বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্ষক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বরুপ পাঠানো উপজেলার ১১ টি ইউনিয়নের দুঃস্থদের মাঝে ওই শীতবস্ত্র বিতরন করা হবে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের সচিববৃন্দ স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের হাত থেকে এ কম্বলগুলো গ্রহন করেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ড’, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহেল আল মাসুম, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মহিবুল ইসলাম মন্টু, ইলিয়াস রহমান মিঠু, স্থানীয় সাংসদের প্এিস আব্দুর রউফ, এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেন, সাংবাদিক মানিক ঘোষ সহ বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ।











































