স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপের গত আসরে ভারতের বিপক্ষে ফাইনালে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার শিরোপা ঘরে তোলার প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে মাঠে নামবে রাকিবুল হাসান-এর নেতৃত্বাধীন দল।
ওই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ যুবারা। এসিসি‘র প্রকাশ করা সূচিতে ২৩ ডিসেম্বর আসর উদ্বোধনের দিন নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা।
বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে নেপাল ছাড়া রয়েছে শ্রীলংকা ও কুয়েতকে। ‘এ’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সংগে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে ২৫ ও ২৮ ডিসেম্বর কুয়েত ও শ্রীলংকার বিপক্ষে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: রাকিবুল হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, মেহরব হোসেন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী তাহজিবুল, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান।











































