খবর বিজ্ঞপ্তি।।
আজ (১৯ ডিসেম্বর ২০২১) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাটস্থ বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাকক্ষে ভবদহ জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমি রক্ষায় জোট গঠন সভা অনুষ্ঠিত হয়। প্রগতি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারেরসভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জোট গঠন সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যক্ষ আব্দুল লতিফ এবং জোট গঠনের রূপরেখা নিয়ে লিখিত নিবন্ধ উপস্থাপন করেন বেলা, খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। জোট গঠন সভায় বক্তারা জরুরি ভিত্তিতে টিআরএম চালু, আমডাঙ্গা খাল প্রশস্ত ও সংস্কার, ভবদহ এলাকার সকল নদী-খাল উন্মুক্ত করে ভৈরব, কপোতাক্ষ ও বিল ডাকাতিায়ার সাথে সংযোগ, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ, পাম্পের মাধ্যমে পানি অপসারণ বন্ধ, কৃষিজমিকে জলাশয় আখ্যা দেয়ার অপপ্রয়াস বন্ধ ও দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবী বাস্তবায়নে এই জোট কাজ করবার আকাঙ্খা ব্যক্ত করেন। সকলের আলোচনার ভিত্তিতে জোটের নামকরণ হয় ‘ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোট’ এবং প্রগতি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারকে আহ্বায়ক করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত জোট গঠন সভায় মতামত প্রদান করেন পাজিয়া সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বাবর আলী গোলদার, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ গোলাম এহিয়া, অগ্রগতির নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, দীপশিখা সংস্থার পরিচালক প্রকাশ চন্দ্র ধর, মা ও শিশু স্বাস্থেও নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন, বাহিরঘরিয়া সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিনতী রাণী বিশ^াস, মৈত্রীবন্ধনের পরিচালক আব্দুল আজিজ, পল্লী ওয়েলফেয়ারের নির্বাহী পরিচালক এস এম নজরুল ইসলাম, জীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচাল নাসরিন সুলতানা, পাজিয়া সমাজ কল্যাণ সংস্থার গবেষণা সহযোগী মাসুদা বেগম বিউটি, হিউম্যানিটি ওয়াচ এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম প্রমূখ।










































