Home আন্তর্জাতিক আইএস-এ লড়ছে কমপক্ষে ৬৬ ভারতীয় বংশোদ্ভূত জঙ্গি

আইএস-এ লড়ছে কমপক্ষে ৬৬ ভারতীয় বংশোদ্ভূত জঙ্গি

5

খুলনাঞ্চল ডেস্ক।।

ইসলামিক স্টেটে (আইএস)-যোগ দিয়েছেন বহু ভারতীয় তরুণ- ভারতের গোয়েন্দারা বারবারই এমন দাবি করেছেন। এবার সেই একই দাবি করলো মার্কিন যুক্তরাষ্ট্র।

কমপক্ষে ৬৬ জন ভারতীয় বংশোদ্ভূত জঙ্গির খোঁজ মিলেছে বলে একটি রিপোর্টে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ‘২০২০ কান্ট্রি রিপোর্টস অন টেররিজম’ শীর্ষক রিপোর্টে কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

একইসংগে ঠিক সময়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সন্ত্রাস সংক্রান্ত কার্যকলাপ শনাক্ত এবং ব্যাহত করায় জাতীয় তদন্তকারী সংস্থাসহ (এনআইএ) ভারতের সব সন্ত্রাসবিরোধী সংস্থাগুলোর সক্রিয় ভূমিকাকেও সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্য দিকে, সন্ত্রাস রোধে পাকিস্তানের ব্যর্থতাকে আবারও একবার তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে। খবর জি২৪ঘণ্টার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন পাকিস্তানি জঙ্গিদের তত্পরতা নিয়ে জানিয়েছেন, পাক জঙ্গিদের কার্যকলাপ নিয়ে যথেষ্টই বিব্রত ভারত। তবে শক্ত হাতে তা মোকাবিলাও করেছে। পাকিস্তানের কয়েকটি মাদ্রাসা এখনও সন্ত্রাসবাদের শিক্ষা দিয়ে চলেছে। লস্কর, জইশ, হিজবুল মুজাহিদিন আইএস, ইন্ডিয়ান মুজাহিদিনের মতো সংগঠন টার্গেট করেছে ভারতকে। ২০২০ সালে ভারত বিরোধী কার্যকালাপ রুখতে কিছু ব্যবস্থা নিয়েছিলো পাকিস্তান সরকার। হাফিজ সাইদের মতো জঙ্গি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, নভেম্বর পর্যন্ত ৬৬ জন আইএস জঙ্গির হদিস পাওয়া গেছে যারা ভারতীয় বংশোদ্ভূত বলে প্রমাণ মিলেছে। পাশাপাশি ২০২০ সালে কোনো ‘ফরেন টেররিস্ট ফাইটার’ (এফটিএফ)-কে ভারতে প্রত্যর্পণ করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টের বয়ানে।

রিপোর্টটিতে ভারতের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘রেজুলিশন ২৩০৯’ বা ইউএনএসসিআর ২৩০৯ প্রয়োগে যুক্তরাষ্ট্রের সংগে সহযোগিতা করে চলেছে ভারত।

জাতীয় তদন্তকারী সংস্থা- এনআইএ প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে সংস্থাটি আইএস-সম্পর্কিত ৩৪টি ঘটনার তদন্ত চালিয়েছে। যার অন্তর্গত ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৯ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং কেরল থেকে ১০ জন আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করা হয়।