Home আঞ্চলিক খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি এর ওয়াশ বিষয়ক কর্মশালা

খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি এর ওয়াশ বিষয়ক কর্মশালা

13

আসাদ, দিঘলিয়া।।

সকাল  ১১টায় উপজেলা কন্ফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর সহযোগীতায় বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি উপজেলা পর্যায়ে সরকারী-বেসরকারী ও স্থানীয় সরকারী প্রতিষ্ঠানের সাথে ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলার  ভাইস চেয়ারম্যান দ্বয় মোঃ আলী রেজা বাচা ও মমতাজ শিরিন ময়না,  উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ মন্জুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রকাশ ঢালী,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল,  উপজেলা পল্লীসঞ্চয় ব্যাংক এর ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক প্রমুখ।