Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

14

ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি।।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন পাইকগাছা ডুমুরিয়া ও দাকোপ উপজেলার শাখার উদ্যোগে মজলিসে সূরা অধিবেশন ও নির্বাচনে অংশগ্রহণকারী হাতপাখা প্রতীকের  প্রার্থীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পাইকগাছা উপজেলার অস্থায়ী কার্যালয়ে পাইকগাছা উপজেলার আহবায়ক আলহাজ্ব কারী আব্দুর রহমান সাহেবের সভাপতিত্বে ও মুফতি মোহাম্মদ বেলাল হুসাইনেরপরিচালনায় মজলিসে শুরার অধিবেশ অনুষ্ঠিত হয়ডুমুরিয়া উপজেলাঃ ডুমুরিয়া উপজেলা শাখার মজলিসে সূরার অধিবেশন বিকাল ৫ টায়  ডুমুরিয়া বাজার শেখ আব্দুল মজিদ মিলনায়তনে মাওলানা মাহবুবুল আলমের সভাপতিত্বে  এবং মুফতি ওমর ফারুক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।দাকোপ উপজেলাঃ দাকোপ উপজেলার মজলিসে শূরার অধিবেশন গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলা কার্যালয়ে উপজেলা সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল নোমানের পরিচালনায়  মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।  পৃথক পৃথক অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি  ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।  সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান,জেলা সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ গালীব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ আসাদুজ্জামান তুহিন। সেক্রেটারী মোঃ ফারুক খলীফা হাফেজ মোঃ ওসমান শেখ। মাওলানা মোঃ ওবায়দুল্লাহ। হাফেজ মোঃ মহিন উদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম। মোঃ মামুনুর রশিদ। জিএম নওশের আলী প্রমুখ। সভায় নির্বাচনে অংশগ্রহণকারী হাতপাখা প্রতীকের প্রার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

আশাশুনি প্রতিবন্ধীদের খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিলিয়েন ফন্ডস এর অর্থায়নে, ডিআরআরএ এর সহযোগিতায় আইডিয়ালের ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। প্রকল্পের সুপার ভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় ও আইডিয়াল পরিচালক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাইক্রো ফাইন্যান্স কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস এম মিজানুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ২৫০ জন প্রতিবন্ধীকে ১০ কেজি করে চাউল,  ২ কজি ডাউল, ৩ কেজি আলু, ১ লিঃ সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং মাস্ক ও সাবান এর প্যাকেজ প্রদান করা হয়।

আশাশুনিতে নৌকার প্রার্থী হোসেনের নির্বাচনী মিছিল ও পথসভা

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি সদর ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসেনুজ্জামান হোসেনের নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি দক্ষিণ পাড়া গাছতলা থেকে নৌকা প্রতীকের ব্যানার, ফেস্টুন নিয়ে একটি বিশাল মিছিল বের হয়ে বাজার ও উপজেলা পরিষদ মোড় ঘুরে পুনরায় একই জায়গায় ডসয়ে শেষ হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম শাহাজান আলীর সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে আ’লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এস এম হোসেনুজ্জামান হোসেন বলেন, আমি বাংলাদেশ আ’লীগের আস্তাভাজন ও পরিক্ষিত সৈনিক হওয়ায় জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আশাশুনি সদর ইউনিয়নে আমাকে নৌকা প্রতিক দিয়ে পাঠিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, আমার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থীরা আমাকে গরিবের পোলা বলে আখ্যায়িত করেছেন। এতে আমি দুঃখ পাইনি, বরং গর্বিত হয়েছি। কারন আমি নির্বাচনে নামার আগেই এলাকার বহু গরিব দুখি অসহায় মানুষের সেবা করেছি। আমি গরিব তাইতো গরিবের বন্ধু হয়ে থাকতে চাই। তিনি তার বিরুদ্ধে সমালোচনা করার আগে প্রতিপক্ষ প্রার্থীদের আত্মসমালোচনা করার আহবান জানান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম মহিতুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ুন কবির সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আছাদুল ইসলামসহ উপজেলা আ’লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভূমিদস্যু ও দুর্নীতিমুক্ত জলমা ইউনিয়ন গড়ার লক্ষ্যে হাতপাখা মার্কায় ভোট দিন- ইসলামী আন্দোলন

