দেবহাটায় হিরো নিলয় মটরসের আয়োজনে টেকনিশিয়ান রিলেশনশিপ প্রোগ্রাম
দেবহাটা প্রতিনিধি ॥
দেবহাটায় হিরো নিলয় মটরসের আয়োজনে হিরো নিলয় মটরস হিরো মটর সাইকেলের জেনুইন পার্টসের টেকনিশিয়ান রিলেশনশিপ প্রোগ্রাম ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর, ২১ ইং) তারিখ দিনব্যাপী দেবহাটার নান্দনিক পিকনিট স্পট রুপসী ম্যানগ্রাভ ফরেস্টে টেকনিশিয়ান রিলেশনশিপ প্রোগ্রাম ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটার পারুলিয়াস্থ আলআমিন অটো পার্টস, সাতক্ষীরার আয়োজনে হিরো নিলয় মটরস হিরো মটর সাইকেলের জেনুইন পার্টসের টেকনিশিয়ান রিলেশনশিপ প্রোগ্রামে অন্যান্যের মধ্যে হিরো নিলয় মটরসের যশোর রিজিয়নের টেরিটরি ম্যানেজার আবু আহাদ প্রিন্স, হিরো নিলয় মটরসের যশোর রিজিয়নের টেরিটরি ম্যানেজার শরিফুল ইসলাম, হিরো নিলয় মটরসের পারুলিয়া আলআমিন মটরসের মালিক হাফিজুল ইসলাম, দেবহাটার সিনিয়র সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবি আর.কে.বাপ্পা, দেবহাটার বিভিন্ন মোটর সাইকেল ওয়ার্কসপের মালিকদের মধ্যে শিমুল হোসেন, রিয়াজুল ইসলাম, মাহফিজুর রহমান মাহফিজ, আকবর হোসেন, আজগার আলী, আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত হিরো নিলয় মটরস হিরো মটর সাইকেলের জেনুইন পার্টসের টেকনিশিয়ান রিলেশনশিপ প্রোগ্রাম ও বনভোজনে দেবহাটার বিভিন্ন এলাকার ৫০ জন উপস্থিত ছিলেন।
সিদ্ধিপাশা নির্বাচনীয় কর্মিসভায় ওয়ার্ড আওয়ামীলীগ এর দুই নেতাকে বহিস্কার
অভয়নগর প্রতিনিধি।।
আগামী ২৬ ডিসেম্বর সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করায় ওয়ার্ড আওয়ামীলীগের দুই নেতাকে স্থায়ী ভাবে বহিস্কার এর ঘোষনা দেন উপজেলা আওয়ামীলীগ।উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব এনামুল হক বাবুলের নির্দেশে,বহিস্কার ঘোষনা দেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার অলিয়ার রহমান।বহিস্কৃত নেতা হলেন সিদ্ধিপাশা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: হাতেম আলী সরদার ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আবু জাফর।গতকাল সিদ্ধিপাশার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে সিনিয়র নেতা সুখেন্দু দাস এর সভাপতিত্বে নির্বাচনীয় কর্মিসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরদার আহমেদ হোসেন, সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামীলীগে সাধারন সম্পাদক শেখ হাবিবুর রহমান,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহাসিন শেখ,সাধারন সম্পাদক বাবু গোবিন্দ দাস,নওয়াপাড়া পৌর আওয়ামীগের কার্যনির্বাহী সদস্য শাহ মুকিত জিলানী, উপজেলা কৃষকলীগ এর সাধারন সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ,উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাহাবুর রহমান,নওয়াপাড়া পৌর কৃষকলীগ এর সভাপতি ফারাজী মনির হাসান তাপস,সাধারন সম্পাদক মিজানুর রহমান আকুঞ্জী,প্যানেল চেয়ারম্যান যশোর জেলা পরিষদ লায়লা খাতুন,উপজেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক সুলতানা আরেফা মিতা,ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন আকাশ,শাহরিয়ার রহমান বাবু প্রমূখ।
শোভনালীর শালখালীতে চেয়ারম্যান প্রার্থী নজরুলের অফিস উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শোভনালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসরাম গাইনের নির্বাচনী অফিস উদ্বোধন ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে শালখালী বাজারে এ অফিস উদ্বোধন করা হয়।
স্বতন্ত্র প্রার্থীর আসারস প্রতীকে ভোট প্রার্থনাসহ বিভিন্ন শ্লোগান সহকারে মোটর সাইকেল ও ভ্যান শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে শালখালী বাজারে গিয়ে পথ সভায় মিলিত হয়। ফিতা কেটে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন, নূর আলী গাজী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম গাইন। আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আঃ বারীক গাজী, আলহাজ্ব রুহুল আমিন মীর, আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, নরেন্দ্র নাথ সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি মোহন্ত কুমার হাওলাদার, দুলাল চন্দ্র বাছাড়, চন্দন কুমার সরকার (বালিয়াপুর), সাদেক হোসেন, আঃ হাই (বালিয়াপুর), ইউনিয়ন আ’লীগের কাউন্সিলর আঃ সামাদ (বাঁকড়া), যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন নয়ন, আঃ রহিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনিছুর রহমান ও গীতা পাঠ করেন ডাঃ কুমারেশ সরকার। বক্তাগণ বলেন, আনারস প্রতীকের প্রার্থী গৌরবোজ্জল গাইন পরিবারের সন্তান। তার বড় ভাই আঃ ওহাব স্বাধীনতার পর প্রথম ইউপি চেয়ারম্যান ছিলেন, আরেক ভাই শহিদুল ইসলাম বারবার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন। তার উন্নয়নের ছোয়া এখনো ইউনিয়নের পরতে পরতে দৃশ্যমান। তার সুখ্যাতি ও ন্যায়পরায়নতা এখনো মানুষের মুখে মুখে শোনা যায়।
তার মৃত্যুর পর বর্তমান চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হিসাবে মাঠে নেমে নির্বাচিত হন। দীর্ঘ ৫ বছরাধিক কাল তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ঘুষ-দুর্নীতি, অনিয়মকে তিনি ঘুণা করেন। সরকারি সহায়তা বিতরণে কোন স্বজনপ্রীতি ও অনিয়ম করেননি।
আশাশুনিতে মেম্বার প্রার্থী সন্তোষের মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সন্তোষ কুমার মন্ডলের মোরগ প্রতীকের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে ওয়ার্ডের হাড়ীভাঙ্গা মৎস্য সেটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদরের ৮নং ওয়ার্ড নাটানা ও হাড়িভাঙ্গা গ্রামের কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের অংশ গ্রহনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ডাঃ হরিপদ মন্ডল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বর্তমান মেম্বার ও মেম্বার পদপ্রার্থী সন্তোষ কুমার মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিবকানন্দ বিশ্বাস, হরিপদ সরকার, সঞ্জয় কুমার মন্ডল প্রমুখ।
মেম্বার প্রার্থী সন্তোষ কুমার তার বক্তব্যে বলেন, আমি দুই দুউ বারের নির্বাচিত মেম্বার। এসময় আমি ওয়ার্ডের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। করোনাকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সুষ্ঠুভাবে বন্টন করেছি। নদী ভাঙ্গর কবলিত এলাকার প্রতিনিধি হিসাবে সবসময় ভাঙ্গর রক্ষায় একসাথে কাজ করেছি। টেকসই বাঁধ নির্মানের দাবী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করে এসেছি। চেয়ারম্যান সাহেবের সাথে মিলেমিশে এলাকার স্বার্থে কাজ করেছি। তিনি তার কোন ভুলত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সকলের কাছে মোরগ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
আশাশুনিতে মেম্বার প্রার্থী সিরাজুলের নির্বাচনী ইশতেহার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সিরাজুল ইসলাম আগামী ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত সমাবেশে তিনি ইশতেহার ঘোষণা করেন।
মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দু’বারের নির্বাচিত সফল মেম্বার সিরাজুল ইসলাম এবারের নির্বাচনে তালাচাবী প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। আমি পুনরায় নির্বাচিত হতে পারলে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন (কার্পেটিংসহ), শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করা, গৃহহীনদের পাশে থেকে গৃহের ব্যবস্থা করা, আইন শৃংখলা রক্ষা, মাদক সন্ত্রাস প্রতিরোধ, হিন্দু মুসলিম মিলেমিশে কাজ করা অব্যাহত রাখা, খেলাধুলায় যুবকদের সম্পৃক্ত করা এবং এলাকার অসহায় মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে চাই।
এসময় ইসলাম গাজী, শীতলপুর কমলাপুর যুব সংঘের সভাপতি কবিরুল ইসলাম, ইসমাইল হোসেন গাজী, হযরত আলি প্রমুখ উপস্থিত ছিলেন।
জলমার উন্নয়নে হাতপাখা মার্কায় ভোট দিন
খবর বিজ্ঞপ্তি।।
