Home আঞ্চলিক বিদেশি পিস্তল ও তিনটি বার্মিজ চাকুসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ

বিদেশি পিস্তল ও তিনটি বার্মিজ চাকুসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ

3

বেনাপোল প্রতিনিধি।।

বেনাপোল কাগজপুকুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি বার্মিজ চাকুসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ রবিবার ভোরে উত্তর কাগজপুকুর-বুশতলা সড়ক থেকে কামরুজ্জামান (২১), হাদিউজজান(১৯), ইসরাফিল (১৮)ও নুরনবী (২০)নামে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল ও তিনটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের বাড়ি শার্শা  উপজেলার পান্তাপাড়া গ্রামে।

ডিবির ওসি রুপণ কুমার সরকার জানান, ডিবির একটি টিম বেনাপোলের উত্তর কাগজপুকুর –বুশতলা সড়কে একটি বিদেশি পিস্তল ও তিনটি বার্মিজ চাকুসহ ৪জনকে গ্রেফতার করা হয় । এ ব্যপারে বেনাপোল পোর্ট থানার মামলা হয়েছে।