মোরেলগঞ্জ প্রতিনিধি ।।
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাচান লিপন সভাপতি ও সমকাল প্রতিনিধি ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১‘টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে প্রেস ক্লাবের ১৩জন ভোটার সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
দুপুর ১২টায় ফলাফল ঘোষনা করেন রিটানিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দায়িত্বরত পুলিশ সদস্য বৃন্দ।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. নজরুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক মো. পলাশ শরীফ, অর্থ ও দপ্তর সম্পাদক এস এম সাইফুল ইসলাম কবির, কার্যনির্বাহী সদস্য এইচ এম ময়নুল ইসলাম ও মো. জামাল হোসেন বাপ্পা । ১লা জানুয়ারি ২০২২ থেকে এ কমিটি দায়িত্ব গ্রহন করবেন। নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন বিদায়ী সভাপতি এইচ এম ময়নুল ইসলাম।











































