Home আঞ্চলিক মোংলায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

মোংলায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

17


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।

 মোংলায় ইজিবাইকের মটরে ওড়না পেঁচিয়ে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরতলীর হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও ইজিবাইকের যাত্রীরা জানান, উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়া গ্রামের বাসিন্দা আসিফ গোলদারের (৩৯) মেয়ে আলপনা আক্তার মরিয়ম (৯) তার দাদীর সাথে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে ফুফুর বাড়ীতে বেড়াতে যাচ্ছিল। বিকেলে ইজিবাইকে রওনা হয়ে পথিমধ্যে হাজীপাড়া এলাকায় পৌঁছালে মরিয়মের ওড়না গাড়ীর মটরে পেঁচিয়ে গলায় ফাঁস পড়ে। এ সময় ওড়না কেটে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মরিয়ম চাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। তার পিতা আসিফ পেশায় একজন জেলে।