 খবর বিজ্ঞপ্তি।।

আগামী ২৬ শে ডিসেম্বর খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর সাহেব মনোনীত হাতপাখার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সফিউল ইসলামের পক্ষে গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গল্লামারি মাছ ঘাট, গল্লামারি বাজার, মোহাম্মদ নগর, বিশ্বরোড, সুইচগেট, দরগাহ রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ ইমরান, নগর সেক্রেটারৈ শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, নগর সহ সভাপতি মুফতি মাহবুবুর রহমান, বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ সফিউল ইসলাম, ইসলামী আন্দোলন নেতা মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আবু সাঈদ, মাওলানা হায়দার আলী মাওলানা নাসিম উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, গাজী মুরাদ হোসেন, আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান, মোঃ আফসার মোল্লা, মোহাম্মদ মতি মোল্লা, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ হায়দার আলী, ইসলামী শ্রমিক আন্দোলনের মোঃ আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলনের মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুর রশিদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম নাসিব, মোঃ আব্দুস সবুর, মুফতি আমানুল্লাহ, ইশা ছাত্র আন্দোলনের ইব্রাহিম ইসলাম আবির, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসাইন আহমদ, নুর আহমদ, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আগামী ২৬ শে ডিসেম্বর জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন, ভূমিদস্যু একটি ইউনিয়নে খেদমত করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

শেখ হাসিনা আর্ত-পীড়িত অসহায় মানুষের কল্যাণে কাজ করে চলেছেন: মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর্ত-পীড়িত অসহায় মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। করোনা মহামারীকালে খাদ্য ও অর্থ সহায়তার মাধ্যমে তিনি কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে বৈশ্বিক এ সংকট সফলতার সাথে মোকাবেলা করেছেন। এখন শীতার্ত দরিদ্র পরিবারের জন্য তিনি কম্বল পাঠিয়েছেন। দরিদ্র মানুষকে সহায়তাদানের মাধ্যমে প্রধানমন্ত্রী আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে চলেছেন। সরকারের পাশাপাশি সকলে যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের জীবন ও জীবিকার পথ আরো সুগম হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। তিনি সামর্থবান সকলকে দরিদ্র শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুন্সী আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

রেলিগেটে বন বিভাগের ৫ টি অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট

  ফুলবাড়ীগেট প্রতিনিধি

 ফুলতলা সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষন কেন্দ্র ( এস এফ এন টিসি) উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্টে নুরী তাসমিন ঊর্মি এর নেতৃত্বে ্ভ্রাম্যমান আদালদ বৃহস্পিতিবার বিকালে দৌলতপুর ও রেলিগেট এলাকায় অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন । এ সময় লাইসেন্সবিহীন ৫ টি করাত কলকে ৫ হাজার টাকা তরে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় । দন্ডপ্রাপ্ত করাতকলের মালিকেরা হলেন মোস্তফা কামাল , মোস্তাফিজুর রহমান, মোঃ মোস্তফা কামাল, আঃ রাজ্জাক হাওলাদার, ও মোঃ ইছানুর রহমান । অভিযানকালে খুলনার সহকারি বন সংরক্ষক কাজী মোকাম্মেল কবির ,এস এফ এন টিসি ফুলতলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, বয়রা ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী মোল্লা, দিঘলিয়া উপজেলা বন কর্মকর্তা সৈয়দ আবুল হোসেন সহ স্থানিয় থানা পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন । এসময় করাতকল মালিকদেরকে আগামি ১ মাসের মধ্যে প্রয়োজনিয় কাগজপত্রসহ লাইসেন্স করার নির্দেশ দেওয়া হয় ।