আগামী ২৬ শে ডিসেম্বর খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর সাহেব মনোনীত হাতপাখার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সফিউল ইসলামের পক্ষে প্রচারণার শেষ দিনে মটরসাইকেলে গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের গল্লামারি বাজার, মোহাম্মদ নগর, বিশ্বরোড, সুইচগেট, দরগাহ রোড, সাচিবুনিয়া, কৃষ্ণনগর, হোগলাডাংগা, কৈয়া বাজার, ইসলামবাগ, বাগমারা ব্রিজ, রিয়া বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ ইমরান, নগর সেক্রেটারৈ শেখ মোঃ নাসির উদ্দিন, বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ সফিউল ইসলাম, ইসলামী আন্দোলন নেতা মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, গাজী মুরাদ হোসেন, আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওঃ হাফিজুর রহমান, মোঃ আফসার মোল্লা, মোহাম্মদ মতি মোল্লা, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ হায়দার আলী, ইসলামী শ্রমিক আন্দোলনের মোঃ আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলনের আলহাজ্ব আবুল কাশেম, মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুর রশিদ, মোহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম নাসিব, মুফতি আমানুল্লাহ, আব্দুর রাকিব প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আগামীকাল ২৬ শে ডিসেম্বর জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ২৪ ডিসেম্ভর শুক্রবার বিকাল ৩ টায় মিল গেটে মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক ও সাধারন শ্রমিক কর্মচারীদের উদ্যোগে শ্রমিক জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । জনসভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন শ্রমবান্ধব সরকার এর সময়ে মহসেন জুট মিল মালিকের কাছে লক্ষ লক্ষ টাকা পাওনা থাকলেও অনেক শ্রমিক আজ ক্ষুধার জ¦ালায় কচুঘুটা ও শুকনা মুড়ি খেয়ে দিনপার করছে, অথচ শ্রমিকের পাওনা পরিশোধে কার্যকর কোন কিছুই দেখা যাচ্ছেনা । চলতি মাসের মধ্যে শ্রমিকের সকল বকেয়া এককালিন পরিশোধ করা না হলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান শ্রমিক নেতারা । এছাড়া আজ ২৫ ডিসেম্ভর শনিবার সকাল ১০ টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ও মিলগেটের সামনে শ্রমিক লঙ্গরখানা খোলা হবে বলে জানানো হয় শ্রমিক জনসভা থেকে । মহসেন জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সির সভাপতিত্বে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন , মোঃ শহিদ সরদার, মোঃ কেসমত আলী, মোঃ আলাউদ্দিন, আবু তালেব, শাহ মনিরুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, আইনউদ্দিন, শেখ মোঃ আবজাল হোসেন, মোঃ ইসমাইল , বাবুল শেখ , প্রমুখ। শ্রমিক জনসভা শেষে এক বিক্ষোভ মিছিল মিলগেট থেকে বের হয়ে শিরোমনি শিল্প এলাকার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মিলগেটে এসে শেষ হয় ।
কবি এ্যাডঃ বিজন বিশ্বাসের মৃত্যুতে খানজাহান আলী থানা গাঙচিলের শোক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গাংচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা সভাপতি কবি এ্যাডঃ বিজন বিশ্বাস (৬২)এর মৃত্যুতে খানজাহান আলী থানা গাঙচিলের উদ্যোগে এক শোকসভা ২৩ ডিসেম্বর শুক্রবার বেলা ৩ টায় ফুলবাড়িগেট বঙ্গ প্রদীপে অনুষ্ঠিত হয় । কবি এ্যডঃ বিজন বিশ্বাস স্ট্রোক জনিত কারনে গত ২২ ডিসেম্বর রাত পৌনে ১১টায় বাগেরহাট সদর হাসপাতালে পরলোকগমন করেন । সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় । গাঙচিল সাহিত্য পরিষদ খানজাহান আলী থানা শাখার সভাপতি এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ হাফিজুর রহমানের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি কবি হাদিউজ্জামান, কবি আনন্দ কুমার স্বর , কবি পিজিএল ইউনুসআলী , কবি সিকদার লাভলু ,কবি প্রদীপ আচার্য্য , প্রচার সম্পদক সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, কবি হুমাউন কবির ,শেখ রিয়াদ , শেখ রিফাত সহ খানজাহান আলী থানা গাঙ্গচিলের সদস্যবৃন্দ ।
ফকিরহাটের দোহাজারী মন্দিরে গীতা বিদ্যালয়ের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের দোহাজারী রাধা গোবিন্দ মন্দির ভিত্তিক গীতা শিক্ষার জন্য গীতা স্কুল খোলা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় উক্ত মন্দির চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে গীতা স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নলধা-মৌভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাজারী রাধা গোবিন্দ মন্দিরে গীতা স্কুলের সভাপতি শিশির দাশ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অজামিল ঢালী, সম্পাদক আনন্দ কুমার দে, ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের গীতা স্কুলের পরিচালক বাপ্পা দত্ত প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে একটি করে গীতা পাঠের বই প্রদান করা হয়েছে। এসময় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##
