Home আঞ্চলিক সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে: দীপ আজাদ

সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে: দীপ আজাদ

29


খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএফইউজের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও নাগরিক টেলিভিশনের হেড অব নিউজ দীপ আজাদ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং নিয়োগপত্র প্রদানের মধ্য দিয়ে সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কোন সাংবাদিককে চাকরীচ্যুত করা যাবে না। যেসকল প্রতিষ্ঠান এখনও সাংবাদিকদের নিয়োগপত্র দেয়নি অবিলম্বে প্রত্যেক সাংবাদিককে নিয়োগপত্র প্রদান করে চাকরীর নিশ্চয়তা দিতে হবে। যেসকল প্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদান করবে না তাদের বিরুদ্ধে বিএফইউজেসহ সাংবাদিক ইউনিয়ন কর্মসূচী গ্রহন করবে। তিনি সহাবস্থানের মধ্যদিয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তাকে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও টিভি রির্পোটার্স ইউনিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। মতবিনিময় সভা পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামুল হোসেন কচি। মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, মামুন রেজা, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিএফইউজের নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ–সভাপতি মহেন্দ্র নাথ সেন, সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, নুর হাসান জনি, বিমল সাহা, টিভি রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুনিল দাস, সাংবাদিক অরুন সাহা, টিভি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম, দিলীপ বর্মণ। এসময়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।