শিশু সুরক্ষা জোটের আলোচনা সভা

 খবর বিজ্ঞপ্তি

২৩ ডিসেম্বর, ২০২১ শিশুর অধিকার সুরক্ষার লক্ষ্যে শিশু সুরক্ষা জোটের পুন: গঠন সভা বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন-খুলনার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সকলের সম্মতিতে এবং মোহাম্মাদ মাসুদুর রহমান (এরিয়া ম্যানেজার,ওয়ার্ল্ড ভিশন) এর সঞ্চালনায় সভাপতি নির্বাচিত হন এ্যাড: শামীমা সুলতানা শীলু, মাসাস, সহ-সভাপতি সিলভী হারুন, নাগরিক ফোরাম খুলনা, সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড, নির্বাহী পরিচালক, পরিবর্তন-খুলনা, আইন বিষয়ক পরামর্শক এ্যাড: মোমিনুল ইসলাম, তথ্য বিষয়ক কর্মকর্তা ইসমত আরা হীরা, নির্বাহী পরিচালক সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা, অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থাদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলন, লোকোজ, রুপসা, লিডার উইনরক ইন্টা:, সি এস এস, কারিতাস বাংলাদেশ, ইউসেফ বাংলাদেশ, মানবাধিকার সুরক্ষা কমিটি, ব্লাষ্ট, ধ্রুব এর প্রতিনীধীবৃন্দ, সিসিপিসি প্রকল্প সমন্বয়কর্মী উম্মে ছালমা, শোয়াইব হোসেন সমাজকর্মী পরিবর্তন-খুলনা, রোকেয়া বানু, তানিয়া খাতুন প্রমুখ।

রূপসার পুটিমারী বিলে ঘোড়দৌড় প্রতিযোগিতা আজ

খবর বিজ্ঞপ্তি

রূপসার পুটিমারী বিলে অনুষ্ঠিত হচ্ছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযাগিতা। আজ শুক্রবার দুপুর ২টায় শুরু হবে এই প্রতিযোগিতা। মহান বিজয় দিবস পালন উপলক্ষে জে কে এস ক্রীড়া সংস্থা এই বর্নাঢ্য আয়োজন করেছে। এবার ৪৮তম আসর। সকল প্রকার প্রচার প্রচারণা শেষ হয়েছে। পুরো বিলকে সাজানো হয়েছে মনোরম পরিবেশে। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৫টি ঘোড়া অংশ নিবে বলে আয়োজক কমিটি সূত্র জানান।

প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনীম, থানা ইনচার্জ সরদার মোশররফ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক  আলী সরদার এবং নগর যুব লীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। সভাপতিত্ব করবেন আয়োজক কমিটির সভাপতি আল ফারুক বাবুল। পরিচালনায় থাকবেন সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ আসাদুজ্জামান।

ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্যাপন কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, প্রথম স্থান অধিকারী ১০হাজার টাকা, ২য় স্থানঅধিকারী ৭হাজার টাকা, ৩য় স্থান অধিকারী ৫হাজার টাকা, ৪র্থ স্থান অধিকারী ৩হাজার টাকা এবং ৫ম স্থান অধিকারীকে ২হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়াও প্রত্যেক ঘোড়া মালিককে সান্তনা পুরস্কার হিসেবে ১হাজার টাকা দেয়া হবে। প্রতিযোগিতায় যে কোন ঘোড়ার মালিক অংশ নিতে পারবেন। আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এই বর্নাঢ্য আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

বাগেরহাটে প্রেমের টানে পালিয়েছে কিশোর-কিশোরী, ঘরবাড়ি-ভাংচুর লুটপাট

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়েছেন দশম শ্রেণি পড়ুয়া কিশোর স্মরণ কুমার বর্মণ (১৬) এবং একই শ্রেণির কিশোরী ইভা আক্তার (১৬)। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মেয়ের বাবা ও তার লোকজন ছেলের বাড়ি ভাংচুর, লুটপাট ও ছেলের বাবাকে মারধর করেছেন।মেয়েকে ফিরে পেতে বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মেয়ের মা বিউটি বেগম।পলাতক কিশোর-কিশোরীদের বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা। এদিকে পলাতক কিশোর-কিশোরীকে খুজে বের করতে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।

পলাতক কিশোর স্মরণ কুমার বর্মণ বাগেরহাট সদর উপজেলার কুড়শাইল গ্রামের সাধন কুমার বর্মনের ছেলে। কিশোরী ইভা আক্তার পার্শ্ববর্তী আড়পাড়া গ্রামের মাসুদ মোড়লের ছেলে। তারা দুইজনই আড়পাড়া-কুড়শাইল মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেণিতে পড়াশুনা করতেন।

