Home আঞ্চলিক শীতের রাতে কম্বল হাতে রাস্তায় রাস্তায় মোংলার ইউএনও

শীতের রাতে কম্বল হাতে রাস্তায় রাস্তায় মোংলার ইউএনও

10

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।

হঠাৎ জেঁকে বসা পৌষের মোষ (মহিষ) কাঁপানো শীতে কাতর হয়ে পড়েছে মোংলার উপকূলের মানুষ। আর শীতে জুবুথুবু হয়ে পড়া সেই সকল মানুষকে খুঁজে বের করে তাদের দ্বারে দ্বারে গিয়ে শীতবস্ত্র গাঁয়ে জড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। রবিবার রাতে তিনি পৌর শহরের কলেজ রোড, সিগনাল টাওয়ার ও শহরতলীর আরাজিমাকড়ঢোন, কাইনমারী এবং চিলা ব্রিজ এলাকায় গিয়ে নিতান্তই গরীর নারী-পুরুষদের হাতে নিজেই তুলে দেন কম্বল।

এ সময় তিনি পথে-ঘাটে, হাটে-বাজারে শুয়ে থাকা নিঃস্ব মানুষের গায়েও নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। রবিবার রাতে বিভিন্ন এলাকা ঘুরে ৪০ জন  এমন দরিদ্রের শীত নিবারণের ব্যবস্থা করেছেন তিনি। রাত ১০টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় শীতার্ত মানুষের গাঁয়ে কম্বল জড়িয়ে দেয়ার সময় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী

আরও পড়ুন: ভারতে ফের শত শত মুসলিম নারী বিক্রির জন্য ‘নিলামে’

কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, যে যার মত চারপাশে খেয়াল রাখবেন, কেউ কোথাও শীতে কষ্ট পেলে আমাকে জানাবেন। আমি এসে তাদের কম্বল দিয়ে যাবো। একটি মানুষও যাতে শীতে না ভোগে সেজন্য উপজেলা প্রশাসনের এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরকেও শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবাণ জানান।