ক্রীড়া প্রতিবেদক।।
ফাইনালে যেতে একটা পয়েন্ট বা গোল শূন্য সমতা হলেই চলতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয় পাওয়া শামসুন্নাহার-মারিয়া মান্ডারা অতো ছোট লক্ষ্য নিয়ে নামেনি। তাঁদের চোখ ছিলো ফাইনালে।
ওই লক্ষ্য পূরণে রবিবার (১৯ ডিসেম্বর) শ্রীলংকা’র বিপক্ষে ১২-০ গোলে জিতেছে নারীরা। প্রথমবার উঠে গেছে সাফ অনূর্ধ্ব-১৯ এর ফাইনালে। ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে শিরোপা এনে দেওয়ার চূড়ান্ত ধাপে পা রেখেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে লংকানদের বিপক্ষে এক পয়েন্ট নয় কয় গোলে জিতবে সেটাই ছিলো আলোচনায়। কারণ ভারত, নেপাল ও ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের আগের ম্যাচে ১৬ গোল খেয়েছে তাঁরা।
বয়সভিত্তিক নারী ফুটবলে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ একাই দিলো ওই তিন দলের সমান গোল। দলের হয়ে শাহেদ আক্তার রিপা ও আফিদা খাতুন হ্যাটট্রিক করেছেন। দুর্দান্ত এই জয়ের পথে ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের অর্ধে দিয়েছে আটটি গোল।











