পলাতক কিশোরের বাবা সাধন কুমার বর্মন বলেন, ইভা আক্তারের সাথে আমার ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। এই অসম প্রেম থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সময় আমার ছেলেকে বকাঝকা ও মারধরও করেছি। তাতেও ফেরেনি তারা। একপর্যায়ে সোমবার (২০ ডিসেম্বর) রাতে ছেলে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এর জেরে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ইভার বাবা মাসুদ মোড়ল ও তার লোকজন আমার বাড়িতে এসে কলাপ্সিপল গেট, আলমারি ও টিভি ভাংচুর করে। এসময় বেশকিছু স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় তারা। তাদের ভয়ে আমি প্রতিবেশী প্রদীপ মন্ডলের বাড়িতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। ভাংচুর শেষে তারা ওই বাড়িতে এসে আমাকে মারধর করে, মাসুদ মোড়লের দায়ের কোপে আমার বাম হাতের মধ্য আ্গুল কেটে ঝুলেগেছে। আমাকে ঠেকাতে এসে মাসুদের মারধরে অমিত সাহা ও প্রদীপ মন্ডলও আহত হয়েছেন। তিনি আরও বলেন, ছেলে-মেয়ে পালিয়েছে প্রেমের টানে। এতে আমাদের কোন সম্পৃক্ততা নেই। তারপরও আমি এবং আমার আত্মীয় স্বজন ছেলে-মেয়েকে খুজতেছি। কিন্তু কোনভাবে সন্ধান পাচ্ছি না। আমরা চাই ছেলে-মেয়ে বাড়িতে ফিরে আসুক।

কিশোরের মা কৃষ্ণা রানি বর্মন বলেন, প্রেমের সম্পর্কের কারণে ছেলে-মেয়ে পালিয়েছে। এতে আমাদের দোষ কি। তারপরও মেয়ের বাবা আমার স্বামীকে মারধর  করেছে, কুপিয়েছে। গোয়ালের গরু ধরে নিয়ে গেছিল তারা, চেয়ারম্যানের হস্তক্ষেপে ফেরত দিলেও আমাদেরকে এলাকা ছাড়া করার হুমকী দিচ্ছে তারা। ভয়ে যুবতী দুই মেয়েকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। আমরা চাই যে কোন মূল্যে ছেলে-মেয়ে ফিরে আসুক। আমরা শান্তিতে বসবাস করি।

কিশোরের পরিবারের অভিযোগ অস্বীকার করে পলাতক কিশোরীর মা বিউটি বেগম বলেন, আমার মেয়ে ইভা আক্তার খুবই সহজ সরল প্রকৃতির। স্মরণ কুমার বর্মন ও আমার মেয়ে একই শ্রেণিতে পড়লেও স্মরণ খুবিই বাজে প্রকৃতির একটি ছেলে। সে নিয়মিত নেশা করে। নানাভাবে চাপ প্রয়োগ করে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে নেশাখোর স্মরণ কুমার বর্মন। আমি কখনও আমার মেয়েকে ছাড়া থাকিনি, আপনারা যেকোন মূল্যে আমার মেয়েকে এনে দিন এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন বিউটি বেগম। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামীর মানসিকভাবে অসুস্থ্য। মেয়ে পালিয়ে যাওয়ার খবরে সে একটু বেশামাল হয়ে পড়েছে। যার কারণে তাকে একটু অন্য বাড়িতে রাখা হয়েছে। তবে ছেলের বাড়িতে যেয়ে ভাংচুর-লুটপাটের ঘটনা সঠিক নয়।

এদিকে হামলা-মামলা ও ভাংচুর বাদ দিয়ে অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীকে খুজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় আসাদুজ্জামান মোড়ল, হুমায়ুন কবির মোড়ল, সবুজ মোড়ল নামের কয়েকজন বলেন, এলাকার সবাই জানে এই ছেলেমেয়ের প্রেমের সম্পর্কের কারণে ঘর ছেড়েছে। এটা কারও একার দোষ নয়। এক্ষেত্রে উত্তেজিত না হয়ে সবাই মিলেমিশে এদের খুজে বের করা প্রয়োজন।

জয়ন্তী রানী বর্মন নামের এক নারী বলেন, ছেলে-মেয়ে তাদের কর্মের ফল ভোগ করবে। কিন্তু বাবা-মায়ের উপর অত্যাচার, বাড়িঘর ভাংচুর লুটপাট এক ধরণের অশভ্যতা। আমরা এলাকাবাসী এসব চাই না।

