Home জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে: ফখরুল

সংসদ নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে: ফখরুল

11

খুলনাঞ্চল রিপোর্ট।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেটের রেজিস্ট্রার মাঠে সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ গণসংগীত অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি। তাজউদ্দিন আহমদের কথাও পর্যন্ত উচ্চারণ করা হয়নি। এমন কি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে আড়ালে রেখেছে তারা। তিনি বলেন, দেশে বিচার ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। উন্নয়ন মেগা প্রকল্পের কথা বললেও দেশে দারিদ্র্য বেড়েছে, অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। তিনি আরো বলেন, প্রয়োজনে একাত্তর সালে যেভাবে দল-মত-ধর্ম নির্বিশেষে ঐক্যবব্ধ হয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশবাসী, ঠিক সেভাবেই যুদ্ধ করে বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিশ্বাস করি- সেই দিন আর বেশি দূরে নয়।