খবর বিজ্ঞপ্তি।।
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি আগামী ১লা জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করবে। এ উপলক্ষে ওই দিন শনিবার সকাল ১১টায় বর্তমান কমিটির পক্ষ থেকে দায়িত্বভার হস্তান্তর করা হবে। প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা’র কাছ থেকে ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা দায়িত্বভার গ্রহণ করবেন।
এই অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও বর্তমান নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ক্লাবের অন্যান্য সদস্যদের এ সময়ে উপস্থিত থাকার জন্য খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।











































