খালিশপুর শ্রমিক লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা সরদার মোতাহার উদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খালিশপুর শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় খালিশপুর শ্রমিক লীগ অফিসে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাশার। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর পারভীন আক্তার, শারমিন আক্তার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
দাকোপ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় দাকোপ ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দাকোপ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। ইউনিয়ন যুবলীগের সভাপতি মাখন চক্রবর্তীর সভাপতিত্বে এবং যুবলীগনেতা রতন মন্ডলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আওয়ামী লীগনেতা জামিল খান,উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়,অধ্যাপক দুলাল রায়, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন,খুলনা জেলা আওয়ামী যুবলীগের অন্যতমনেতা তানিউর রহমান সানি, বিধান রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুল ইসলাম, গোলাম মোস্তফা খান। সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল। অন্যানের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সুপদ রায়,সরোজিত রায় কুঞ্জু, ক্ষিতিষ রায়, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, তাপস জোয়াদ্দার, আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জব রায়,জাহিদুর রহমান মিল্টন,শেখ মেহেদী হাসান বুলবুল, আরাফাত আজাদ,আলামিন শেখ,মিঠুন সাহা, অসিত সাহা, বিপ্লব সাহা,সহ ইউপি আওয়ামী লীগ সভাপতি/সম্পদক ও যুবলীগ এবং ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দাকোপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।
দাকোপে মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ ও নির্বাচীত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের কালাবগী দারুল হাদিস সালাফিয়া হাফিজীয়া মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ ও নব নির্বাচীত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ টায় মাদ্রাসা চত্বরে মাদ্রাসার সভাপতি মোঃ সিরাজুল শেখের সভাপতিত্বে এবং ইউ পি সদস্য শেখ মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন সংবর্ধিত অতিথি নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাসুম আলী ফকির। বিশেষ অতিথির বক্তৃতা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও খুলনা জেলা পরিষদ সদস্য আলহাজ¦ কে,এম কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী জুলফিকার আলী জুলু, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগার হোসেন ছাব্বির, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ আইউব আলী ঢালী, ইউপি সদস্য রফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য জাহিদ হাসান ফকির, ইউপি সদস্য জহির শেখ, ইউপি সদস্য খোকন ঢালী, ইউপি সদস্য নিমাই রায়, ইউপি সদস্য মুরারী মোহন হালদার, সংরক্ষিত সদস্য জাহেদা বেগম, বেবী নাজনীন, সুলতা মন্ডল, সাংবাদিক গাজী আবুল বাশার, ইউনিয়ন ইমাম পরিষদের সাধারন সম্পাদক জি,এম আজিজুল হক, নলিয়ান আলিম মাদ্রাসার শিক্ষক গোলাম মোস্তফা, ইমাম মহিউদ্দিন বীন আমান, মুরশিদ আলম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আবুল হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আছাফুর খান, মোঃ ইদ্রিস শেখ, রকিব হাসান, আজিজুল শেখ, বাচ্চু শেখ, রেজওয়ান শেখ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলহাজ¦ আবদুল হালিম গাজীর সভাপতিত্বে নব নির্বাচীত চেযারম্যান, ইউপি সদস্যদের সংবর্ধনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দেবহাটার বিশিষ্ট সমাজসেবক রিয়াছাদ আলীর ইন্তেকাল, শোক প্রকাশ
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ রিয়াছাদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি সন্তান সন্তানাদী, আত্মীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ রিয়াছাদ আলী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের বড় ছেলে সৈয়দ আকবর আলী ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়া অন্যান্য সন্তনেরা বিভিন্ন ব্যবসা ও চাকরীজীবি হিসেবে কর্মরত আছেন। মরহুম সৈয়দ রিয়াছাদ আলী এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহষ্পতিবার দুপুর ১২ টা ৮ মিনিটের দিকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যু সংবাদ মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার বহু সুধীজন মরহুমকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে হাজির হন। বৃহষ্পতিবার বাদ আসর মরহুমের বাড়ির সামনের মসজিদে নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম সৈয়দ রিয়াছাদ আলীর মৃত্যুতে এলাকার বহু রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজনসহ সাংবাদিকবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
নৌকার প্রার্থী পেলেন মুল্যবান ৪২ ভোট !