হানিফ মোড়ল নামের এক বৃদ্ধ বলেন, মেয়েটা অনেক ভাল ছিল কিন্তু কেন এমন করল জানিনা। তবে সবকিছু ভুলে তাদের উচিত ফিরে আসা। তাহলে দুই পরিবারই শান্তিতে থাকতে পারবেন।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, আমরা কিশোরীর মায়ের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। ঘনিষ্ট সম্পর্কের কারণে ঘর ছাড়া অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীকে উদ্ধার করতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।

বাগেরহাটগাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতির মৃত্যুতে শোক

স্টাফ রিপোটার,বাগেরহাট

গাঙচিলসাহিত্য ও সংস্কৃতি পরিষদেরবাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট বিজন বিশ্বাস মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক বার্তা দিয়েছেনগাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠতা খান আখতার হোসেন, নির্বাহি সমন্বয়ক শিউলি খান, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, সাধারন সম্পাদক মো. আলতাফ হোসনে,জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ সকল শাখার সভাপতি সাধারণ সম্পাদক গন ও বাগেরহাট জেলা শাখার নেতৃবৃদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।মৃত বিজন বিশ^াস বুধবার (২২ডিসেম্বর) রাতে বাগেরহাট সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও বহু আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফকিরহাটের আট্টাকায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ে উন্মুক্ত ওয়ার্ডসভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই, উন্নয়ন অভীষ্ট অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ে ৩নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা বৃহস্পতিবার বিকাল ৪টায় আট্টাকা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা রানী সরকার। সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো.সাইফুল ইসলাম। ইউপি সচিব মো. সোহেল রানা এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক তুষার কান্তি রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, সমাজসেবক শেখ আব্দুর ছালাম ও সমাজসেবক মোঃ কওসার আলী ফকির প্রমূখ। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি নারীনেত্রী সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ##

শ্রম প্রতিমন্ত্রী খুলনার সফরসূচি

তথ্য বিবরনী।।

         শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১০ দিনের সফরে আগামীকাল ২৪ ডিসেম্বর খুলনায় আসছেন।

         সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় গাইকুড় যুব পরিষদ ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

          তিনি ২৬ ডিসেম্বর বিকাল চারটায় দৌলতপুর মহসিন মহিলা কলেজে দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে আটটি ওয়ার্ডের কর্মীসভায় যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকাল তিনটায় ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভায় যোগদান করবেন।

        তিনি ২৮ ডিসেম্বর মাগরিব বাদ প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্ব-স্ব ট্রেড ইউনিয়ন ও বাসভবনে কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করবেন। প্রতিমন্ত্রী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় দৌলতপুর বেবি স্ট্যা-ে চত্বর থেকে শোক র‌্যালিসহ মুহসিন রোডস্থ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন ও শহিদের কবর জিয়ারত এবং দোয়া অনুষ্ঠানে যোগদান, যোহারবাদ রেলিগেট বায়তুল ইলাহ জামে মসজিদসহ সকল ওয়ার্ডের মসজিদে দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠানে এবং মাগরিব বাদ খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ মহানগরের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

          তিনি ৩০ ডিসেম্বর সকাল ১১টায় মীরেরডাঙ্গা সোনালী জুট মিলসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদ অধ্যাপক আবু সুফিয়ান বীর প্রতীক এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসুস্থ শ্রমিকদের স্বাস্থ্য সেবার ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন এবং বিকাল তিনটায় দৌলতপুর বেবিস্ট্যা-ে স্মরণ সভায় সভাপতি হিসেবে যোগদান করবেন।

        প্রতিমন্ত্রী ৩১ ডিসেম্বর ও পহেলা জানুয়ারি  নিজ বাসভবনে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।

