Home জাতীয় সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৫

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৫

11

খুলনাঞ্চল রিপোর্ট।।


সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে অটোভ্যানের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।


শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিজামুদ্দিন সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সাভিস জানায়, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

আরও পড়ুন: ঝিনাইদহে চা দোকানিকে পিটিয়ে হত্যা

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রীদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে উল্লাপাড়ার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।