ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)।।
সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগরে পল্লী বিদ্যুতের পুলে সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছাদুল ইসলাম শেখ (৩০) নামের এক শ্রমিকের শরীর ঝলসে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ণইউনিটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আহত আছাদুল ইসলাম শেখ তালা উপজেলার উত্তর নলতা গ্রামের মনু শেখের ছেলে। সে পল্লীবিদ্যুতের শ্রমিক হিসাবে কাজ করতো।
প্রতক্ষ্যদর্শী সুত্রে জানাযায়, রবিবার (২৬ ডিসেম্বার) বিকালে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় পুলের মাথায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা তাকে ঝলসানো অবস্থায় পুলের উপর থেকে উদ্ধার করে। সাথে থাকা অন্য শ্রমিক আব্দুল্লাহ জানান, পুলের উপর বিদ্যুতের তারের বাইন্ডিং এর কাজ করার সে সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
খালিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু জানান, সংবাদ পেয়ে সাথে সাথে এ্যামবুলেন্স যোগে আহত আসাদুলকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠনো হয়েছে।
পল্লী বিদ্যুতের তালা সাব জোনের এজিএম লিটন চন্দ্র দে জানান, বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করার নিশেধ অমান্য করে ঠিকাদার কাজ চলমান রাখে, এসময় তারের বাইন্ডিং কাজের শ্রমিক আছাদুল বিদ্যুৎ স্পষ্ট হয়।
সাতক্ষীরার তালায় ১ টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীজয়ী
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ আজিজুল ইসলাম বে–সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
বে–সরকারী ফলাফলে তিনি ৫শ৭৮ ভোটের ব্যবধানে জামায়াত সমর্থিত অধ্যাপক মোঃ ইদ্রিস আলী মোড়লকে পরাজিত করেন। এরআগে উৎসবমুখর পরিবেশে রবিবার (২৬ ডিসেম্বর) সরাদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।
১ টি ইউনিয়নের ৯টি কেন্দ্রের বে–সরকারী ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুল ইসলাম ৭হাজার ৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অধ্যাপক মোঃ ইদ্রিস আলী মোড়ল (চশমা প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৪শ ৩০ ভোট।
তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রাহুল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।










