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের হরিণাকুন্ডের একটি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর নৌকা প্রতিকে মাত্র ৪২ ভোট পেয়ে আলোচনায় এসেছেন। ৫ম ধাপের ইউপি নির্বাচনে বুধবার ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে হরিণাকুন্ডু উপজেলার ৬ নং ফলসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী শ্রী নিমাই চাঁদ মন্ডল সর্বনিম্ন এই ৪২ ভোট পান। এই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বজলুর রহমান মটরসাইকেল প্রতিকে ৪,৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান চশমা প্রতিকে পেয়েছেন ৪,১৭৯ ভোট।
নির্বাচন অফিস থেকে জানা যায়, হরিণাকুন্ডু উপজেলার আট ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ফলসী ইউনিয়নে ভোটার সংখ্যা ১০,৪২৬। ৯ কেন্দ্রে ভোট গ্রহণ শেষে দেখা যায় ৮,৮৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে বাতিল হয়েছে ১৬১ ভোট। ইউনিয়নের ৯ কেন্দ্রের মধ্যে তিন কেন্দ্রে নৌকা প্রতিকে ভোট পেয়েছেন মাত্র একটি করে।
নৌকার প্রার্থী শ্রী নিমাই চাঁদ মন্ডল বলেন, ফলসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। তারপরও কেন এমন হলো তা বলতে পারছিন না। তবে এই ইউনিয়নে আওয়ামীলীগের দু’টি পক্ষ আছে। দল থেকে নৌকা প্রতীক পেয়ে আশা করেছিলাম ভোটে জিতবো। মূলত আমি মানুষকে এক কাপ চাও খাওয়াতে পারিনি। খালি হাতে তো আর ভোট হয় না।
বিজয়ী প্রার্থী বজলুর রহমান বলেন, যিনি নৌকা প্রতীক পেয়েছিলেন তিনি জন বিচ্ছিন্ন ছিলেন। মানুষ তাকে পছন্দ করেনি। দল তাকে মনোনয়ন দিয়েছিল কিন্তু ভোটাররা তাকে পছন্দ করে না বলে আমাকে নির্বাচিত করেছেন।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাচন অফিসার নুর উল্লাহ জানান, ফুলসি ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায় নৌকা প্রতিকের প্রার্থী শ্রী নিমাই চাঁদ মন্ডল পেয়েছেন মাত্র ৪২ ভোট। এটা সারাদেশের মধ্যে বেশ আলোচিত ঘটনা।
আবার তৃতীয় লিঙ্গের আরেক সদস্য নির্বাচিত
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহে সংরক্ষিত মহিলা সদস্য পদে এবার নির্বাচিত হলেন শম্পা খাতুন পপি নামের তৃতীয় লিঙ্গের আরেক সদস্য। শম্পা শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করেন। ৫ জানুয়ারি এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শম্পা হেলিকপ্টার প্রতিকে ভোট পান ২,১০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবিহা খাতুন পান ৫১৪ ভোট ও লিলি খাতুন ৩২৫ ভোট পান। এ পর্যন্ত ঝিনাইদহ জেলায় মোট ৩ জন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি নির্বাচিত হলেন।
শম্পা ওই ইউনিয়নের ফুলহরি গ্রামে বসবাস করেন। পূর্বে তার বাড়ি ছিল মাগুরা জেলার শালিখা উপজেলার আড়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের শেখ রুহুল হাওলাদারের চতুর্থ সন্তান। তার আরো দুই ভাই ও দুই বোন রয়েছে। সে ২০০৬ সালের দিকে পরিবার ছেড়ে শৈলকুপার ফুলহরি গ্রামে চলে আসেন। সেই সুবাদে সে এখানকার ভোটার। এছাড়া শম্পা ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
বিজয়ের পর শম্পা খাতুন পপি জানান, এ বিজয় আমার না জনগণের। কারন আমার তো একটা ভোট। এখানে আমার পরিবারের কেউ নেই। তারপরও সবাই আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এখন সবাই আমার আপন। আমার দ্বায়িত্ব বেড়ে গেল। আমি এখন বুঝতে পারছি না কিভাবে তাদের ঋণ শোধ করবো। সবাই আমাকে এতো ভালোবাসে ভোটের পর তা বুঝেছি। আমি বাকি জীবন জনগনের সাথে থাকতে চাই। এলাকার উন্নয়নে সবার সহযোগীতা চান শম্পা।
বাদশা নামের এক ভোটার জানান, শম্পা দীর্ঘদিন এখানে থাকার ফলে সবার সাথে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। তাছাড়া শম্পার আচার ব্যবহারে খুব ভালো। যে কারনে তাকে সবাই ভোট দিয়েছে।
