খবর বিজ্ঞপ্তি।।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার নগর বিএনপির নবঘোষিত আহবায়ক কমিটির নেতারা বিভিন্ন চার্চে যান এবং ধর্মীয় যাজক ও সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির পক্ষ থেকে ফুল ও কেক উপহার দেওয়া হয়।
খৃষ্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা বলেন, সত্য, ন্যায় ও করুণার পথ প্রদর্শক যীশুখৃষ্ট এদিনে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের সকল খৃষ্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যীশুখৃষ্টও একইভাবে তার অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন। মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া।
বিএনপি নেতারা সন্ধ্যা ৬টায় সোনাডাঙ্গায় বিশপ হাউজে যান এবং ডিভিশনাল প্রধান জেমস রমেন বৈরাগীর হাতে ফুল ও কেক তুলে দেন। এরপর বাবু খান রোডে সেন্ট জোসফস ক্যাথিড্যালে এবং পরে সেন্ট মেরিজ চার্চে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, আজিজুল হাসান দুলু, শাহীনুল ইসলাম পাখি, কে এম হুমায়ুন কবির, আজিজা খানম এলিজা, মাহবুব হাসান পিয়ারু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, একরামুল হক হেলাল, এডভোকেট তৌহিদুর রহমান তুষার, মজিবুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, মোহাম্মদ আলী বাবু, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, শেখ ইমাম হোসেন, জহর মীর, হাবিব বিশ্বাস, আনজিরা খাতুন, নিঘাত সীমা, মতলেবুর রহমান মিতুল, আব্দুল মান্নান মিস্ত্রী, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মো:তাজিম বিশ্বাস, কাজী শাহনেওয়াজ নিরু, মো: খোদাবক্স কোরায়শী কালু, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, জাহাঙ্গীর হোসেন, জাকীর ইকবাল বাপ্পী, সজিব তালুকদার, শরিফুল আলম, শেখ শাহীনউদ্দীন, মাহমুদ হাসান শান্ত, মুনতাসীর আল মামুন, সাইফুল মল্লিক, লাবু বিশ্বাস, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, আসাদুজ্জামান আসাদ, সোহেল মোল্ল্যা, মাহাবুব হোসেন বাবুল, মনিরুজ্জামান মনি, হারুনর রশীদ মাসুম, আমিন আহম্মেদ, এম এম জসিম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, রুবেল মীর, মিজানুর রহমান মিজান, শাহাজালাল মোল্ল্যা, মো:সামাদ বিশ্বাস, মিসেস মনি প্রমুখ।
শনিবার খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সভা
আগামীকাল ২৫ ডিসেম্বর শনিবার বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা।
সভায় সদ্য বিলুপ্ত খুলনা মহানগর বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপদেষ্টামন্ডলী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রধান, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, খুলনা সিটি কর্পোরেশনের বিএনপি মনোনিত সাবেক ও বর্তমান নির্বাচিত কাউন্সিলর গন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ,সাবেক ছাত্র ও যুবদল নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
লঞ্চ দূর্ঘটনায় হতাহতের ঘটনায় খুলনা বিএনপির শোক
বরগুনাগামী অভিযান–১০ লঞ্চে অগ্নিকান্ডে ৪০ জন নিহত, শতাধিক আহত ও অনেকে নিখোঁজ থাকার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দূর্ঘটনার কারণ উদঘাটন, দোষীদের শাস্তির ব্যবস্থা ও ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, ইতিপূর্বে দেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ভবনে অগ্নিকান্ডের ঘটনায় এমন ভয়াবহ মৃত্যুর মিছিল দেখেছে জাতি। কিন্ত মাঝ নদীতে যাত্রীবোঝাই চলমান লঞ্চে আগুন লেগে এমন বিভৎস মৃত্যুর ঘটনা আগে কখনো ঘটেনি। বিবৃতিতে স্বজন হারানোর পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।
বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।











































