রূপসা প্রতিনিধি ।।
রূপসা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ বাক্য পাঠ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ বিজয় মঞ্চ চত্বরে। ৫টি ইউনিয়ন- আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটী, টি.এস. বাহিরদিয়া ও ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ১৫জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যাগণ এবং ৪৫জন সাধারণ আসনের পুরুষ সদস্যদের এ শফত বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোল্যা নাসির আহম্মেদ, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোর্শারাফ হোসেন, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, স.ম. জাহাঙ্গীর, জেলা যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, শিক্ষক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আ: মালেক, বজলুর রশিদ আজাদ, মো. আলী আকবর, ইউসিসি’র চেয়ারম্যান আইনজীবি সুশিল কুমার পাল, মো. হাবিবুর রহমান প্রমুখ।











