তিনি ২ জানুয়ারি বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

পাওনার দাবিতে   মহসেন জুট মিল শ্রমিকদের  অবস্থান কর্মসূচি পালন আজ শ্রমিক জনসভা 

 ফুলবাড়ীগেট প্রতিনিধি 

 খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ২৩ ডিসেম্ভর বৃহস্পতিবার সকাল ১০  টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ৩য় দিন  মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করেন   শ্রমিকরা । কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টে অর্জিত টাকা পরিশোধ না করে মিল মালিক নাটক শুরু করেছে, এবার আর কোন প্রতিশ্রতি নয় আমাদের নায্য পাওনা নিয়ে ঘরে ফিরবো , আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে , আজ শুক্রবার ২৪ ডিসেম্ভর বিকাল ৪ টায় মিলের প্রধান গেটের সামনে শ্রমিক জনসভা থেকে লাগাতার কঠিন কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারন করেন শ্রমিক নেতারা । মহসেন জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সির সভাপতিত্বে বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন , মোঃ শহিদ সরদার, মোঃ আনোয়ার হোসেন, নুর ইসলাম, মান্নান, মোঃ ইকবাল, হুমায়ুন, সুলতান শেখ, আইনউদ্দিন, মাহাবুব , শেখ বাবুল হোসেন , মোঃ আবজাল হোসেন প্রমুখ।

শিরোমনি হুগলী বিস্কুট কোঃ চালু ও বকেয়া পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি ও গেটসভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানি চালু ও শ্রমিকদের চুড়ান্ত পাওনা এককালীন পরিশোধের দাবিতে কারখানার প্রধান গেটের সামনে ২৩ ডিসেম্ভর বৃহস্পতিবার সকাল ১১ টায় অবস্থান কর্মসূচি ও গেটসভা অনুষ্ঠিত হয় । হুগলী বিস্কুট কোম্পানি ওয়াকার্স ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফরহাদ মোড়লের পরিচালনায় বক্তৃতা করেন বেসরকারী জুট মিল শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, কেসমত আলী, মোঃ আলাউদ্দিন, আবু তালেব , হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক নেতা মোঃ ইয়াসিন, শেখ আবুল হোসেন, মোঃ আকতার, মোঃ হাফিজ, জিন্নাত, মোঃ আবু হামজা, মিন্টু, তুহিন কাজী, রবিউল, মোফাজ্জেল, মারিয়া , আকলিমা, পারভিন, জহুরা, শাহানাজ প্রিয়া , ইমরান, লিপি, অলুপা, আলেয়া প্রমুখ গেটসভা থেকে বক্তারা বলেন কোম্পানিটা চলতি বছরের ১৯ জুলাই শ্রম আইনের তোয়াক্কা না করে উৎপাদন বন্দ রেখেছে কোম্পানিতে প্রায় ১৮০ জন শ্রমিক কর্মচারী তাদের প্রায় ৩ মাসের বেতন বকেয়া রয়েছে , এছাড়া ২০১৯ , ২০ সালে ও তাদের বকেয়া বেতন পাওনা রয়েছে ঈদুল আযহার ২৫% বোনাস পাওনা রয়েছে । ৩০ ডিসেম্ভর এর মধ্যে কোম্পানী চালু ও সকল পাওনা এককালিন পরিশোধ করা না হলে রাজপথ , রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে ।

মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিমের মাতার ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা কাগজী ইব্রাহিম হোসেন ও শিরোমনির জুট স্পিনার্স লিমিটেড এর সাবেক সিবিএ নেতা কাগজী ইয়াসিনের মাতা জরিনা বেগম ২২ ডিসেম্বর বুধবার রাত পৌনে ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার জোহর বাদ শিরোমণি  হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী,বীর মুক্তিযোদ্ধা খালেক শেখ, বীর মুক্তিযুদ্ধা আজগর কাগজি, বীর মুক্তিযুদ্ধা মাহাতাব উদ্দিন, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন,অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, হাসান মাহমুদ টিটো, আলহাজ্ব শেখ ইবাদত হোসেন, মোঃ আফজাল হোসেন, সাবেক মেম্বার শেখ মফিজুর রহমান, কাজী আজাদুর রহমান হীরোক, শেখ রফিকুল ইসলাম, কাজী মইনুল কবীর, ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন, নবীরুল  ইসলাম রাজা, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মোঃ হাবিবুর রহমান মিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযায় ইমামতি করেন মরহুমার পৌত্র হাফেজ কাগজী মোঃ হাসিবুর রহমান।

