Home আঞ্চলিক খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্ততি সভা সোমবার

খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্ততি সভা সোমবার

23


খবর বিজ্ঞপ্তি ||


আগামী ১৯ জানুয়ারী বুধবার স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, উন্নয়ন ও উতপাদনের রাজনীতির সূচনাকারী এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬ তম জন্মবার্ষিকী। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য, খ্যাতনামা কবি, লেখক, সাংবাদিক আবদুল হাই শিকদার। বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা আলোচক হিসেবে বক্তব্য রাখবেন।
কর্মসূচি সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপির এক যৌথ প্রস্ততি সভা ১৭ জানুয়ারী সোমবার বেলা ১১ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড, থানা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।