বাগেরহাটে দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠবার্ষিকী পালন
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার(২৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রকিষ্ঠাবার্ষিকী ও কেক কাটা অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সিনিয়র সাংবাদিক বাবুল সরদার, মো: দেলোয়ার হোসেন, আহসানুল করিম, শাহ আলম টুকু, শেখ আজমল হোসেন, বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, ইয়ামিন আলী, শওকত আলী বাবু , এস এম রাজ, শামসুর রহমান, মীর জায়েসী আশরাফি জেমস, সৈয়দ শওকত হোসেন, আকমল উদ্দিন সাখী , সোহাগ হাওলাদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রেখেছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে মুক্তিযুদ্ধের সময় একটি লাইন ছিল লাখ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা। ইত্তেফাক যাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যান করবে বলে সবাই আশাবাদ ব্যাক্ত করেন।
বাগেরহাটে র্যাবের অভিযানে দুই চিকিৎসক ও এক ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে দুই চিকিৎসক এবং এক ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে অপরিচ্ছন্ন পরিবেশ, ভঙ্গুর অবকাঠামো এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অপরাধে রামপাল উপজেলার ফয়লাহাট বাজারস্থ নিউ এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন বহির্ভুতভাবে নামের পিছনে ডাক্তার লেখা ও ইখতিয়ার বহির্ভুত প্রাক্টিস করার অপরাধে কামরুন নাহার মাহফুজা নামের এক মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে ১০ হাজার এবং মা মেডিকেল হলের প্রোপাইটর মেডিকেল এ্যাসিস্ট্যান্ট নারায়ন চন্দ্র মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের সহযোগিতায় বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার আজিজুল কবির ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই অর্থদন্ডাদেশ প্রদান করেন।
দন্ডাদেশ প্রাপ্ত চিকিৎসক কামরুন নাহার মাহফুজা নিউ এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতেন। মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হয়ে ডাক্তার লিখে প্রচার-প্রচারণা, জটিল রোগী দেখা ও নিয়ম বহির্ভুত পরামর্শ প্রদানের অপরাধে র্যাব-৬ এর সদস্যরা এই নারী চিকিৎসককে আটক করে। একই অপরাধে মা মেডিকেল হলের প্রোপাইটর মেডিকেল এ্যাসিস্ট্যান্ট নারায়ন চন্দ্র মন্ডলকে আটক করে র্যাব সদস্যরা। অন্যদিকে নিউ এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারের মালিক মোঃ মানছুর গা ঢাকা দেওয়ায় তার স্ত্রী হাবিবা সুলতানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। র্যাবের অভিযানের সময় বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার দাস উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জরিমানার আওতায় আনা ডায়গনস্টিক সেন্টারটি কোন প্রকার নিয়ম কানুন না মেনে তাদের কার্যক্রম পরিচালনা কর আসছিল। একটি কক্ষকে রান্না ঘর ও পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হত। সেন্টারে একটি এক্সরে মেশিন থাকলেও, মেশিনটি খুবই পুরাতন ও ্ভগুর। ১০ ইঞ্চি পুরু দেওয়াল ও এক দরজা বিশিষ্ট কক্ষে এক্সরে মেশিন রাখার কথা থাকলেও কক্ষটির অবস্থা অনেক খারাপ। দন্ডাদেশপ্রাপ্ত দুই চিকিৎসক দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভুতভাবে প্রাক্টিস করে আসছিল। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ঠকিয়ে আসছিল। ডায়গনস্টিক সেন্টার ও দুই চিকিৎসককে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার আজিজুল কবির বলেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক দুইজন চিকিৎসকে ৬০ হাজার টাকা এবং একটি ডায়গনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, জন মানুষের সুস্বাস্থ্য রক্ষার জন্য র্যাব বদ্ধ পরিকর। এর অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপাল উপজেলার ফয়লাহাট বাজারস্থ নিউ এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।সেখানে নানা অব্যবস্থাপনা ও লাইসেন্স না থাকার মত অপরাধ পাওয়া যায়।
