন না নিয়েই কোটি লাখ টাকা উত্তোলন আত্মসাৎ করে আসামিরা। এখানে আল-আমিন করপোরেশন নামের আরেকটি কাগুজে প্রতিষ্ঠানকে ঋণগ্রহীতা হিসেবে সাজানো হয়েছে।

ভাই’ বলায় ক্ষেপে গেলেন নির্বাচন কর্মকর্তা

খুলনাঞ্চল রিপোর্ট

ভাই’ ডাকায় পটুয়াখালীর মির্জাগঞ্জে সাংবাদিককে বেয়াদব বলেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ঘটনা ঘটে।

জানা যায়, রিয়াজ কাজী নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের বিষয়ে জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে যান দৈনিক যুগান্তরের মিজার্গঞ্জ প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম।

সময়ে নিবার্চন অফিসার মো: শাহাদৎ হোসেনকে ‘ভাই’ বলে সম্মোধন করে সমস্যাটির সমাধানে করণীয় বিষয়ে জানতে চাইলে ক্ষেপে যান তিনি।

সাংবাদিককে বলেন, আমাকে ভাই বললেন কেন? আমি আপনার কেমন ভাই? খালাতো ভাই না চাচাতো ভাই?

এসব বলে তিনি ওই সাংবাদিকের সাথে অশোভন আচরণ করেন। পরে তিনি পরিচয়পত্রের সংশোধনের ব্যাপারে কোন কিছুই না বলে অন্য কাজে ব্যস্ত হয়ে যান।

মিজার্গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ভাই’ বলে সম্মোধন করায় তিনি আমার ওপর ক্ষেপে গিয়ে বেয়াদবসহ নানা অশোভন আচরণ করেছেন। আমি উপজেলা নিবার্হী কর্মকর্তার বিষয়টি অবহিত করেছি।

মিজার্গঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. মজিবুর রহমান বলেন, আসলে উপজেলা নিবার্চন কর্মকর্তা কাজটি ঠিক করেননি। তাদের কাছে মানুষ সেবা পেতে চায়। তার আচরণে মনে হচ্ছে তিনি জনগণের কাছ থেকে শুধু ‘স্যার’ সম্মোধন শুনতেই এসেছেন। তার বক্তব্য প্রত্যাহার করা উচিত।

মিজার্গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. শাহাদাৎ হোসেন সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তাকে বিশেষ ভালো চিনি না। তিনি আমাকে ভাই বলে সম্মোধন করেছেন।

পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, বিষয়টি দুঃখজনক। মিজার্গঞ্জ নির্বাচন কর্মকর্তা কেন এরকম অশোভন আচরণ করেছেন, তার কাছে জানতে চাওয়া হবে।

মিজার্গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, বিষয়টি অবগত হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক।

নগরীতে র‌্যাবের অভিযানে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার 

নগরীর খানজাহান আলী থানার শিরোমনি গ্রামীণ ব্যাংকের পাশে অভিযান চালিয়ে বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ১৬ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন খুলনা জেলার তেরখাদা উপজেলার কুসলা গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে শেখ আহাদুজ্জামান ওরফে রাজু (৩৪)। 

র‌্যাব-জানায়, ১৬ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৬টার দিকে খানজাহান আলী থানার শিরোমনি গ্রামীণ ব্যাংকের পাশে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ভিকটিমের মায়ের নিকট ২টি নকল ভিসা দিয়ে প্রথমে নগদ লাখ টাকা এবং বিভিন্ন সময়ে ভিকটিম এর ব্যাংক এ্যকাউন্টের মাধ্যমে আরও লাখ ৭০ হাজার টাকা বিদেশে পাঠানো এবং বিদেশে রেস্টুরেন্টে ভাল চাকুরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়ার টুঙ্গিপাড়া থানায় মামলায় রাজুকে গ্রেপ্তার করা হয়। তাকে টুঙ্গিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নগরীতে স্বাস্থ্যবিধি না মানায় ৩৩ মামলা-জরিমানা

স্টাফ রিপোর্টার 

করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। সোমবার (১৭ জানুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৩টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সোমবার মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, দেবাশীষ বসাক শারমিন জাহান লুনা। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পড়া, টিকা সনদ ছাড়া রেস্তোরাঁয় খাবার গ্রহণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় মোট ৩৩টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।