Home আঞ্চলিক পাটকেলঘাটায় ২ বিদ্রোহী প্রার্থী আ’লীগের গলার কাটা

পাটকেলঘাটায় ২ বিদ্রোহী প্রার্থী আ’লীগের গলার কাটা

10

পাটকেলঘাটা প্রতিনিধি॥

দল থেকে বহিষ্কার করা হলেও সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ইউপি নির্বাচনে দলীয় ২ বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর জন্য গলার কাটা হয়ে দাড়িয়েছে। এ সুযোগে সদব্যবহার করতে পারে জামায়াত-বিএনপির একমাত্র স্বতন্ত্র প্রার্থী।

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল থেকেই কুমিরা ইউপিতে ভোট গ্রহন শুরু হবে। ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯০৮৮ জন। পুরুষ ৯৭২৯ জন ও মহিলা ভোটার ৯৩৫৯ জন।

এদিকে নির্বাচনে মোট ৪জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের শেখ আজিজুল ইসলাম (নৌকা), বিদ্রোহী মোঃ রেজাউল ইসলাম রেজা (মটরসাইকেল), শেখ শাহবাজ আলী (আনারস), জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী (চশমা) প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

নাম প্রকাশ না করা স্বত্বে কয়েকজন ভোটার বলেন, নৌকার প্রার্থী ভাল লোক হিসেবে গতবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। এখানে আওয়ামী লীগ থেকেই ৩ জন প্রার্থী হয়েছেন। আর বিএনপি-জামায়াত থেকে মাত্র ১ জন। শিক্ষক হিসেবে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী অনেক জনপ্রিয়। শেষমেশ কি হবে দেখা যাবে ভোট গোনার পর। তবে আওয়ামী লীগ থেকে যদি ১ জন প্রার্থী থাকত তাহলে সমস্যা কম হত। কারণ এই ইউপিতে সংখ্যালঘু ভোটার তুলনামুলক অনেক বেশি।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী প্রার্থী শেখ আজিজুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী মোঃ রেজাউল ইসলাম রেজা ও শেখ শাহবাজ আলী সকলেই বিজয়ের ব্যাপারে সমান আশাবাদী। তবে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী বলেন, ভোট যদি সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তবে তার বিজয় সুনিশ্চিত।

এ ব্যাপারে তালা উপজেলা নির্বাচন কমিশনার রাহুল রায় জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে কুমিরা ইউপিতে পুলিশের সাথে সাথে বিজিপি মোতায়েন করা হয়েছে। ৩ টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ধরা হলেও আদেতে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, কুমিরা নির্বাচনে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোন রকম বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। জনগন নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।