Home আঞ্চলিক আমি ঘেরের বিপক্ষে না, শুধু লবণ পানি বিরোধী: এমপি বাবু

আমি ঘেরের বিপক্ষে না, শুধু লবণ পানি বিরোধী: এমপি বাবু

8

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আমি ঘের বিরোধী নই, শুধু লবণ পানির চিংড়ি ঘেরের বিপক্ষে। মিষ্টি পানিতে ধান-মাছের ঘের করে সবুজ সমারোহে ফিরে আসতে চাই। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ উপজেলা চিংড়ি চাষী সমিতি ঘের মালিকদের সাথে দীর্ঘ সময়ের মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে কোটি-কোটি টাকার সরকারি সম্পদ, রাস্তা-ঘাট ধ্বংস করে ফসল উৎপাদন না করে ঘের মালিকরা প্রভাব খাটিয়ে লবণ পানিতে চিংড়ী চাষ করে পরিবেশের ক্ষতি করে আসছেন। এমপি বাবু আরও বলেন,আমরা কারোর পেটে লাথি মেরে পদক্ষেপ নিচ্ছ্ িনা, জলবায়ুর বিরুপ প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ হলে জলোচ্ছ্বাসে ঘেরের পানি সরবরাহের দুর্বল কলগই এর অংশে ওয়ার্পদা রাস্তা ভেঙ্গে পোল্ডারে লবন পানি ঢুকে সবকিছু তছনছ করে সভ্যতা নষ্ট করে দেয়। মানুষের দাবীতে প্রেক্ষিতে তিনি সভায় ঘোষনা দেন উপজেলার ২০ একরের নীচে জলমহাল বা খাল গুলোর টেন্ডার-মুল্য ব্যক্তিগত ভাবে বহন করে জনসাধারণের জন্য এসব খাল উন্মুক্ত করে দেবেন। এদিকে ঘের মালিকদের সাথে বৈঠকে অভিজ্ঞতার বর্ননা দিয়ে ইউপি চেয়ারম্যানরা লবন পানির ঘের  বিরোধী অবস্থান নিয়ে সরকারি সম্পদ, রাস্তাঘাট মেরামত জমির মালিকদের হারীর টাকা প্রাপ্তি নিশ্চিত করে শর্ত সাপেক্ষে মাছ চাষের পক্ষে মতামত দেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সঞ্চালনায় সভায় ব্যক্তিগত মতামত তুলে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক চিংড়ী চাষী সমিতির উপদেষ্টা শেখ কামরুল হাসান টিপু, প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃ মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুস ছালাম কেরু, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম, সরকারি কর্মকর্তা পবিত্র কুমার দাশ, বিদ্যুৎ রঞ্জন সাহা, মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, সরদার আলী আহসান, আশারতা বেগম, শিবুপদ ঘোষ, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলী, শেখ আনিছুর রহমান মুক্ত, চিংড়ী চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহ-সভাপতি দাউদ শরীফ, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, বাবুল সরদার, নির্মল মজুমদার, আবুর হোসেন, একরামুল ইসলাম, সায়েদ আলী মোড়ল কালাই, পাইকগাছা প্রেসক্লাব সম্পাদক মোসলেম উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সদস্য  আলাউদ্দিন রাজা, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম প্রমুখ।