Home আঞ্চলিক জনগণকে হাসিমুখে সেবা প্রদান করতে হবে: বিভাগীয় কমিশনার

জনগণকে হাসিমুখে সেবা প্রদান করতে হবে: বিভাগীয় কমিশনার

6

আসাদ, দিঘলিয়া।।


খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন গতকাল ১৯ ডিসেম্বর (রবিবার) দিঘলিয়া উপজেলায় নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে হাসিমুখে সেবা প্রদান করতে হবে। তিনি আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমাদের পারিবারিক, সামাজিক মূল্যবোধ ও ঐতিহ্য এর প্রতি সম্মান প্রদর্শন করে দেশকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

এর আগে তিনি দিঘলিয়ার মোমিনপুরে গৃহহীন মানুষদের জন্য নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন এবং আশ্রায়ন প্রকল্পের আওতায় ইতিপূর্বে হস্তান্তরিত পাশ্ববর্তী আতাই নগর আশ্রয়ন প্রকল্পের ৪৮ টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও বৃক্ষরোপন করেন। দিঘলিয়া উপজেলা পরিষদে আনসার সদস্যদের জন্য নির্মাণাধীন ব্যারাক নির্মাণ কাজের উদ্ভোধন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মারুফুল ইসলাম, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মাহমুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী, সরকারি এম এ মজিদ কলেজ এর অধ্যক্ষ খান রওশন আলী, আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম শামসুদ্দোহা, মুক্তিযোদ্ধা কমান্ড দিঘলিয়া উপজেলা শাখার ডেপুটি কমান্ডার কামরুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি শেখ মনিরুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক একরামুল হোসেন লিপু, হাবিবুর রহমান তারেক, কে এম আসাদুজ্জামান, কিশোর কুমার দে সহ প্রমুখ।