ফকিরহাটে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে আমন ধান ও চাল সংগ্রহ-২০২১-২০২২ শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারী-২০২২ পর্যন্ত ধান ও চাল সংগ্রহ চলমান থাকবে। সংাশ্লষ্ট সূত্র জানায়, মোট ২৩৬টন ধান ও ২৬২টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা খাদ্য বিভাগ চত্ত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। উপজেলা খাদ্য বিভাগের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অচিন কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা নারী রায়, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার ও ফকিরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপঙ্কর কুমার মন্ডল। এ সময় বিভিন্ন ধান ও চাল বিক্রেতা কৃষকগন উপস্থিত ছিলেন।

ফকিরহাটে এককেজি গাজাসহ দুই মাদককারবারী আটক

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী এলাকা থেকে এক কেজি গাজা সহ দুই মাদককারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার রাত সাড়ে দশটার দিকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুল কাইয়ুম ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আল-মামুন সহ সংগীয় ফোর্স আট্টাকী ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়ার ঘাঘরপাড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (২২) ও ফকিরহাটের আট্টাকা গ্রামের মৃত দ্বীন মোহম্মদের ছেলে মাহিন্দ্রা চালক সিরাজ শেখ (৬০) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে এককেজি গাজার উদ্ধার করে পুলিশ। গাজা সহ দুইজন আটকের সত্যতা স্বীকার করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। যার নং-১২, ২৩/১২/২০২১ইং। ##

ফকিরহাটে আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সূজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইউনুস আলী শেখ, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, মোঃ রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তি, মোঃ ফারুকুল ইসলাম ওমর ও এ্যাডঃ হীটলার গোলদারসহ উপজেলা প্রশাসনের  বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংবাদকর্মীরা। ##

সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১ লাখ স্কুল শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা প্রদান কর্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে ১০ শ্রেণীর ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই টিকা প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ সময় দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করেন।

সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, আজ সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিকা প্রদান কার্যক্রম শুরুর পাশাপাশি পর্যায়ক্রমে জেলার ৬০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১লাখ শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে।

মোড়েলগঞ্জে নিউ হোপ এগ্রোটেক এর উদ্দ্যোগে সেমিনার অনুষ্ঠিত।

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১ টায় নব্বই রশি বাসষ্ট্যান্ড সংলগ্ন ঝর্না ম্যানশন এ নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড এর উদ্দ্যোগে ভাই ভাই পোল্ট্রি এর আয়োজনে মোড়েলগঞ্জের পোল্ট্রি খামারিদের উদ্দেশ্যে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন নিউ হোপ এগ্রোটেক এর কোয়ালিটি কন্টোলার মিঃ কাওলিন, এরিয়া ম্যানেজার মামুন উর রশিদ, এরিয়া অফিসার মেহেদী হাসান। এ সময়ে ডাঃ কপিল রায় নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড এর মুরগীর বাচ্চা প্রতি পালন ও পোল্ট্রি খাবার এবং বিভিন্ ধরনের রোগ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন। অন্যানদের মধ্যে বাংলাদেশ নাভানা লিমিটেড এর মোড়েলগঞ্জের মার্কেটিং অফিসার মোঃ জাহাঙ্গীর কবির সংক্ষিপ্ত  আলোচনার করেন। উক্ত অনুষ্ঠান অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল মোরেলগঞ্জ প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক খুলনাঞ্চল মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুস খান, ভাই ভাই পোল্ট্রির প্রোপাইটার মোঃ রুমান ও মোঃ নাঈম সহ অনেক পোল্ট্রি খামারিবৃন্দ।

মোড়েলগঞ্জে সুশীলনের কর্মশালা

মোড়েলগঞ্জ (বগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জ অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার বেলা ১১ টায় সুশীলনের উদ্যোগে সরকারী বেসরকারী ষ্টেকহোল্ডারদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ সিফাত আল মারুফ। সরকারী সেবাদান বিষয় নিয়ে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস, বারইখালী ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান সোহেল, মোরেলগঞ্জ সদর ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মোল্লা, নিশানবাড়ীয়া ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, ডরফ পানিই জীবন প্রকল্পের মাইগ্রেশন অফিসার মোঃ শওকত চৌধুরী, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন। কর্মশালা সঞ্চালন করেন সুশীলনের মাইগ্রেট অফিসার দিপালী  বিশ্বাস।  কর্মশালায় উপস্থিত ছিলেন সুশীলনের কর্মএলাকা বারইখালী, নিশানবাড়ীয়া, জিউধরা, বহরবুনীয়া, মোরেলগঞ্জ, ও খাউলীয়া ইউনিয়ননের কমিটির বিশ জন সদস্য ।

