খবর বিজ্ঞপ্তি।।
শিক্ষা, ঐক্য, প্রগতি- এই তিন মূল নীতিকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১ জানুয়ারী পালন করবে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের বর্ষপূর্তিতে খুলনায় তিনদিনব্যাপি নানা কর্মসূচি পালন করবে ছাত্রদল।
কর্মসূচির মধ্যে রয়েছে ১ জানুয়ারী সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রয়াত ছাত্রদল নেতাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া। ২ জানুয়ারী বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
৩ জানুয়ারী দুপুর ২ টায় দলীয় কার্যালয় চত্বরে সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা ও বিশাল ছাত্র গণ জমায়েত। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি থাকবেন বিএনপি নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।
প্রধান বক্তা থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। বিশেষ বক্তা থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি পার্থ দেব মন্ডল, সহ সভাপতি ওমর ফারুক কাওসার, সহ সভাপতি মাজেদুল ইসলাম রুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
স্বাগত বক্তব্য রাখবেন মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। সভাপতিত্ব করবেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ^াস।
ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফলে যুবদলের প্রস্ততি সভা
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ জানুয়ারী খুলনায় বিশাল ছাত্র গণ জমায়েত ও সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে মহানগর ও জেলা যুবদলের প্রস্ততি সভা শুক্রবার বেলা ১২টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারু। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবির। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ।
উল্লেখ্য, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর ছাত্র গণ জমায়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। কর্মসূচি সফল করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত থাকার জন্য প্রস্ততি সভা থেকে আহবান জানানো হয়











































