Home আঞ্চলিক ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে নিয়ে মোংলায় পুষ্টি মেলা

‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে নিয়ে মোংলায় পুষ্টি মেলা

50

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

মোংলায় শুরু হয়েছে পুষ্টি মেলা। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ পুষ্টি মেলা শুরু হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও চাঁদপাই ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে এবং ক্রেইন’র সহযোগীতায় এ পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ষ্টল নিয়ে অংশগ্রহণ করেছেন উপজেলা কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও পরিবার পরিকল্পনা বিভাগসহ উপকার ভোগী স্থানীয় কৃষক-কৃষানীরা। এ মেলার মুল উদ্দেশ্য হলো শিশুর খাদ্যের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ করা। পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কেও মেলায় আগত শিশুদের মায়েদের উপস্থিত ধারণা দেয়া হয়। মেলায় পুষ্টিকর খাবার রান্না করে তা শিশুদের মাঝে পরিবেশন করা হয়। মঙ্গলবাবের প্রথম এ পুষ্টি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, মেরিন ফিসারিস অফিসার হেলাল উদ্দিন, কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম। এ পুষ্টি প্রকল্প নিয়ে এখানে কাজ করছেন জেজেএস, রুপান্তর ও ওয়াটার এইড। জেজেএস’র উপজেলা কোঅরডিনেটর তরুন বড়ুয়া বলেন, মুলত পুষ্টি জ্ঞান সম্পর্কে সম্মুখ ধারণা, পুষ্টি বিষয়ক দক্ষতা ও সচেতনতা সৃষ্টির জন্যই এ পুষ্টি মেলার আয়োজন। সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে পুষ্টির জ্ঞান সম্পন্ন কমিউনিটি গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম। মঙ্গলবারের পর বুধবার এ পুষ্টি মেলা হবে চিলা ইউনিয়নে। পর্যায়ক্রমে উপজেলার ৬টির সবগুলোতে এ মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।