Home আঞ্চলিক করমজল ঘুরে গেলেন বিদিশা এরশাদ

করমজল ঘুরে গেলেন বিদিশা এরশাদ

32

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

একা নির্জনে সুন্দরবনের করমজল ঘুরে গেলেন বিদিশা এরশাদ। সোমবার বেলা ১১টার দিকে তিনি করমজলে পৌঁছান। মোংলার স্থায়ী বন্দরের ফেরিঘার সংলগ্ন এলাকা থেকে তিনি একটি জালিবোটে (নৌযান) করে করমজলে যান। সেখানে গিয়ে তিনি একা একাই ঘুরে বেড়ান করমজলে। করমজলে গিয়ে তিনি সেখানে দায়িত্বরত বন কর্মকর্তা-কর্মচারীদেরকে তার পরিচয়ও দেননি। ছিল না তার কোন ব্যক্তিগত প্রটোকলও। সাধারণ দর্শনার্থীদের মতই কাউন্টার থেকে টিকিট কেটে ঘুরেন এ পর্যটন কেন্দ্রে। করমজলের ঘুরাঘুরির এক পর্যায়ে তিনি নজরে আসেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবিরের। পরে তার কাছে গিয়ে ওই বন কর্মকর্তা দেখেন বিদিশা এরশাদকেই। এ সময় বন কর্মকর্তা আজাদ কবির বিদিশা এরশাদের সাথে একটি ছবিও তুলেন।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, সোমবার করমজলে বেশ ভিড় ছিলো। অনেক ভিআইপিও ছিলেন। আমি বাগেরহাট জেলা জজ রবিউল ইসলামের সাথে সময় দিচ্ছিলাম। হঠাৎ বিদিশা এরশাদকে দেখি, তিনি একাই ঘুরছিলেন। পরে কাছে গিয়ে তার সাথে একটি ছবি তুলি। ঝামেলার কারণে তার সাথে আর বেশি কথা সম্ভব হয়নি।