Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

14

অভয়নগরে দুটি কেন্দ্রে পুলিশের ফাঁকাগুলি; বাড়িভাংচুর, পুলিশ প্রার্থীসহ আহত ১০

স্টাফ রিপোর্টার।।

অভয়নগর উপজেলায় আটটি ইউনিয়নে নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। নির্বাাচন চলাকালে দুইটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মাঝে ধাওয়াপাল্টা ধাওয়া ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সময় পুলিশ, পোলিং অফিসার, চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি টিয়ারসেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পুলিশ এসময় জনকে আটক করে।

জানা গেছে, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২ টার দিকে নৌকা প্রতিকের সমর্থকরা জোর করে ভোট কাটতে গেলে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আজিম উদ্দিনসহ তার সমর্থকরা বাঁধা দিলে সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি এবং এক রাউন্ড টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। এতে ভোটাররা ভীতসন্ত্রস্থ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। ঘটনার দুইঘন্টা পর আবার ভোট শুরু হয়। সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজিম উদ্দিনসহ জন আহত হয়। আহতদের অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।

ওই ইউনিয়নে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন মেম্বর প্রার্থীর সমর্থকরা ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। প্রায় এক ঘন্টা ভোট বন্ধ থাকার পর আবার ভোট শুরু হয়। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এম এম ফারুক রেজা বলেন,‘ কিছু ব্যালট নিয়ে গিয়েছিল তা পরবর্তীতে উদ্ধার করা হয়েছে।’

অপর দিকে শুভরাড়া ইউনিয়নের বাসুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে স্বতস্ত্র প্রার্থী বিএম জাকির হোসেনের (আনারস প্রতিক) সমর্র্থকরা ব্যালটবাক্স ছিনতাই করতে গেলে পুলিশ সেখানেও রাউন্ড ফাঁকা গুলি এবং কয়েক রাউন্ড টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় হামলায় সহকারী প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান পোলিং এজেন্ট আব্দুর রহমান, চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনও আহত হয়। এসময় পুলিশ জনকে আটক করে। এরপর সন্ত্রাসীরা নৌকা প্রতীকের সমর্থক লাভলু শেখের বাড়ি হামলা করে ভাংচুর করে। লাভলু শেখের স্ত্রী জেসমিন বেগম জানান, ১৫/২০ জন লাঠিসোটা নিয়ে হামলা করে আমাদের বসতঘর ভেঙ্গে দিয়ে গেছে।

পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত আহত পুলিশ কর্মকর্তা এস আই মাসুদ রানা বলেন,‘ভোট কাটতে আসা লোকদের আমরা প্রতিহত করার সময় তাদের ছোড়া ইট আমার পায়ে লাগে।’

বাশুয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বিদ্যুৎ কান্তি মন্ডল বলেন, এলোপাতাড়িভাবে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুলিশ প্রতিহত করে। এসময় প্রায় এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।

বর্তমান সরকারের অর্থায়নে কয়রায় উন্নয়ন কার্যক্রম এখন দৃশ্যমান: এমপি বাবু

কয়রা (খুলনা) প্রতিনিধি

বর্তমান সরকারের অর্থায়নে কয়রায় বেঁড়িবাঁধ, কয়রা–খুলনা সড়ক জনপদের রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম এখন দৃশ্যমান বলে উল্লেখ করেন কয়রা পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি রবিবার বিকাল টায় উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে মুজিব শতবর্ষ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজীর সভাপতিত্বে এবং কয়রা সরকারি মহিলা কলেজের উপাধাক্য এইচ এম নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিশিত রঞ্জন মিস্ত্রী, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, ভাইস চেয়ারম্যান কমলেস সানা, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, সাবেক ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুসহ আওয়ামীলীগ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি সংসদ সদস্য জানান, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কয়রায় ১৪/নং পোল্ডারে ৩২ কিলোমিটার টেকসই বেঁড়িবাঁধ নির্মানের জন্য প্রায় ১২ কোটি টাকা একনেকের সভায় বরাদ্ধ দিয়েছেন। এছাড়া ১৩-১৪/নং পোল্ডারে প্রায় সাড়ে কোটি টাকা ব্যয়ে অর্ধশত কিলোমিটার বেঁড়িবাঁধে জাইকার কাজ চলমান। তিনি বলেন, মুজিব শতবর্ষেও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ২০২০ সালে কয়রা খুলনার ৬১ কিলোমিটার সড়ক জনপদের রাস্তার উন্নয়নে প্রায় হাজার কোটি টাকা বরাদ্ধ দেওয়ায় উক্ত রাস্তার অনেক স্থানে এখন দৃশ্যমান এবং দ্রুত গতিতে চলছে রাস্তার কার্যক্রম। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব উন্নয়নমূখী কাজে বিশ^াসী হওয়ায় কয়রা- পাইকগাছায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবণ আশ্রয়কেন্দ্র হিসেবে নির্মাণ কাজ চলমান আছে। এছাড়া কয়রা পাইকগাছা উপজেলা শতভাগ বিদ্যুৎ উন্নয়নসহ গ্রামীন রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম ব্যাপকভাবে চলমান আছে। অনুষ্ঠান শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের পুরস্কার বিতরন করেন সংসদ সদস্য এবং পরে সাংস্কৃতি সন্ধ্যার আয়োজন করা হয়।

ক্যাপসিকামের বক্সে মিললো মিথ্যা ঘোষনায় আমদানি করা ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ওষুধসহ মাদক

বেনাপোল প্রতিনিধি

আমদানিকৃত পচনশীল  পন্য ক্যাপসিকামের বক্সে মিললো মিথ্যা ঘোষনায় আমদানি করা ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস,ওষুধ সহ মাদক জাতীয় দ্রব্য সিসা এর বিভিন্ন ধরনের  ফ্লেবার।

বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে ২৬ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৭৫ কার্টূন ক্যাপসিকাম ভর্তি কাটুর্নের মধ্য থেকে বিপুল পরিমান ঘোষনা  বহির্ভুত পন্য জব্দ করেন বেনাপোল কাষ্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া। বেনাপোল কাস্টমস যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে অবস্থানরত  একটি ভারতীয় ট্রাকে তল্লাশী চালিয়ে  ১৭৫ কার্টুন ক্যাপসিকাম ভর্তি কার্টুন খুলে তার মধ্য থেকে অর্ধ কোটি টাকার বিভিন্ন ধরনের শাড়ি, থ্রিপিস,ওষুধ সহ মাদক জাতীয় দ্রব্য সিসা এর বিভিন্ন ধরনের  ফ্লেবার আটক করা হয়।

পন্য চালানটির আমদানিকারক বেনাপোলের সিয়াম এন্টারপ্রাইজ। ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম মন্ডল ইন্টারন্যাশনাল। বেনাপোলের সিএন্ডএফ প্রতিষ্ঠান স্বদেশ ট্রেড ইন্টারন্যাশনাল পন্যচালানটি ছাড় করাচ্ছিলেন। রিপোর্ট লেখা পর্যšমালামাল গননা করা হচ্ছে। জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত এবং আমদানিকারক সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা  নেয়া হবে বলে তিনি জানান। আমদানিকারক দীর্ঘদিন ধরে একই ভাবে কোটি কোটি টাকার রাজস্ব ফাকি দিয়ে আসছিল বলে কাস্টমস সুত্র জানায়। তার বিষয়ে জোর তদন্ত করা হচ্ছে।

বেতাগা প্রি-ক্যাডেট স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবিদ নিখিল চন্দ্র দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ। প্রিন্সিপাল মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক সরোজিৎ কুমার দাশ, শিক্ষক কবির হোসেন শিক্ষানুরাগী মোঃ মকসেদ আলী ফকির সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। সভা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা লাবসার ফুলবাড়িতে নব নির্বাচিত ইউপি সদস্যকে গণ সংবর্ধণা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড এর ফুলবাড়িবাসী রোমিও একাদশ যুব কমিটির উদ্যোগে অত্যন্ত জ্যাকজমকপূর্ন ভাবে গত শুক্রবার বিকাল ঘটিকার সময় ফুলবাড়ি মাঝের পাড়ায় ০৭ নং ওয়াড এর নব নির্বাচিত মেম্বর মোঃ আলী হোসেনকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নব নির্বাচিত মেম্বরকে ক্রেস্ট ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং এসময় তিনি সর্বস্তরের মানুষের ভালোসাসায় সিক্ত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোকসেদ আলী সরদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ  আলী হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ.লীগের সহ প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ রহমত আলী সরদার, মোঃ লিয়াকত আলী সরদার, সমাজসেবক মোঃ মফিজুর রহমান। এসময় প্রধান অতিথি বলেন, আমি আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে ফুলবাড়ি তথা নং ওয়ার্ডবাসীর কাছে র্চিরনী। আমি মেম্বর থাকাকালীন সকল সময় আপনাদের পাশে ছিলাম এবং এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো॥  আমি বয়স্কভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃকালীন ভাতা বা অন্য কোন কার্ড দেওয়ার ব্যাপারে কারো নিকট হতে একটি টাকা নেব না। কারো কোন সমস্যা হলে সরাসরি আমার নিকট আসবেন, সমাধান  করার চেষ্টা করব।

সময় উপস্থিত বক্তারা এলাকার রাস্তা, মসজিদ, মাদ্রাসা উন্নয়নের ব্যাপারে মেম্বরের দৃষ্টি আকর্ষণ করেন। সময় আরো উপস্থিত ছিলেন রোমিও একাদশের পক্ষে মোঃ আব্দুল্লাহ গাজী, ডাঃ আনোয়ার হোসেন, ওহাব আলী, নং ওয়ার্ড আ.লীগের সাধাঃ সম্পাদক মনিরুল ইসলাম, রাজু আহম্মেদ, সাজ্জাত আলী, বাবুর আলী, হাসান আলী, মিন্টু হোসেন, আশরাফ আলী, জামাত আলী, মুনছুর আলী, নুর জাহান বেগম, মুন্নী বেগম প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন মোঃ শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোঃ ইনতাজ আলী মোড়ল।

বাগেরহাটে গ্রিল ভেঙে ডাকাতি, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ির গ্রিল ভেঙে ডাকাতি গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।  শনিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামের হারুন হাওলাদারের বাড়িতে ঘটনা ঘটে।

নির্যাতিতা গৃহবধূকে বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়ে হারুণ হাওলাদার বলেন, রাত ২টার পরে জানালার গ্রিল ভেঙে ৮-১০ জন লোক ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে হারুণ তার স্ত্রীকে (৪০) মারধর করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজনে মিলে তার স্ত্রীকে গণধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ লাখ ৯৬ হাজার টাকা ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়। বিষয়ে থানার (ওসি, তদন্ত) তুহিন ম-বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থলে পুলিশ কর্মতৎপরতা শুরু করেছে।

