বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি:
জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনার রশিদ বলেছেন দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই, এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে তৃনমূল পর্যায় থেকে শেখ হাসিনা মনোনীত নেীকা প্রতিকের প্রার্থীকে জয় যুক্ত করতে হবে। তাই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে দল-মত নির্বিশেষে সকলে একযোগে নেীকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতে কাদে কাদে মিলিয়ে কাজ করতে হবে। শুক্রবার সন্ধা ৬টায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত বিধান রায়ের নেীকা প্রতিকের পক্ষে নির্বাচনি প্রচারনা উপলক্ষে হরিনটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনি পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহামুদ ডন এর সভাপতিত্বে ও মহানগর আ’লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ হাফেজ শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত নেীকা প্রতিকের প্রচারনা পথ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি বিএম সালাম, এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামাল জামাল, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক সাংসদ ননী গোপাল ম-ল, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি অসিত বরণ বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগ সহ সভাপতি মৃনাল কান্তি জোয়াদ্দার, কৃষক লীগের কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ জামিল খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডঃ সুভাষ তরফদার, উপজেলা আওয়ামীলীগ নেতা রাজ কুমার রায়, গোবিন্দ মল্লিক, মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফেরদাউস হোসেন লাবু, জেলা যুবলীগ নেতা রাসেল কবির, জলমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু, মহানগর স্বেচ্ছা সেবকলীগ ও মহানগর ছাত্রলীগ সাধারন সম্পাদক শেখ রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা এ্যাডঃ পলাশী মজুমদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোজ উপজেলা সভাপতি ইন্দ্রোজিৎ টিকাদার, উপজেলার কৃষকলীগ সভাপতি গেীরদাস ঢালী, জলমা কৃষকলীগ সাধারন সম্পাদক ভরত ম-ল, আফ্রোজা বেগম শোভা, শিউলী মিস্ত্রী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল মমিন রানা, সাধারণ সম্পাদক রেজোয়ান শেখ ইমন, ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মোঃ ইনসান ইকবাল, ইউ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম লিটন, মাফিয়া কবির, সরোয়ার কাজী জামান, বিজন রায়, ব্রজেন রায়, বিধান হালদার, প্রদীপ হীরা,সবুজ মিস্ত্রি, চিরঞ্জীব মল্লিক, রথিন মল্লিক, বিএম মাছুম প্রমুখ।
সভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জলমা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মটোরসাইকেল প্রতিকের প্রার্থী আঃ গফুর মোল্লা আওয়ামীলীগ মনোনীত নেীকা প্রতিকের প্রার্থী বিধান রায়কে সমর্থন জানিয়ে তার সকল অনুসারীদের আগামী ২৬ ডিসেম্বর নেীকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।











































