মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।
সুমন গাজী, বয়স ১২ বছরের কম। ৭ম শ্রেণির এই ছাত্র এক হাতে পরিবার চালানোর ভার, অন্য হাতে বই। বাবা-মাকে নিয়ে সংগ্রামী জীবন তার। পরিবারের দ্বায়িত্ব নিয়ে পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করতে পড়ালেখা চালিয়ে যাচ্ছে সে। খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি গ্রামের ছালাম গাজীর ছোট ছেলে সে। সে বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আর্থিক অভাব-অনটনের মধ্যেও সে পরীক্ষায় সুনামের সঙ্গে কৃতকার্য হয়। সুমনের বাবা ছালাম গাজী দিনমুজুরের কাজ করতেন এবং সাথে সাথে ভ্যান গাড়িতে করে স্কুল-কলেজের সামনে, হাটে বাজারে পেয়ারা, আমড়া মাখিয়ে বিক্রয় করতো। দুই বছর আগে সে বাজুয়ায় চায়না প্রজেক্টের গাড়িতে মাটি টানার কাজ করতো। পরে গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে সে গাড়ি চালানো শিখতে শুরু করে আর গাড়ি চালাতে গিয়ে গাড়ি নিয়ে পাল্টি খায় এবং দুই পা ভেঙে যায়। চায়নারা তার চিকিৎসার ভার নেয় এবং চিকিৎসা করার পর সে বাড়িতে আসে পঙ্গু হয়ে। শুরু হয় আমাদের সংগ্রামী জীবন দুই বছর ধরে পঙ্গু হওয়ায় চলাচলে অযোগ্য হয়ে পড়েছেন তিনি। টাকার অভাবে তার চিকিৎসা ও আমাদের সংসার চালানো কষ্টদায়ক হয়ে পড়েছে। মা গোলাপী বেগম বৃদ্ধা এবং শারীরিকভাবে অক্ষম। দুই ভাই আমরা। বড় ভাই সোহাগ গাজী সে নবম শ্রেণীর ছাত্র। আমরা দুই ভাই ও বাবা-মা নিয়ে আমাদের সংসার। তাই উপায়ন্তর না পেয়ে নিজের ও বাবা-মায়ের পেটের তাগিদে সুমন গাজী হাতে তুলে নিয়েছেন ভ্যান গাড়ির হ্যান্ডেল। গাড়িতে করে পেঁয়ারা ও আমড়া মাখিয়ে বিক্রয় করে বাজারে বাজারে। বড় ভাই সোহাগ এই বছর এস এস সি পরীক্ষা দিবে। তাই বড় ভাইয়ের পড়াশোনার চাপ বেশি থাকায় আমাকে বেশি সময় দিতে হচ্ছে। সুমন গাজী বলেন ভাই যখন স্কুলে যায় আমি ভ্যানে করে বিক্রয় করি বড় ভাই আসলে আমি যেয়ে পড়াশোনা করি এভাবেই চলে আমাদের সংগ্রামী জীবন এবং বেঁচে থাকার বাস্তব লড়াই।











