ফকিরহাটের লখপুরে উগ্রবাদ চরমপন্থা মোকাবিলায় মতবিনিময়

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় জনপ্রতিনীধি, মেন্টর, ধর্মীয় নেতা ইয়ুথ সদস্যদের নিয়ে মতবিনিময় সামাজিক সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেভ এর ইউনিয়ন সমন্বয়কারী রোজিনা আক্তার এর সঞ্চালনায় এবং ব্রেভ এর উপজেলা সমন্বয়কারী জামিলা শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি সেলিম রেজা। অনুষ্ঠানে সামাজিক সম্প্রীতি রক্ষা,  উগ্রবাদ চরমপন্থা মোকাবিলায় তৃণমূল প্রচারণা, আন্তঃ গোষ্ঠী আন্তঃ ধর্মীয় মতবিনিময় সভার মাধ্যমে আন্তঃ সম্পর্ক বাড়ানো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। জামিলা শারমিন তার বক্তব্যে,ব্রেভ এর উদ্দেশ্য কর্ম কৌশল সমূহ তুলে ধরেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর শক্তিশালীকরনে ব্রেভ এর সদস্যদের সম্পৃক্ত করার জন্য জনপ্রতিনিধিদের আহবান জানান। ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা তার বক্তব্যে ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তর এবং এসডিজি বাস্তবায়নে পাশে থাকার জন্য ব্রেভ এর উদ্যোগকে স্বাগত জানান। সেই সাথে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্রেভ এর কার্যক্রমে পাশে থাকার জন্য সকল ইউপি সদস্যদের নির্দেশ দেন। সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব প্রসুন কুমার দাশ, প্যানেল চেয়ারম্যান-মোঃ সেলিম শেখ, ইউপি সদস্য মোঃ হারুনার রশিদ, কবির মোড়লসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ব্রেভ এর সম্মানিত মেন্টরবৃন্দ,ইয়ুথ সদস্যবৃন্দ, নারীনেত্রী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় মিমাংশিত সড়ক দুর্ঘটনার ঘটনায় মামলা করায় বিব্রতকর মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় মিমাংশিত বিষয় নিয়ে থানায় মামলা হওয়ায় বিব্রতবোধ করছেন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ। তারা মামলাটি প্রত্যাহারের জন্য মামলার বাদী পরিবারের প্রতি দাবী জানিয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ জানুয়ারী উপজেলার গোপালপুর নামক স্থানে ট্রাকের সাথে ধাক্কায় গুরুতর আহত হয় শুভ(২৮)সে চাঁদখালী ইউনিয়নের কালুয়া গ্রামের গোলাম রব্বানী সরদারের ছেলে। সময় মালিক শ্রমিক সমিতি এবং ট্রাক কর্তৃপক্ষের তত্তাবধায়নে শুভ’চিকিৎসা করা হয়। শুভ’পরিবারের সাথে নোটারী পাবলিকের মাধ্যমে মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিতভাবে একটি আপোষ মিমাংশা হয়। শুভ’পিতা গোলাম রব্বানী সরদার স্বাক্ষরিত নোটারী পাবলিকে উল্লেখ করা হয় শুভ’অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটে। এর জন্য ট্রাক ড্রাইভার দায়ী নহে। মিনিবাস মালিক সমিতি মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সড়ক দুর্ঘটনার বিষয়টি আপোষ মিমাংশা করে নেওয়া হয় এবং দুর্ঘটনার জন্য শুভ এবং শুভ’পরিবারের কেউ কোন মামলা করিবে না মর্মে লিখিত দেন। মিমাংশাপত্রে শুভ’পিতা চাচা এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের স্বাক্ষর রয়েছে। এদিকে চিকিৎসা শেষে শুভ অনেকটাই সুস্থ্য হওয়ার পর দুর্ঘটনার ১০ মাস পর গত নভেম্বর মৃত্যুবরণ করে। শুভ’মৃত্যুরপর সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শুভ’পিতা গোলাম রব্বানী বাদী হয়ে নভেম্বর ট্রাক ড্রাইভার আনিছুর রহমান তার স্ত্রীকে আসামী করে থানায় মামলা করেছে। মিমাংশিত ঘটনায় মামলা হওয়ায় বিব্রত প্রকাশ করেছে মালিক শ্রমিক সমিতি কর্তৃপক্ষ। মালিক সমিতির শেখ জাহিদুল ইসলাম জানান, শুভ’পরিবার আমাদের সকলের উপস্থিতিতে বিষয়টি নোটারী পাবলিকের মাধ্যমে আপোষ মিমাংশা করা হয়। শ্রমিক নেতা শেখ মিথুন মধু জানান, আমাদের সকলের পক্ষ থেকে শুভ’চিকিৎসার  যাবতীয় ব্যয়ভার বহন করা হয়। অথচ মিমাংশিত বিষয়টি এড়িয়ে গিয়ে মামলা করায় আমরা অনেকটাই বিব্রতকর অবস্থায় পড়েছি। শুভ’পরিবারের কাছে আমাদের সকলের দাবী মামলাটি প্রত্যাহার করে নেওয়া হোক।

সিটি মেয়রের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার সকালে নগরীর ২২ ২৯ নং ওয়ার্ডের দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কেসিসি’পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। সিটি মেয়র সময় প্রত্যেক ওয়ার্ডের ৪’৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, ফকির মো: সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন।

মোংলায় শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু, প্রথমদিনে পেয়েছেন আড়াই হাজার শিক্ষার্থী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদেরকে দেয়া হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা। উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার সকাল সাড়ে ৯টায় টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান, স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তরের পৃথক ৪টি কেন্দ্র থেকে শিক্ষার্থীদেরকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। রবিবার সরকারী হাসপাতাল থেকে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। পর্যায়ক্রমে এখানকার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯,৮০০ শিক্ষার্থীকে দেয়া হবে করোনা টিকা বলে জানান তিনি।

এদিকে সকাল থেকে করোনা টিকা নিতে আসা শিক্ষার্থীদের ব্যাপক ভিড় জমেছে হাসপাতালে। সবাই আগেভাগে নেয়ার প্রতিযোগীতায় গাদাগাদি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় টিকা কেন্দ্রগুলোতে।

চুলকাটি ঘনশ্যামপুর মাঃ বিদ্যালয়ে নির্বাচন প্রদীপ সভাপতি নির্বাচিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের নির্বাচনে প্রদীপ দেবনাথ (ঠাকুর) আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি টানা ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। জানা গেছে, ঐতিহ্যবাহী চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক ০৯ জন প্রতিনিধিরা তাদের স্বঃ স্বঃ ভোট প্রয়োগ করেন। এবং প্রদীপ দেবনাথ (ঠাকুর) সভাপতি পদে ০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, সদর উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা নার্গিস বেগম। তাঁকে সহযোগীতা করেন সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তা শেখ মোঃ কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাস।

সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদে দাকোপে সংবাদ সম্মেলন

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ অপচেষ্টা এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় উপজেলার চুনকুড়ি গ্রামের বৈশাখী বিশ্বাস বলেন, চুনকুড়ি মৌজায় আমাদের বাপদাদার পৈত্রিক বসতভিটাসহ ১১.৬৪ একর সম্পত্তি যা আমরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ন ভোগ দখলে আছি। গত ১৪ ডিসেম্বর সকালে আমরা ওই জমির ধান কাটতে গেলে স্থানীয় সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী প্রধান রবীন্দ্রনাথ মোড়লের নেতৃত্বে একদল সন্ত্রাসী সেখানে বাঁধা দেয়। ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ভাই দেবাশীষ বিশ্বাসসহ পরিবারের অন্যান্য সদস্য এবং কর্মরত ধান কাটা শ্রমিকদের বেধড়ক মারপিট কুপিয়ে রক্তাত্ব জখম করে। তাদের হামলায় সংকটাপন্ন অবস্থায় দেবাশীষ বিশ্বাসকে আমরা প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিস্থিতির অবনতি হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার জীবন বাঁচাতে চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকি। ঠিক সেই মূহুর্তে হামলাকারী রবীনগংরা ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে একটি প্রতিকী মানববন্ধন করে আমার ভাই বিধান বিশ্বাসসহ আমাদের বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রচার করে। যেখানে আমাদেরকে বিএনপি জামায়াত শিবির আখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করা হয়েছে। তিনি বলেন আমার ভাই বিধান বিশ্বাসহ আমাদের পরিবার সরাসরি জাতীর জনকের আদর্শের আওয়ামী পরিবার। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের রেজুলেশন সুপারিশে দাকোপ উপজেলা খুলনা জেলা আওয়ামী লীগের সুপারিশ প্রাপ্ত হয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে চুড়ান্ত মনোনয়নের জন্য প্রেরিত জনের প্যানেল প্রার্থীর অন্যতম একজন ছিল। তিনি চুড়ান্ত মনোনয়ন বঞ্চিত হলেও দলের নীতি আদর্শের প্রতি অবিচল থেকে নৌকাকে বিজয়ী করতে নৌকা প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে। যার ফল স্বরুপ আজ সেখানে নৌকার ব্যাপক বিজয় অর্জিত হয়েছে। তাহলে মাত্র মাসের ব্যবধানে সেই একই ব্যক্তি এবং তার পরিবার কিভাবে বিএনপি জামায়াত হয়ে গেল এমন পাল্টা প্রশ্ন করেন তিনি! তাছাড়া ঘটনার দিন সময় আমার ভাই বিধান বিশ্বাস ঘটনাস্থলে না থেকে কিভাবে তাদের করা মিথ্যা মামলায় নং আসামি হলেন সে বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক ওই সম্পত্তির উপর রবীনগংদের লোলুপ দৃষ্টি দীর্ঘ দিনের। তারই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে এই হামলা এবং হামলা পরবর্তী মিথ্যাচার। তিনি অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে প্রকৃত সত্য তুলে ধরে নিপীড়িত পরিবারকে ন্যায় বিচারে সহায়তা করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন। সময় তার সাথে সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জীবনানন্দ মন্ডল, বাজুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি প্রতাপ মিস্ত্রি, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগনেতা সিরজিত জোয়াদ্দার, সুকুমার বিশ্বাস, মিঠুন বিশ্বাস, জয় বিশ্বাস, সুলেখা মন্ডল, জয়িতা বিশ্বাস, সুজন বৈদ্য উপস্থিত ছিলেন। বিধান বিশ্বাসের দলীয় মনোনয়নের ব্যাপারে জানতে চাইলে বাজুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু সত্যতা স্বীকার করে বলেন, তার নাম নৌকার মনোনয়ন তালিকায় ইউনিয়ন উপজেলার সুপারিশে প্যানেল তালিকায় কেন্দ্রে পাঠানো হয়।

বড়দলে চেয়ারম্যান প্রার্থী আজহারুলের গণসংযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বড়দল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজহারুল ইসলাম (মন্টু) টেলিফোন প্রতীকে সমর্থন প্রার্থনা করে গণসংযোগ করেছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) দিনভর তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে, বাজারে সড়কে গণসংযোগ লিফলেট বিতরণ করেন। অসম্প্রদায়িক চেতনা অধিকার বঞ্চিত মানুষের মুক্তির প্রত্যাশা বুকে ধারণ করে দীর্ঘদিনের পরীক্ষিত সৎ, যোগ্য নিষ্ঠাবান ব্যক্তি হিসাবে চেয়ারম্যান পদে জনসমর্থন ভোট প্রার্থনা করে নেতাকর্মী সমর্থকদের নিয়ে তিনি গণসংযোগ করেন। ইউনিয়নের ফকরাবাদ, মাদিয়া বড়দল এলাকার বিভিন্ন বাজার, সড়ক বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ কালে প্রার্থী আজহারুল ইসলাম (মন্টু) বলেন, এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুবিধা অসুবিধাকালে পাশে থেকে দীর্ঘকাল কাজ করে এসেছি। বামনডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গন রক্ষার্থে এলাকার মানুষকে নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করে কাজ সম্পন্ন করতে সক্ষম হই। কালকি গেটের পাট সংস্কার, বামনডাঙ্গা গেটের পাট সংস্কারসহ বিভিন্ন স্থানে কাজ করে এলাকাবাসীর কল্যাণে নিজেকে সোপর্ধ করেছি। আপনাদের ভোটে বিজয়ী হতে পারলে সকল ধর্মীয় স্থাপনার উন্নয়ন, পানি নিস্কাশন এর সুব্যবস্থা, সন্ত্রাস মাদকমুক্ত সমাজ গড়া, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, ডিজিটাল ইউনিয়ন গড়া এবং গরীব, দুঃখী মেহনতি মানুষের সেবা করতে আপ্রাণ চেষ্টা করে যাব।

গণসংয়যোগকাালে আজহারুল ইসলাম আজগর, বকুল শিকারী, শরিফুল ইসলাম, বাপ্পী, জয়ন্ত গাইন, বিজয় গাইন, ভবতোষ মন্ডল, সোহাগ, মামুন প্রমুখ তার সাথে ছিলেন।

বড়দলে মেম্বার প্রার্থী কালামের গণসংযোগ মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচনী গণসংযোগ মতবিনিময় করেছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) বিকালে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ জামালনগর গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ২নং ওয়ার্ডে (জামালনগর, ডুমুরপোতা কেয়ারগাতি) ফুটবল প্রতীক নিয়ে মেম্বার পদে নির্বাচনে নেমেছেন। ২০টি পানির ট্যাংকি, ৪০টি স্যানিটারি ল্যাট্রিন, করোনাকালীন সময়ে খাদ্য ত্রাণ বিতরণ, বিয়েতে গরীবের পাশে থাকা, বাল্য বিয়ে রোধ, ফকিরবাড়ি হাই স্কুলে প্রাচীর নির্মানে, ভবন আনার জন্য সক্রিয় কাজ করা, ডিজিটাল ল্যাব স্থাপনের লক্ষ্যে নিজঅর্থে ভবনের ছাদ ঢালাই, মানুষের রোগশোকে পাশে থেকে এসেছি। মতবিনিময় সভায় মাষ্টার ইদ্রিস আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে শাহরিয়ার হোসেন, মাসুম বিল্লাহ, মোমওেৎ সানা, ছামাদ গাজী, হাজী আঃ গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে সুষ্ঠভাবে ভোট সম্পন্ন

অর্জূন বিশ্বাস, গোপালগঞ্জ

রবিবার সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহন শুরু হয়। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভীড় করতে থাকে ভোটাররা। তবে পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বড়াতে থাকে। নির্বাচনে ১২ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে। তবে এসব ইউনিয়নের অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিলেও শেষ মূহূর্তে ইউনিয়নে আওয়ীলীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। নির্বাচনে কোটালীপাড়ার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮জন প্রার্থী। এর মধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টুঙ্গিপাড়ায় ৫টি ইউনিয়নে ১৬জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

বাদাম বিক্রি করে সংসার চালান ৫০ বছরের নুর কানা

মোঃ শামীম হোসেন- বাজুয়া

বাদাম বিক্রি করে সংসার চালান ৫০ বছরের নুর কানা। প্রতিদিন মলিন মুখে ক্রেতার জন্য অপেক্ষা করছেন নুর কানা। সম্প্রতি দাকোপ উপজেলার বাজুয়া চড়ার বাঁধে কালিমন্দিরের সামনে মলিন মুখে ক্রেতার জন্য অপেক্ষা করছেন নুর কানা। হাঁটু ভাজ করে ক্রেতার অপেক্ষায় বসে আছেন এক অন্ধ নুর কানা। তাঁর এক পাশে লাঠি আর সামনে ছোট প্লাস্টিকের গামলা। ওই গামলায় ছোট প্যাকেটে বাদাম সাজিয়ে রাখা হয়েছে। বাজুয়া চড়ার বাঁধে কালিমন্দিরের সামনে এই অন্ধ বাদাম বিক্রয়তার সঙ্গে দেখা হলো। অন্ধের নাম নুর কানা (৫০)তিনি বাজুয়া মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি শৈশব কাল থেকেই চোখে কম দেখে স্ত্রীর সাহায্য নিয়ে তিনি বাদাম বিক্রয় করে থাকে। তার স্ত্রী প্রতিদিন বাদাম ভেজে দেয় আর নুর হাঁটাচলা করতে সমস্যা হওয়ায় অন্য কোনো কাজও করতে পারেন না তাই বাঁধের উপর বসে বাদাম বিক্রয় করে তার সংসার চলে। তার তিন কন্যা সন্তান স্ত্রী নিয়ে তার সংসার বড় মেয়ে বিয়ে দিয়েছে বাকি দুই মেয়ে পড়াশুনা করছে অতি কষ্টে চলে তার সংসার। তাই বাধ্য হয়ে ভাজা বাদাম বিক্রি করেন। তাঁর স্ত্রী বাদাম ভাজে আর নুর বাদাম বিক্রি করেন।  বাজারের মুখে বাদাম নিয়ে বসেন তিনি। প্রতিদিন সকালে বাদাম নিয়ে বের হন নুর। এরপর সারা দিনে বাদাম বিক্রয় করে ১৫০-২০০ টাকার বাদাম বিক্রি করেন। নুর কানা জানান, তাঁর বাবা অনেক বছর আগে মারা গেছেন। তিন মেয়ে স্ত্রী নিয়ে তাঁর পরিবার। বড় মেয়ে রূপবানকে বিয়ে দিয়েছেন। আর ছোট দুই মেয়ে লেখা পড়া করছে। নুর কানা আরো বলেন, ছোট বেলা থেকেই তিনি চোখে কম দেখেন টাকার অভাবে ভালো করে চিকিৎসা করাতে পারিনি। এই চোখ নিয়ে এখন অন্য কোন কাজকর্মও করতে পারে না। তাই বাধ্য হয়ে স্বামী-স্ত্রী দুজনেই বাদাম বিক্রি করি। বাদাম বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে ওষুধ-সংসার খরচ চলে না। কয়েক দিন হলো প্রতিবন্ধি  ভাতার কার্ড পেলাম। তাই কোন রকম কষ্টের জীবন ভাঙা ঘরে মেয়েদের নিয়ে জীবন – যাপন করছি এখন একটা সরকারি ঘর পেলে উপকার হতো। শেষ জীবনে একটু শান্তিতে দিন কাটাতে পারতাম।

চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহসেন জুট মিল  শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনা শিরোমনি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ২৬ ডিসেম্ভর রবিবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৪র্থ দিন লাগাতার অবস্থান কর্মসূচি মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক সাধারন শ্রমিক কর্মচারীদের উদ্যোগে পালিত হয় অবস্থান কর্মসূচি থেকে শ্রমিক নেতারা বলেন মিলটি বছর হলো বন্দ হয়েছে এর মধ্যে আমাদের পাওনা পরিশোধের ব্যাপারে সিবিএ নেতার কোন আন্দোলন না করে, মিল মালিক কতিপয় ব্যক্তির সাথে আতাত করে নিজেদের আখের গুছিয়েছে, শ্রম আইন অনুযায়ি সকল সিবিএ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা পাওনা পরিশোধ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি থেকে শ্রমিকরা সরে আসবেনা বলেও জানান আন্দোলনরত শ্রমিকরা মহসেন জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সির সভাপতিত্বে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের  প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন , মোঃ শহিদ সরদার, আইনউদ্দিন,  মোঃ ইসমাইল , বাবুল শেখ , মোঃ আলম, এরশাদ আলী সার্জেন্ট  প্রমুখ।

প্রশাসনিক গতিশীলতা অর্জনে কর্মকর্তাদের দক্ষতা আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রশাসনিক গতিশীলতা অর্জনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কর্মকর্তাদের দক্ষতা আন্তরিকতার ওপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের গতিশীলতা বহুলাংশে নির্ভর করে। বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা ২৬ ডিসেম্বর ২০২১ খ্রি. রবিবার বেলা ১২টায় উপাচার্যের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করায় ইতোমধ্যে প্রশাসনে গতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি কাজের পরিবেশ সুন্দর রেখে কর্মকর্তাদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন যাতে বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যায়। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য অর্জিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করি। বিশ্ববিদ্যালয়ের সুনাম ভাবমূর্তি বৃদ্ধিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এই অভীষ্ট লক্ষ্য অর্জনই এখন আমাদের মূল উদ্দেশ্য। উপাচার্য বলেন, দলমত নির্বিশেষে আমাদের লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। তিনি আইনের মধ্যে থেকে কর্মকর্তাদের ন্যায্য ন্যায়ত সুযোগ-সুবিধার বিষয়ে তাঁর পক্ষ থেকে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন। উপাচার্য সুন্দর পরিবেশে নির্বাচন করায় নির্বাচন কমিশনসহ কর্মকর্তাদের ধন্যবাদ জানান। পরিষদের পক্ষ থেকে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সভাপতি এস এম মনিরুজ্জামান (পলাশ) সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ। সাবেক সভাপতি শেখ মুজিবুর রহমান প্রধান নির্বাচন কমিশনার মোহাঃ আলী আকবর এসময় উপস্থিত ছিলেন।

মহেশপুরে হামিদুর রহমান কলেজের একাডেমিক ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম দূর্ণীতির

শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউপির সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে ভবন। অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করায় ইতিমধ্যে ভবনের তিন তলার সামনের অংশের প্রতিটি পিলারে ভগ্নদশা শুরু হয়ে গেছে। ছয়তলাবিশিষ্ট ভবনের নির্মাণ কাজে অনিয়ম চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করায় যে কোন সময় বড় ধরণের ঝুঁকির সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ বিভাগের বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের একাডেমিক ভবন নির্মাণে বরাদ্দ রয়েছে ছয় কোটি ৯৫ লাখ টাকা। ঝিনাইদহ মাসুম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবন নির্মাণের কার্যাদেশ পায়। গত দেড় বছর ধরে এই ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে কাজের প্রায় ৭৫ শতাংশ অগ্রগতি হয়েছে।

কাজের অনিয়মের বিষয়ে জানতে পেরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের প্রথম তলার ছাদ ঢালাই দেওয়ার পর জোড়াসহ রড ভেসে রয়েছে। ভবনের সামনের অংশের তিনতলার প্রতিটি পিলারের ভগ্নদশা দেখা দিয়েছে। ছাদের ঢালাই পাঁচ ইঞ্চি দেওয়ার কথা থাকলেও সাড়ে তিন ইঞ্চি দেওয়া হয়েছে। তা ছাড়া রডের কাভারিং কম থাকায় ঢালাই একপাশে কম এবং অন্যপাশে বেশি হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীদের তদারকি না থাকায় এসব অনিয়ম চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, শিডিউলে উন্নতমানের ইট, পাথর, রড সিমেন্ট দিয়ে কাজ করার নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট,পাথর,সম দূরত্বে রড না দেওয়া এবং পরিমাণে সিমেন্ট কম দিয়ে বেশি পরিমাণে বালি ব্যবহার করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। কাজের বিষয়ে কলেজের অধ্যক্ষ রফি উদ্দিন অভিযোগ করে বলেন, অনিয়মের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার বলেও কোন কাজ হচ্ছে না।

অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে তদারকিকারী সাদ্দাম হোসেন বলেন, সামান্য সমস্যা হয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে। ঝিনাইদহ শিক্ষা ফ্যাসিলিটিজ বিভাগের এক কর্মকর্তা বলেন, এটা বড় কোন সমস্যা না। এটা ঠিক করে নেওয়া যাবে। এলাকাবাসী এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।

প্রতিবন্ধী দেলোয়ারের পছন্দের প্রার্থীকে ভোট দিলেন বাবা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রতিবন্ধী দেলোয়ার হোসেন। হুইলচেয়ারে বসে বাবার সঙ্গে এসেছিলেন ভোট দিতে। লাঠি ভর দিয়ে কেন্দ্রে গিয়ে তার বাবাকে নিজের পছন্দের প্রার্থীর কথা বলেন। এর পর গোপন কক্ষে গিয়ে প্রতিবন্ধী ছেলের ভোট দিয়ে দেন বাবা ফজর আলী। এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে। প্রতিবন্ধী দেলোয়ার হোসেন তেমন কথা বলতে পারেন না। তার পরও তিনি অস্পষ্ট কথায় বোঝান, তিনি ভোট দিয়েছেন।

দেলোয়ার হোসেনের বাবা ফজর আলী জানান, ভোটের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক নাম দেখানো হয় দেলোয়ারকে। এর পর তিনি সেগুলো দেখে জানান কাকে ভোট দিতে হবে। পরে দেলোয়ারের প্রতিনিধি হয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া হয়।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী জানান, এই কেন্দ্রের মোট ভোটার হাজার ২৬৮। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিবন্ধী দেলোয়ারের ভোট প্রদানে সহযোগিতা করা হয়েছে। চতুর্থ ধাপে ঝিনাইদহে ১৫ ইউপি নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে ভোটগ্রহণের জন্য কেন্দ্রের ব্যালট পেপার বাদে সব উপকরণ গতকাল কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে বলেও জানান তিনি। রোববার সকাল ৮টা থেকে ১৫ ইউনিয়নে ১৪৮ ভোটকেন্দ্রে ভোট শুরু হয়েছে। চলবে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। এতে ১৫ ইউপিতে ৭২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে লাখ ৫৩ হাজার ৫০০ জন ভোটার তাদের ভোট দেবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, আনসার সদস্য, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। রবিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের জোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, জোড়াঘাটা গ্রামের হুচুকপাড়ার আব্দুস সাত্তারের দুই ছেলে রাজু আহমেদ ওরফে রাজিব (২৮) তার ছোট ভাই রাসেল (২৩)

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আলুকদিয়া ইউনিয়নের আনারস প্রতীকের ইসলাম উদ্দিন বিশ্বাস।

আহতরা বলেন, আমরা আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের কর্মী। বেলা সাড়ে ১১টার দিকে জোড়াঘাটা গ্রামের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোট দিতে আসি। সময় নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াদেহ মাহমুদ রবিন জানান, আহতদের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইভিএমে পাল্টে গেলো দুই প্রার্থীর প্রতীক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে দুই সদস্য প্রার্থীর প্রতীক পাল্টে যাওয়ায় অভিযোগ উঠেছে। ওই কেন্দ্রে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপে ভোট শুরু হয়। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ইভিএমে দুই মেম্বার প্রার্থীর প্রতীক নিয়ে এই বিপত্তি ঘটে। স্থানীয় ভোটাররা জানান, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবদুল মাজেদ জানান, আমার প্রতীক ছিল মোরগ। কিন্তু ইভিএম মেশিনে প্রতীক দেখানো হচ্ছে ফুটবল। অন্যদিকে মো. রুহুল বলেন, আমার প্রতীক ফুটবল হলেও মেশিনে দেখাচ্ছে মোরগ। চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার রুহুল আমিন বলেন, এবারের নির্বাচনে শুধুমাত্র রমজান নগর ইউনিয়নে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হচ্ছে। দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পর সমস্যার সমাধান করা হয়েছে। এখন এই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ইভিএম মেশিনে দুই প্রার্থীর নাম উল্টে যাওয়ার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে আবারও ভোটগ্রহণ শুরু হয়েছে।

খুলনার দুই থানা বিএনপি অঙ্গ সংগঠনের ৫৬১ নেতা-কর্মির পদত্যাগ

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যহতি দেওয়ার প্রতিবাদে খুলনা সদর সোনাডাঙ্গা থানার ১৬টি ওয়ার্ড অঙ্গ সংগঠনের ৫৬১ নেতা-কর্মি পদত্যাগ করেছেন। রবিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে আরিফুজ্জামান অপু আসাদুজ্জামান মুরাদ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোনাডাঙ্গা থানা বিএনপির উপদেষ্টা ইস্তিয়াক উদ্দিন লাভলু, জাসাস আহবায়ক মেহেদী হাসান দিপু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি, শিল্প বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, সদর থানা বিএনপির যোগাযোগ সম্পাদক সেলিম বড় মিয়া, সোনাডাঙ্গা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন খোকন, এস এম শাহজাহান, সাদিকুর রহমান সবুজ, শেখ শওকত হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ১৬নং ওয়ার্ডের সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিল, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল, ১৭নং ওয়ার্ডের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, আব্দুল হাকিম, ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, ১৯নং ওয়ার্ডের সভাপতি এস আকরাম হোসেন খোকন, সাধারণ সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহিউদ্দিন টারজান, ২৫নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আনিচুর রহমান আরজু, ২৬নং ওয়ার্ডের সিনিয়র সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম বাচ্চু, হেদায়েত হোসেন হেদু, কাজী নজরুল ইসলাম, মীর মোসলেহ উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদকদ্বয় ওহেদুজ্জামান অহিদ, লিটু পাটোয়ারী, তুষার আলম, শেখ মারিফ, মোস্তফা জামাল মিন্টু, মো. হুমায়ুন কবিরসহ ২৫০ নেতাকর্মি। খুলনা সদর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল খান কালাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু, ২১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল উদ্দিন, ২৪নং ওয়ার্ডের সভাপতি কাউন্সিলর শমসের আলী মিন্টু, সহ সভাপতি ওমর ফারুক ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, ২৭নং ওয়ার্ডের সভাপতি হাসান মেহেদী রিজভী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া লিটন, ২৮নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ইশহাক তালুকদার,সহসভাপতি মাসুদ খান বাদল,  যুগ্ম-সম্পাদক শাহীন গাজী, ২৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজু, সিনিয়র সহসভাপতি খান শহিদুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আলী মিঠু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৩০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, সহসভাপতি গাজী শাহাদাৎ হোসেন, যুগ্ম-সম্পাদক মতিয়ার রহমান বুলেটসহ ৩১১ নেতাকর্মি।

রূপসার কাজদিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত লটারি ড্র

রূপসা প্রতিনিধি :

রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি সংক্রান্ত লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। ছাত্র/ছাত্রী অভিভাবকগণের স্বতস্ফূর্ত অংশ গ্রহনের মাধ্যমে গত ২৬ ডিসেম্বর সকাল ১১টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এসএমসি’সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।

ভর্তি লটারি ড্র অনুষ্ঠানে কাজদিয়া কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন।

