Home আঞ্চলিক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মানুষের মিলন মেলা যুবলীগের বঙ্গবন্ধু কর্ণার

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মানুষের মিলন মেলা যুবলীগের বঙ্গবন্ধু কর্ণার

19


খবর বিজ্ঞপ্তি।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারা দেশের ন্যায় খুলনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে শুরু হয়েছে চার দিন ব্যাপী “বঙ্গবন্ধু ও স্বাধীনতা নামক চার দিন ব্যাপী বই মেলা। বই মেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর নির্দেশনা ও সহযোগিতায় নগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু কর্ণার স্বাধীনতা প্রেমী ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ^াষী মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর হাদিস পার্কে মেলা উদ্বোধনের পর খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদসহ উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা ও নেতৃবৃন্দ। এ সময় তাদের সামনে বঙ্গবন্ধু কর্ণার এর কার্যক্রম তুলে ধরেন ও অতিথিদের বই উপহার দেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও নগর যুবলীগের নেতৃবৃন্দ। বই মেলার চার দিন স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বিষয়ক বই ও বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন প্রকাশনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। প্রতিদিন কুইজের মাধ্যমে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়া হবে। চাইলে স্বল্পমূল্যে বই সংগ্রহ করতে পারবে সকলেই।

যুবলীগ নেতা এজাজ আহমেদের মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগের দোয়া


সাবেক যুবলীগ নেতা এজাজ আহমেদের মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগের দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাগ মাগরিব নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা শহিদুল হক মিন্টু, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা মো: কামরুল ইসলাম, শেখ আব্দুল কাদের, আবুল হোসেন, আল–আমীন উকিল, কবির পাঠান, রাশেদুজ্জামান রিপন, ইলিয়াস হোসেন লাবু, এজাজ আহম্মেদ, কাঞ্চন সিকদার, জামিল আহমেদ সোহাগ, মাসুম হোসেন ডলার, অলোক শীল, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, পলাশ মন্ডল, ছাত্রলীগ নেতা শেখ আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমাজ উদ্দিন রিপন, হিরন হাওলাদার, যুবলীগ নেতা শফিকুজ্জামান মিন্টু, রাজু মোল্লা, সাদ আহমেদ খান সাগর, রুবেল প্রমুখ।