মহেশপুরে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র ত্রৈ-বার্ষিক সম্মেলন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সকল মাধ্যমিক-নি¤œ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের নিয়ে জি,এইচ,জি,পি পৌর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র সভাপতি ওয়ায়েজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অথিতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা নির্বাহী মামুনুল করিম, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, মহেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার আমজাদ হোসেন প্রমূখ

দেবহাটায় ১০বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কে এম রেজাউল করিম দেবহাটা 

 দেবহাটায় ১০ বোতল ফেনসিডিলসহ তৌহিদুল(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার নওয়াপাড়া (নিকারী পাড়া) গ্রামের ফরিদ গাজীর পুত্র ।বুধবার রাত ৮টার দিকে নওয়াপাড়া –খানজিয়া রোডের মসজিদ সংলগ্ন এলাকার ইফতার সরদার ওরফে কালু’র পুত্র সাহেব আলী (৩০)’র চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে সে গ্রেপ্তার হয়েছে বলে জানাযায়। গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই আশিক মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আটককৃত ব্যক্তিকে ২৩/১২/২০২১ তারিখে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এব্যাপারে দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মাদক একটি পরিবার,সমাজ তথা দেশের জন্য ক্ষতিকর।তাই মাদককে জিরো টলারেন্সে আনতে অভিযান অব্যহত থাকবে ।

বটিয়াঘাটায় পুত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করাকালীন অবস্থায় আনসার ভিডিপি সদস্য মোঃ ইকরামূল শেখ(২০)কে মারপিট করার ঘটনায় মামলা দায়ের না হওয়ায় ভুক্তভোগির পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভূগছে। এব্যাপারে ভূক্তভোগীর পিতা মোঃ ইনছার আলী শেখ বাদী হয়ে পুত্রকে মারপিটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগটি আমলে নিয়ে থানা এস.আই মোঃ আজিজ এর উপর তদন্ত জন্য নির্দেশ প্রদান করা হয়ছে। অভিযোগ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা আনসার ভিডিপি অফিসের মাধ্যমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োজিত আনসার ভিডিপি সদস্য সুরখালি ইউনিয়নের বাসিন্দা মোঃ ইকরামূল শেখ (২০)ও মোঃ মোঃ মেহেদী হাসান গাজী (৩৫) মিলে সিপ্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু মোঃ মেহেদী হাসান গাজী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অবহেলা করে আসছে। উক্ত দায়িত্ব পালনে অবহেলার কারণে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয় এবং এক পর্যায়ে ঘটনার দিন  দায়িত্বে থাকা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা উভয়ের মধ্যে মিমাংসা করে দেয়। কিন্তু গত ১৩ ডিসেম্বর রাত আনুমানিক ১০ দিকে মেহেদী হাসান গাজী ও রুবেল বাহিনীর প্রধান মোঃ রুবেল গাজী সহ তার ৪/৫ জন সহযোগী মিলে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময়ে মোঃ ইকরামূলকে রাতে কমপ্লেক্সের গোলচত্ত্বরে ডেকে এনে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। এক পর্যায়ে তার পা ভেঙ্গে যায় এবং হাসপাতালের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে খুমেক হাসপাতালের তৃতীয় তলায় ৯/১০ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে। খবর পেয়ে বটিয়াঘাটা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং বিষয় টি পর্যবেক্ষণ করে। এব্যাপারে থানার এসআই মোঃ আজিজুর রহমান আজিজকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। তবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুর ইসলাম বলেন, আমরা দোষীদের বিরুদ্ধে আমাদের দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিষয়টি উদ্বোধন কতৃপক্ষকে জানিয়েছি।  এব্যাপারে ভূক্তভোগী ইকরামুল এর পিতা মোঃ ইনছার আলী শেখ পুত্রের সুচিকিৎসা ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ।