খবর বিজ্ঞপ্তি।।
আজ ৩০/১২/২০২১ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকার সময় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে ফানটাস্টিক ১৪তম খুলনা ঐতিহ্যবাহী নৌকাবাইচ-২০২২ সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপ¯ি’ত থেকে নৌকাবাইচ সুষ্ঠ ও সুন্দরভাবে সফল করার জন্য বিভিন্ন বিষয় তুলে ধরেন, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ, সংগঠনের সাধারণ সম্পাদক, মোঃ মনিরুজ্জামান রহিম, আকিজ বেকার্স লিঃ এর হেড অব মার্কেটিং এন্ড এ্যাক্টিভিশন মোঃ তাজুল ইসলাম, চীফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার। নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে, খুলনা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং আকিজ বেকার্স লিমিটেডের বিস্কুট ব্র্যান্ড ফানটাস্টিক এর পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজন “ফানটাস্টিক ১৪তম খুলনা ঐতিহ্যবাহী নৌকাবাইচ-২০২২”।
বর্তমান বিশ্বয়ানের যুগে বিশ্ব নাগরিক হওয়ার জন্য নিজের ঐতিহ্য সাংস্কৃতি বিলীন করে দেওয়ার কোন প্রয়োজন নাই, নিজের ঐতিহ্য ও সাংস্কৃতিকে ধারন করেই বিশ্ব নাগরিক হওয়া সম্ভব। নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র নতুন প্রজন্মের নিকট বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরার জন্য নৌকা-বাইচ, ষাঁড়ের লড়াই, ঘুড়ি উড়ানো উৎসব, দড়া টানা, হা-ডু-ডু খেলা, লাঠি খেলা ও পিঠা উৎসবের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে এবার রূপসী রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনে বিভিন্ন অঞ্চল থেকে ২০টির অধিক নৌকাবাইচের দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নৌকাবাইচ সফল করার লক্ষ্যে আগামী ১লা জানুয়ারী শনিবার সকাল ৯:৩০ টায় নগরীর শিববাড়ী মোড় হতে লোকজ ঐতিহ্যের বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থাকবেন, জনাব মোঃ ইসমাইল হোসেন, এনডিসি, বিভাগীয় কমিশনার, খুলনা এবং দুপুর ১:০০ টায় নৌকাবাইচের শুভ উদ্বোধন ঘোষণা করবেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। সন্ধ্যা ৬:৩০ টায় রূপসা ফেরীঘাটে পুরষ্কার বিতরণী ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনা ও প্রধান সমন্বয়কারী নৌকাবাইচ-২০২২।
সংবাদ সম্মেলনে নৌকাবাইচ সুষ্ঠ ও সুন্দরভাবে সফল করার লক্ষ্যে নৌকাবাইচের সাথে সংশ্লিষ্ট প্রশাসনের সকলের সহযোগিতা কামনা করা হয় এবং নৌকাবাইচ উপভোগের জন্য নৌকাবাইচ চলাকালীন সময়ে দর্শনার্থীদের নদীপথে ট্রলার সহ যেকোন যানবাহন চলাচলের ক্ষেত্রে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। নৌকাবাইচ উপভোগের জন্য খুলনাঞ্চলের আপামর জনসাধারণকে আহবান জানানো হয়।











