স্কুলের শিক্ষক আ: কাদের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান খান শাহ জাহান কবির প্যারিস, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, প্রভাষক বাশির আহম্মেদ লালু, গাজী আমানুল্লাহ, সমাজসেবক হাবিবুর রহমান প্রমুখ।

সময় করেন ভর্তি সংক্রান্ত লটারি পরীক্ষায় ৬০জন মেয়ে ৬০জন ছেলে, মোট- ১২০জন ছাত্র/ছাত্রীর নাম আসে এবং অতিরিক্ত ১৫জনকে ওয়েটিং রাখা হয়েছে। আজ ২৭ ২৮ তারিখ ছেলেদের আগামী ২৯ ৩০ ডিসেম্বর পর্যন্ত মেয়েদের ভর্তি হবে এবং অপেক্ষামান তালিকা পদ শুন্য ছেলেদের ভর্তি ৩০ ডিসেম্বর তারিখ ধায্য করা হয়েছে।

এক প্লাটফর্মে আসছেন খুলনা ছাত্রদলের সাবেক নেতারা

খবর বিজ্ঞপ্তি

জানুয়ারী জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দিবসটি পালনে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নেয়া হয়েছে ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময়ে দলে বিভিন্ন কলেজের ছাত্র সংসদে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দকে এক প্লাটফর্মে আনার উদ্যোগ।

গণতন্ত্রের সংগ্রামের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিজয় অর্জন এখন বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্তদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে সাবেক ছাত্রদল নেতাদের একত্রিত করতে রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে সমন্বয় সভা। কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাবেক বর্তমান ছাত্রদল নেতাদের মিলনমেলা বসেছিল।

সভা থেকে ছাত্রদলের সোনালী অতীতের নেতৃবৃন্দ আগামী দিনে আন্দোলন সংগ্রামের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সদস্য সচিব আবু হোসেন বাবু, সুলতান মাহমুদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কাজী মাহমুদ আলী, কে এম হুমায়ুন কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আজিজুল হাসান দুলু, আজিজা খানম এলিজা, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, হাসিনুল ইসলাম নিক, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, এহতেশামুল হক শাওন, মাসুদ আলম শামীম, শফিকুল আলম নিপুন, কামরান হাসান, লাভলি আক্তার, ইবাদুল হক রুবায়েদ, জি এম তারেক, মশিউর রহমান যাদু, লতিফুর রহমান সোহাগ, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস প্রমুখ।

সভা থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফল করতে মহানগর জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়। মহানগরে দায়িত্ব পালন করবেন আজিজুল হাসান দুলু, শফিকুল ইসলাম হোসেন, হুমায়ুন কবির, শেখ সাদী, হাসিনুল ইসলাম নিক হাসানুর রশিদ মিরাজ। জেলায় দায়িত্ব পালন করবেন সুলতান মাহমুদ, মোল্লা এনামুল কবির, নাজমুস সাকির পিন্টু, শামীম কবির, কামরান হাসান ইবাদুল হক রুবায়েদ।

রূপসায় পলিথিন ব্যাগে মালামাল দেওয়ার অপরাধে দুই  ব্যবসায়ীকে জরিমানা

রূপসা প্রতিনিধি :

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে রূপসা বাজার এলাকায় দুই দোকান ব্যবসায়ীর নিকট থেকে হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রূপসা ঘাট বাজার এলাকায় দোকান ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ সরকারী নির্দেশ উপেক্ষা করে পলিথিন ব্যাগে মালামাল দিয়ে আসছে। ব্যবসায়ীরা ক্রেতাদের মালামাল বহনে ‘পাটের ব্যাগ’ না দিয়ে ‘পলিথিন ব্যাগে’ দোকানী মাল দেওয়ার অপরাধে ব্যবসায়ী মো. রিপন শেখ নুর মোহাম্মদকে হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। গত ২৬ ডিসেম্বর দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।

আ‘লীগের স্মরণ সভা দোয়া মাহফিল মঙ্গলবার

খবর বিজ্ঞপ্তি

প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতিক এর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাদ মাগরিব মহানগর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণসভা দোয়া মাহফিলে মহানগর, থানা ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বটিয়াঘাটার জলমা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বিধান রায়ের নিরঙ্কুশ বিজয়

বটিয়াঘাটা প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বিধান রায়ের নিরঙ্কুশ বিজয় অর্জন হয়েছে। তিনি পেয়েছেন ২৮ হাজার ৭শ ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি হয়েছেন হাজার ২শ ভোট নিয়ে ইসলামী আন্দোলনের হাতপাখার মোঃ শফিউল ইসলাম। অন্যদিকে ৩য় স্থান অধিকার করছেন নির্বাচনের ৩দিন আগে নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে আসা আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশিকুজ্জামান আশিক। তিনি পেয়েছেন ৫শত ৭১ ভোট। অপরদিকে ৪র্থ স্থান অধিকার করেছেন মোটরসাইকেল প্রতিক নিয়ে নৌকা প্রতিকের প্রতি সমর্থন করে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আঃ গফুর মোল্যা পেয়েছেন ২শত ৭০ ভোট। এছাড়াও ৫জন প্রতিদ্বন্দি প্রার্থীর মধ্যে স্বতন্ত্র অপর প্রার্থী ভূমি ব্যবসায়ী বিদার শিকদার পেয়েছেন মাত্র ৩০ ভোট। সব মিলিয়ে উপজেলার গোটা ইউনিয়নে নির্বাচনী পরিবেশ ছিলো উৎসব মূখর স্বতঃস্ফুর্থ এবং শান্তিপূর্ণ। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিলো প্রসংশনীয়। এদিকে নৌকা প্রতিকের প্রার্থী বিধান রায়ের বিজয়ে আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন সহযোগি সংগঠন বিজয় ঘোষনার পর স্থানীয় ইউনিয়ন উপজেলা সদরে মিষ্টি বিতরণ আনন্দ মিছিল করতে দেখা যায়।