Home আঞ্চলিক খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

7

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর খালিশপুরে মহুয়া খাতুন নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ ডিেিসম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। মহুয়া খুলনা নর্দান ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাগেরহাট সদর থানা এলাকার শাহাদাত হোসেনের কন্যা। খালিশপুরে নানী বাড়িতে থেকে পড়াশুনা করত।

খালিশপুর থানার এসআই মো. শওকত আলী জানান, মঙ্গলবার দুপুর ও রাতে কোন খাবার গ্রহণ করেনি মহুয়া। রাতে ঘরের দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার সকাল গড়িয়ে দুপুরেও ডাকাডাকি করলে ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। সাড়ে ৩টার দিকে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুরাতহাল রির্পোট তৈরি করে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মহুয়ার মা মারা যাওয়ার কিছুদিন পর বাবা দ্বিতীয় বিবাহ করেন। এরপর নানী বাড়ি খালিশপুর থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। এদিকে মহুয়ার সহপাঠিরা জানান, করোনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় থেকে টাকার জন্য চাপ দিয়ে আসছিলো। বেশ কিছুদিন সে মানসিকভাবে হতাশ ছিলো। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ছাত্রীর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।