ফুলহরি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ খান জানান, সংরক্ষিত ওই মহিলা ওয়ার্ডে শম্পাসহ তিনজন প্রতিদ্বন্দ্বি করেছিলেন। তাদেও মধ্যে শম্পা নির্বাচিত হয়েছেন। এখন সে সাধারন আর দশজনের মতো সমাজ তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা তাদের।
এর আগে ঝিনাইদহের নজরুল ইসলাম ঋতু তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। গেল বছরের ২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ছানাকে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু। ভোটে নজরুল ইসলাম ঋতু ৯৫৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পেয়েছিলেন ৪৫২৯ ভোট। ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাঁদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান।
উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের নির্বাচনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিকের নজরুল ইসলাম ছানাকে পরাজিত করে বাংলাদেশের মধ্যে প্রথম ইউপি চেয়ারম্যান িিনর্বাচিত হয়ে ব্যাপক আলোচনায় আসেন। এরপূর্বে একই জেলার কোটচাঁদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে পিংকি নির্বাচিত হন। একই জেলায় তৃতীয় লিঙ্গের এ পর্যন্ত ৩ প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সারাদেশের মধ্যে ঝিনাইদহ জেলা সকলের কাছে ব্যাপক আলোচিত।
তবে সাধারন ভোটারদের ভাষ্য, এ পর্যন্ত অনেক রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মানুষকে তারা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। কিন্ত তৃতীয় লিঙ্গের মানুষগুলো এক সময়ে ছিল অবহেলিত। বর্তমানে মুলধারার জনগোষ্টির মত সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছেন। আর তা ছাড়া তাদের ঘর সংসার ,সন্তান কিছুই নেই। ফলে মানবিক দিক বিবেচনা করে মানুষ তাদেরকে নির্বাচিত করেছেন।
খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে গরীব ও দুঃস্থদের মাঝে র্যাবের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে শুধু সন্ত্রাস দমনই নয়, দুর্যোগে দুঃসময়ে জনগনের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম করেও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অন্যান্য বছরের ন্যায় আসন্ন এই শীতের প্রকোপে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন র্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ, বিএসপি, পিএসসি। তিনি গত ০৫ জানুয়ারি বুধবার রাত ৮ টার সময় খুলনা মহানগরীর রেলষ্টেশন এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে শীতে কাতর গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শীতবস্ত্র দিয়ে তাদের শরীর ঢেকে দেন। শীতবস্ত্র পেয়ে অসহায় দুঃস্থ লোকজন র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এসময় র্যাব-৬ এর অধিনায়ক
লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক বলেন, র্যাব জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত থাকবে। প্রতি বছর অনেক গরীব অসহায় মানুষ শীতের এই নির্মম কষ্ট সহ্য করতে না পেরে মারা যায়। নারী, শিশু ও বৃদ্ধ মানুষেরা শীতের সময় অনেক কষ্টে দিনানিপাত করেন। তাদের এই কষ্ট কিছুটা লাঘবের জন্য র্যাব-৬ এর এটি একটি প্রয়াস মাত্র।
র্যাব-৬ ভবিষ্যতেও এ ধরণের জনকল্যানমূলক কাজ অব্যাহত রাখবে।
আশাশুনির খাজরায় নির্বাচনোত্তর সহিংসতায় আহত ২০, আটক ২৫
গোলাম মোস্তফা, আশাশুনি ।।