দাকোপে শীতের ভরা মৌসুমেও চড়া দামে বিক্রয় হচ্ছে সবজি, বেড়েছে চাল-ডাল ও মুরগির দামও
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপে শীতের ভরা মৌসুমেও চড়া দামে বিক্রয় হচ্ছে সবজি, বেড়েছে চাল-ডাল ও মুরগির দামও।প্রতিনিয়ত বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সপ্তাহের ব্যবধানে চাল-ডাল-তেল-মুরগিসহ প্রায় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দাকোপের কয়েকটি বাজার ঘুরে এমনটা দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। মিনিকেট ৬০ থেকে ৬৫ টাকা, নাজিরশাইল ৬৪ থেকে ৭০, আটাশ চাল ৪৫ থেকে ৫০ এবং বিআর২৯ চাল ৪৬ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি ভোজ্যতেলের দামও বেড়েছে আরেক দফা। কোম্পানিভেদে এক লিটার সয়াবিন তেল ১৫৫ থেকে ১৬০ টাকা, দুই লিটার ৩০০ থেকে ৩১০ টাকা এবং পাঁচ লিটার ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে শীতকালীন সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। ফুলকপি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৩৫, টমেটো ৬০-৭০, শিম ৫০, গোল বেগুন ৫০-৬০, লম্বা বেগুন ৪০, গাজর ৫০, মূলা ৪০, লাউ ৬০ এবং শসা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে মুরগির দামও বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৭৫ থেকে ১৮০ টাকা, দেশি মুরগি ৪০০ টাকা, সোনালী ৩০০ এবং লেয়ার মুরগি প্রতি কেজি ২৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। দেশি পুরানো পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা, বার্মা পেঁয়াজ ৪০ এবং ভারতের পেঁয়াজের কেজি ৪৫ টাকা। আদা ১২০ টাকা, রসুন ৬০ থেকে ১৬০ টাকা। নতুন আলু ৪০ টাকা এবং পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দামে। তবে ডিমের দাম একটু কমেছে। বর্তমানে ডজন ১০০ টাকা থেকে কমে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মসুরি ডাল ১০ টাকা বেড়ে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মশলার দামও কিছুটা বেড়েছে। মাছ বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বড় রুই কেজি ৩০০ টাকা, মাঝারি ২৫০ থেকে ২৭০, টেংরা ৫৫০ থেকে ৬০০, শোল ৫০০, শিং ২৮০, পাবদা ২৬০, বড় চিংড়ি ৭৫০ থেকে ৮০০, মাঝারি ৫০০ থেকে ৬৫০ টাকা। ইলিশের কেজি ১২০০ টাকা। তবে মাংসের দাম গত সপ্তাহের মতই রয়েছে।
যুবদল নেতার মেয়ের মৃত্যুতে খুলনা বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের নবজাতক মেয়ে আরাভি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং নিয়োগপত্র প্রদানের মধ্য দিয়ে সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে: দীপ আজাদ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএফইউজের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও নাগরিক টেলিভিশনের হেড অব নিউজ দীপ আজাদ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং নিয়োগপত্র প্রদানের মধ্য দিয়ে সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কোন সাংবাদিককে চাকরীচ্যুত করা যাবে না। যেসকল প্রতিষ্ঠান এখনও সাংবাদিকদের নিয়োগপত্র দেয়নি অবিলম্বে প্রত্যেক সাংবাদিককে নিয়োগপত্র প্রদান করে চাকরীর নিশ্চয়তা দিতে হবে। যেসকল প্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদান করবে না তাদের বিরুদ্ধে বিএফইউজেসহ সাংবাদিক ইউনিয়ন কর্মসূচী গ্রহন করবে। তিনি সহাবস্থানের মধ্যদিয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তাকে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও টিভি রির্পোটার্স ইউনিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। মতবিনিময় সভা পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামুল হোসেন কচি। মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, মামুন রেজা, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিএফইউজের নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, নুর হাসান জনি, বিমল সাহা, টিভি রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুনিল দাস, সাংবাদিক অরুন সাহা, টিভি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম, দিলীপ বর্মণ। এসময়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।











































