মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনার পরিবর্তে ব্যতিক্রম কোরআন খতম/তেলওয়াতের আয়োজনে করেছেন কন্যার পরিবার। উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা মোঃ আবু সাঈদ শেখের বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে রবিবার গান-বাজনা আয়োজন না করে মাদ্রাসার এতিম ৩০ জন শিক্ষার্থীদের দাওয়াত করে এনে বিয়ে প্যান্ডেলে কোরআন তেলওয়াতের ব্যবস্থা করেছেন। গান-বাজনা না হলেও কোরআন তেলওয়াতের আয়োজনে ভীষণ খুশিও গ্রামবাসী। কারণ গান-বাজনায় মাইকের শব্দে আশপাশের মানুষ আরো বরং বিরক্তই হন।
বিয়ের অনুষ্ঠানে ব্যতিক্রম আয়োজনকারী মোঃ আবু সাঈদ শেখ বলেন, বিয়ে হলো মুলত পবিত্র ও পারিবারিক এবং সামাজিক বন্ধন। তাই এই বন্ধনে যাতে পবিত্রতা অক্ষুন্ন থাকে সেজন্যই এই উদ্যোগ। কারণ গান-বাজনা ইসলামে হারাম, পবিত্র ও ভাল এ কাজের সাথে কেন হারাম (গান-বাজনা) থাকবে। তাই বিয়েতে হারাম পরিহার করে হালাল পন্থায় শুভ কাজ সম্পন্ন করার ইচ্ছা আমাদের।
জয়মনি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মেঃ নুরে আলম বলেন, এটা অব্যশই একটি ব্যতিক্রম আয়োজন। সবাই বিয়েতে গান-বাজনার আয়োজন করলেও আবু সাঈদ তার মেয়ের বিয়েতে তা পরিহার করে কোরআন খতমের যে আয়োজন করেছেন তাতে নিঃসন্দেহে প্রশাংসার দাবীদার তিনি। গান-বাজনা বিয়ের কোন অংশও নয়, বরং তিনি কোরআন খতম দিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান করছেন এটা ভাল কাজ। কারণ কথায় আছে শুরুটা ভাল হলে শেষটাও ভাল হয়। আমরা তার পরিবরের জন্য দোয়া করি।
চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, প্রচলিত সংস্কৃতি হিসেবে বিয়ে মানেই উৎসব, আর এ উৎসব মানেই গান-বাজনা। কিন্তু সেখানে আমার গ্রামের আবু সাঈদের বাড়ীতে ব্যতিক্রম আয়োজন দেখছি, গান-বাজনা না করিয়ে কোরআন তেলওয়াত করানো হচ্ছে। তার ইচ্ছানুযায়ী তিনি যেটা করেছেন তা ইসলামের দৃষ্টিতে শুভ ও প্রশংসনীয় কাজ।











































