Home আঞ্চলিক বই মানুষকে সত্য,ন্যায় ও আদর্শের পথে ধাবিত করে : সারমিন সালাম

বই মানুষকে সত্য,ন্যায় ও আদর্শের পথে ধাবিত করে : সারমিন সালাম

16

০  রূপসা  প্রতিনিধি ।।

এমপি পত্মী সারমিন সালাম বলেছেন জ্ঞানার্জনে বই পড়ার বিকল্প নাই। বই মানুষকে সত্য,ন্যায় ও আদর্শের দিকে ধাবিত করে। এ কারনে প্রতিদিন শিক্ষার্থীদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাসে পরিনত করতে হবে।তিনি আরও বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একারনে প্রতিটি শিক্ষককে হতে হবে আদর্শ,নীতিবান ও সৎ চরিত্রের অধিকারি। কেননা শিক্ষককের কাছ থেকে জ্ঞান নিয়েই শিক্ষার্থীরা সমাজকে  আলোকিত করে।তিনি গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার  বিকালে রূপসা উপজেলার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সালাম মূর্শেদী সেবা সেবা সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম,সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ, মহিলা  ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,এমপির প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি। স্কুলে পরিচালনা পরিষদের সদস্য আঃ মজিদ হালদারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ লক্ষন সাহা। স্কুলের শিক্ষার্থী লামিয়া তাবাসসুমের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা হিরন আহম্মেদ হিরু,ইউপি সদস্য সরদার কামরুল ইসলাম,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু,ইউপি সদস্য রাবেয়া খাতুন,আঃ সালাম,জাহাঙ্গীর আলম,ফরহাদ হোসেন, যুবলীগ নেতা শারাফাত হোসেন উজ্জল,শামীম হাসান লিটন, ছাত্রনেতা সাফিরুল ইসলাম হিমেল,রিয়াজ,তরিকুল প্রমূখ। এরপর এমপি পত্মী গয়েশ্বর গাতী হাজী আককাস সরদার হাফিজিয়া মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।