খবর বিজ্ঞপ্তি।।
পুলিশী অভিযানে বটিয়াঘাটা থানা বিএনপির সাধারণ সম্পাদক সহ ১১ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। তাদেরকে ২২ নভেম্বর খুলনা থানায় পুলিশের দায়ের করা সহিংসতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালনা দেয়া হয়েছে। খুলনা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, পুলিশী অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে বলা হয়েছে, অন্যথায় এর বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
মঙ্গলবার ২১ ডিসেম্বর দুপুর সোয়া ১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে তাৎক্ষণিকভাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুশিয়ারী উচ্চারণ করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। তিনি অভিযোগ করেন, সোমবার দিনগত রাতে খুলনা থানা পুলিশ নিজস্ব এলাকার বাইরে গিয়ে রাতভর অভিযান চালিয়ে বটিয়াঘাটা থানা বিএনপির নেতাকর্মীদের বাড়িবাড়ি গিয়ে তল্লাশি অভিযান চালিয়ে ১১জনকে গ্রেফতার করেছে। সকালে ঘটনার বিষয়ে জানতে লবনচরা ও হরিণটানা থানার ওসির সাথে যোগাযোগ করলে তারা অভিযান প্রসঙ্গে কিছু জানেননা বলে জানান। খুলনা থানা পুলিশ ২২ নভেম্বরের সহিংসতা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে।
যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, নুরুল ইসলাম মামুন, মিজানুর রহমান মিজান, নূর ইসলাম, আহাদ, হেমায়েত হাওলাদার, আলমগীর, আনসার, আব্দুস সামাদ, জাকির হোসেন ও বাঘা।
বিএনপি নেতা তুহিন বলেন, আগামী ২৬ ডিসেম্বর জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আনুষ্ঠাকিভাবে স্থানীয় সরাকর পরিষদের এই নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে স্বতন্ত্রভাবে অনেকেই নির্বাচন করছেন, যাদেরকে স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সমর্থন দিচ্ছেন। তাদের পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। জলমান বর্তমান চেয়ারম্যান আশিকের পক্ষে দলীয় অনেক নেতাকর্মীই কাজ করছেন। শাসক দল সমর্থিত প্রার্থীকে সুবিধা দিতেই পুলিশ প্রশাসন এমন ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নগর বিএনপির সদস্য সচিব তুহিন আরও বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন প্রহসনে পরিণত হযেছে। ২৯৩ জন বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। আমরা পুলিশকে সব ধরনের অপততপরতা বন্ধ করার আহবান জানাচ্ছি। আমাদের কর্মীদের বিনা কারণে নিরাপত্তাহীন করা হলে আমরা কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।
এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, এহতেশামুল হক শাওন, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, ইসতিয়াক আহমেদ ইস্তি, রফিকুল ইসলাম বাবু, জাহিদুর রহমান রাজু, জাকির ইকবাল বাপ্পী প্রমুখ।
মহানগর ও জেলা বিএনপির নিন্দা :
এদিকে বটিয়াঘাটা বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ, নিন্দা ও অবিলম্বে গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। পুলিশের এহেন তৎপরতা বন্ধ না হলে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে আজ এক বিৃবুিততে জানিয়েছেন তারা।
ডববৃতিদাতারা হলেন খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম–আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম–আহ্বায়ক আবু হোসেন বাবু।











