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতা ও গুলিতে শিশু, মুক্তিযোদ্ধাসহ ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের গদাইপুর গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অহিদুল ইসলাম মোল্যার বাড়ির সামনে এঘটনা ঘটে। পুলিশ, বিজিবি, ডিবি পুলিশ ঘটনাস্থানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুলিবিদ্ধ ও আহতদের আশাশুনি ও সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ২৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী রিয়াজুল ইসলাম, জাহিদ হাসান, জুলফিকর আলিসহ অনেকেই জানান, তুয়ারডাঙ্গা ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইব্রাহীম খলিল টুকু ও আনারুল সমান ভোট পান। মনোকষ্টে থাকা টুকুকে শান্তনা দিতে নব নির্বাচিত চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম সকালে বাড়ি থেকে কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেটে টুকুর বাড়িতে যাচ্ছিলেন। পরাজিত বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব অহিদুল ইসলাম মোল্যার বাড়ির সামনে পৌছলে তার বাড়ির ছাদ থেকে তাদের উপর ইটের খোয়া নিক্ষেপ করা হয়। এতে সিরাজুল ইসলাম আহত হন। এসময় ডালিমের পক্ষের কেউ না কেউ রাস্তার পাশের খোয়া নিয়ে পাল্টা জবাব দিলে পরবর্তীতে ছাদ থেকে দিদারুল ইসলাম রাব্বাী, রাসেল, মোস্তফা, আক্কারুজ্জামানসহ খুলনা থেকে হায়ার করে আনা কয়েকজন তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও ইটপাটকেল ছুড়লে ডালিম চেয়ারম্যানের পক্ষের সাজু মোল্যার ছেলে শিশু সাজিদ (১২) এর পায়ে গুলি লাগে। এছাড়া তুয়ারডাঙ্গা গ্রামের ওয়াদুদ সরদার (৫০) এর চোখে, আমের আলীর ছেলে টুকু সরদার (৪৫) এর নাকে, নুর বখত সরদারের ডানপায়ে, গদাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল (১৮) এর মাথায়, নফিল সরদারের ছেলে আসাদুল (৩৫) এর মাথার ডানপাশে, জামাই হাফিজুল (৪০) এর বাঁ চোখে, বাবর আলীর ছেলে খোকন সানার হাতে, আবু সুফিয়ানের ছেলে নাইম সানা (২২) এর পায়ে ও ইমাম এর শরীরে গুলি লাগে। এছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সানা ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে। এঘটনায় চেয়ারম্যান ডালিম সামান্য আহতসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরিস্থিতি আরও গুরুতর না হতে পারে সেজন্য পুলিশ ৪টি ফাঁকা গুলি করেন বলে জানাগেছে। পরবর্তীতে অতিঃ পুলিশ সুপার সজিব খান, এএসপি (সার্কেল) জামিল চৌধুরী, ডিপি ওসি ইয়াছিন আলম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এবং বহু পুলিশ, ডিবি পুলিশ, বিজিবি সদস্য এলাকা ঘিরে ফেলেন। এ ব্যাপারে চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম জানান, সম্পুর্ন বিনা উস্কানিতে অহিদুল তার সমর্থকদের নিয়ে আমাকে হত্যা করতে অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এতে কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছে যার মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। পরে অহিদুল ইসলাম এর বাড়ি থেকে তাকেসহ তার ২৫ সহযোগিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির দুপুরের পরে ঘটনাস্থল থেকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়োন করা হয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে। তবে সন্ধ্যায় থানায় নিয়ে আসা ব্যক্তিদের নাম পরিচয় ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে মোবাইল করা হলেও ওসি গোলাম কবির ফোন রিসিভ না করায় কোন তথ্য পাওয়া যায়নি।
আশাশুনির বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সংঘর্ষ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচন উত্তর সংঘর্ষ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে।
ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে জমির বিরোধ নিয়ে পরাজিত মেম্বার খোকনের সমর্থক আসাদুল ও তার (বিজয়ী প্রার্থী) সমর্থক আজিমদ্দিনের মধ্যে সকালে কথাকাটকাটি হয়। জানতে পেরে মেম্বার রবিউল ঘটনাস্থানে পৌছে দু’জনকে দুদিকে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পরবর্তীতে খবর পেয়ে পরাজিত প্রার্থীর পক্ষীয় রানা, রহমত, তারিকুলসহ অন্যরা ঘটনাস্থানে পৌছে আজিমদ্দিকে ঘর থেকে ডেকে নিয়ে মারপিট করেন। এসময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের আক্রমনে আতিকুলের স্ত্রী মাফুজা খাতুন, মেম্বারের স্ত্রী ফরিদা খাতুন ও পথচারী মেম্বারের সমর্থক আলিম আহত হয়। আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এদিকে উপজেলার হাজীডাঙ্গা মোড়ে বিজয়ী মেম্বার প্রার্থী মতিয়ার রহমান বিজয়লাভে মিষ্টিমুখ করানোর জন্য বাজারে মিষ্টি আনতে পাঠান সাকিব ও মহসিনকে। মিষ্টি নিয়ে ফেরার পথে পরাজিত প্রার্থীর বাড়ির লাগোয়া পৌছলে বেলা ১০ টার দিকে তাদের উপর হামলা চালালে সাকিব, মহসিন ও ঠেকাতে গিয়ে ইমাম আঃ ওয়াদুদ আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
অপদিকে কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আনারসের সমর্থক আনোয়ারের কাছে নৌকার সমর্থক হাজী রফিকুল পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব এবং পরবর্তীতে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ফুলতলায় একই রাতে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ফুলতলা প্রতিনিধি
গভীর রাতে ফুলতলায় শুক্লা স্মরণিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবং ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা তালা ভেঙে রুমে ঢুকে নগদসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস বলেন, বুধবার দিবাগত রাতের কোন এক সময় চোরেরা বিদ্যালয়ের অফিস ও পর্যায়ক্রমে সকল কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। অফিস কক্ষের আলমারী ভেঙে নগদ ৬ হাজার টাকা, ব্যাংকের চেকবই এবং মূল্যবান দলিল দস্তাবেজ নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে এসআই বিশ^ানাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। একই রাতে ফুলতলার জামিরা সড়কের ভূষি মাল ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের আলকা এমসিএসকে সড়কস্থ বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমারীতে রক্ষিত নগদ ৯০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে গত সপ্তাহে আলকা মধ্যপাড়া শহীন মোল্যার দোকানে চোরেরা ঘরের টিনের চাল কেটে ভিরতে ঢুকে নগদ টাকাসহ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে চুরিকৃত কোন মালামাল উদ্ধার ও কোন চোর আটক হয়নি।
সাবেক ছাত্রলীগ নেতা সাঈদে নবজাতক কণ্যার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, বি এল কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য এস এম সাঈদুজ্জামান সাঈদের এর নবজাতক কণ্যা সন্তান ইন্তেকাল করেছেন( ইন্না………রাজিউন)। তিনি বৃহষ্পতিবার সকালে হার্টের অসুস্থতা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২ দিন। এছাড়াও মৃত্যুকালে সে পিতা এস এম সাঈদুজ্জামান সাঈদ, মাতা টুম্পা, দাদা মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, দাদী সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেটের জামিয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গনে তার নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। পরে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোহান হোসেন শাওন, শাহ আরাফাত রাহেব, মামুন, রাসেল সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ
এদিকে নব জাতকের মৃত্যু গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
অনুরূপ বিবৃতি দিয়েছে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস হোসেন লাবু, সাধারণ সম্পাদক ইসারুল হক।
একই বিবৃতি দিয়েছে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর ছাত্রলীগের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
বিবৃতিতে নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ত্রি-বার্ষিক সাধারণ সভা
স্টাফ রিপোর্টার
যশোর জেলা ট্রাক,ট্রাক্টর,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া ইনষ্টিটিউটে যশোর জেলা ট্রাক,ট্রাক্টর,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান খান এমপি। প্রধান বক্তা হিসাবে বক্তক্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম বকস দুদু। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা ট্রাক,ট্রাক্টর,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শ্রী রবিন অধিকারী ব্যাচা। এছাড়াও বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারন সম্পাদক শাহ্ জালাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশিষ রাহা।
ফকিরহাটে ইবিএল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন সালমান প্লাজার নিচের তলায় ইর্স্টান ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মেসার্স সালেহা এন্টারপ্রাইজ এর আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় এর শুভ উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লখপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফ উদ্দিন মিঠু। বিশেষ অতিথি ছিলেন হেড অফ চ্যানেল ব্যাংকিং মোঃ জাহিদ চৌধুরী, হেড অফ এজেন্ট ব্যাংকিং মোঃ মশিউল হক। মোঃ সুমন রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, লখপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ সেলিম শেখ ও এজেন্ট ম্যানেজমেন্ট মোঃ রিজাউল ইসলাম। ##
ফকিরহাটে পঞ্চবার্র্ষিকী পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত ওয়ার্ড সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় ৪নং ওয়ার্ডের কাহারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ মোঃ হারুনার রশিদ এর সভাপতিত্বে সভার উদ্ভোধক ছিলেন ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর সবুর শেখ। তিনি তাঁর বক্তৃতায় বলেন ওয়ার্ড সভা মানেই জনগনকে ক্ষমতায়িত করা, আমরা সমাজিক নিরাপত্তার আওতায় যে ভাতাদী প্রদান করবো তা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে করবো। তিনি বলেন দেশ ও জাতী এবং এলাকার উন্নয়নে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত (৪,৫ ও ৬নং) মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা। প্যানেল চেয়ারম্যান-০১ ও ইউপি সদস্য মোঃ সেলিম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি আবু হুরায়রা বিশ্বাস, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাউন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাব্বির হাসান, যুবদল নেতা মোঃ শরিফুল ইসলাম, প্রভাষক মধুসুধন দাম, ইউপি সদস্য শেখ আহম্মদ আলী, আসপিয়ার হোসেন মোড়ল, হারুনার রশিদ, কবির মোড়ল ও ওয়ার্ড আ,লীগ নেতা আতিয়ার রহমান প্রমুখ। সভায় শতাধিক নারী ও পুরুষ তাদের ওয়ার্ডের বিভিন্ন চাহিদা তুলে ধরেন, যা ইউপি সচিব প্রসুন কুমার দাশ খসড়া আকারে একটি রেজুলেশন করেন। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ##
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি করার অপরাধে ৬জন মুদি-দোকান-কে সাড়ে ৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ১টায় ফকিরহাট প্রধান বাজারে ভ্রাম্যমান আদালতের বিশেষ এক অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিধান কান্তি হালদার নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে মুদি-দোকনদার দীনবন্ধু ঘোষকে ২হাজার, বেলায়েত শেখকে ১হাজার, মতিয়ার হাওলাদারকে ৫শত, অশোক নন্দীকে ২হাজার, তরুন হীরাকে ২হাজার ও সাধন বিশ্বাসকে ১হাজার টাকা জরিমানা করেন। এসময় পেশকার শেখ রুস্তুম আলী সহ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ##
ফকিরহাটে শেখেরডাঙ্গা স্কুলের সভাপতি হলেন রিংকু চক্রবর্তী
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শেখেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ম্যানেজিং কমিটির গঠন অনুষ্ঠানে উপস্থিত সর্বসম্মতিক্রমে টাউন-নওয়াপাড়া বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিংকু কুমার চক্রবর্তীতে সভাপতি নির্বাচিত হরা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি অঞ্জন কুমার ব্যানার্জী, সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার বেল্লাল হোসেন, সদস্য শেখ খলিলুর রহমান, শেখ ফজলুর রহমান, মো. জুয়েল রানা, ফারহানা আফরোজ নিপা, মো.আরিফ শেখ, মো. আরব আলী শেখ, মাকসুদা বেগম, মুনিরা বেগম। ##
সাতক্ষীরায় তালায় গৃহবধূ শিখা রানী হত্যা মামলায় গ্রেপ্তার-৩
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় গৃহবধু শিখা রানী হত্যা মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের নিতের স্বামী গোবিন্দ ঋষি (৩০), বাবা অনিল ঋষি (৬০) ও তার ভাই মান্দার ঋষি (২০)।
র্যাব সাতক্ষীরার কোম্পানী অধিনায়ক মো. ইশতিয়াক হোসাইন জানান, গত ৫ বছর পূর্বে তালা উপজেলার আমানুল্যাহপুর গ্রামের সূর্যকান্ত ঋষির কন্যা শিখা রানী দাসের সাথে তালা সদরের আটারই গ্রামের অনিল দাসের পুত্র গোবিন্দ দাসের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ ঋষি যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মারপিট করতো। বিভিন্ন সময় স্থানীয়ভাবে শালিশী বৈঠক হলেও কোন সমাধান হয়নি। একপর্যায়ে গত ১ জানুয়ারী স্বামী গোবিন্দ ঋষিসহ তার পরিবারের লোকজন তার স্ত্রীকে মারপিট করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশি দিয়ে ঝুঁলিয়ে দিয়ে আত্নহত্যা বলে প্রচার দেয়। এরপর তারা বাড়ি থেকে পালিয়ে যায়।
তিনি আরো জানান, এই ঘটনায় ভিকটিমের বাবা সূর্যকান্ত ঋুষি বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২। তারিখ ০১.০১.২২ ইং। মামলা দায়েরর পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদে ভিত্তিতে আসামীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা সভাপতি ও সাধারন সম্পাদকের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি।।
৬ জানুয়ারী’২২ ইং সকাল ৬টায় বাংলাদেশ মুজাহিদ কমিটি সোনাডাঙ্গা থানা শাখার শ্রদ্ধাভাজান সহ সাংগঠনিক সম্পাদক ও কে ডি এ নিউ মার্কেট মাছ ব্যবসায়ী মোঃ আবুল কালাম (৫৫) ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রজিউন) । তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা সভাপতি মোঃ নাজমুল ইসলাম ও সাধার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম । মৃত আত্মার প্রতি মাগফেরাত কামনা ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
ক্লাস শুরু ১৬ জানুয়ারি, পরীক্ষা শুরু ২২ মে খুবির ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম টার্মের একাডেমিক ক্যালেন্ডার চূড়ান্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সকল ডিসিপ্লিনের সকল বর্ষের প্রথম টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। আজ ০৬ জানুয়ারি ২০২২ খ্রি. বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস শুরু ১৬ জানুয়ারি, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত, কোর্স রেজিস্ট্রেশন (জরিমানাসহ) ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২৪ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত (শব-ই কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল ফিতর ও বুদ্ধ পূর্ণিমার ছুটিসহ), পরীক্ষা ২২ মে থেকে ১৮ জুন পর্যন্ত। টার্ম ব্রেক ও পরীক্ষার ফলাফল প্রকাশ ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহেশপুরে শাহজালাল ব্যাংকের কম্বল বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
মহেশপুরে শীতার্ত অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার সকালে মহেশপুর শাখায় শীতার্ত মানুষের মাঝে এই কম্বল তুলে দেন অতিথিরা।
মহেশপুর শাখার জেএভিপি ও শাখা ব্যবস্থাপক মীর তৌহীদ আহম্মেদ এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার উপ ব্যবস্থাপক সাইদুর রহমান,শাখার বিনিয়োগ বিভাগের প্রধান খুরশিদ আলম সহ সংশ্লিষ্ট শাখার অন্যান্য কর্মকর্তাগন।











































